বাংলা সংবাদ, আন্তর্জাতিক ডেস্ক
২১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের টিকিটে ভিড়, বাংলাদেশের জনসংখ্যার তিনগুণ আবেদন জমা

চলতি বছর যুক্তরাষ্ট্র, কানাডা মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ফিফা ফুটবল বিশ্বকাপ। কিছুদিন আগে আসন্ন এই মেগা ইভেন্টের টিকিটের দাম প্রকাশ করেছিল ফিফা। যা অন্য যে কোনো আসরের চাইতে অনেক বেশি। নিয়ে কম সমালোচনার মুখেও পড়তে হয়নি। এরই মধ্যে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর দাবি, বিশ্বকাপ নিয়েঅবিশ্বাস্যসাড়া পাওয়া যাচ্ছে। এরই মধ্যে নাকি ১০৪টি ম্যাচের সব টিকিটই বিক্রি হয়ে গেছে!

 

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার মার-আ-লাগো রিসোর্ট থেকে দেওয়া এক সাক্ষাৎকারে সিএনবিসিকে ইনফান্তিনো জানান, প্রায় ৭০ লাখ টিকিটের বিপরীতে চার সপ্তাহে ৫০৮ মিলিয়ন তথা ৫০ কোটি ৮০ লাখ টিকিটের আবেদন জমা পড়েছে। তিনি বলেন, জানুয়ারিতে মূল বিক্রয় পর্বে ২০০টিরও বেশি দেশ থেকে আবেদন এসেছে। যদিও তার এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস। সমালোচকদের একাংশের প্রশ্ন—এত বিপুল আবেদন কি ‘বট’ বা স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে এসেছে কি না? ফিফা সেই অভিযোগ নাকচ করে বলেছে, প্রতিটি আবেদনই ‘স্বতন্ত্রভাবে যাচাই করা হয়েছে।’

 

 

প্রথমবারের মতো ইনফান্তিনো বিশ্বকাপের টিকিট বিক্রি নিয়ে তথ্য দিলেও কোন ম্যাচে কত আবেদন পড়েছে—সেই পূর্ণ চিত্র পরিষ্কার করেননি। তার দাবি, প্রতিটি ম্যাচই ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। যদিও পরে ফিফার একটি সূত্র জানায়, ইনফান্তিনো আসলে বলতে চেয়েছেন—সব ম্যাচই বিক্রি হয়ে যাবে বলে তাদের প্রত্যাশা। কিছু টিকিট শেষ মুহূর্তের বিক্রির জন্য সংরক্ষিত রাখা হয়েছে।

 

 

ফিফা সভাপতি বলেন, ‘এ রকম কিছু আমরা আগে কখনও দেখিনি, অবিশ্বাস্য।’ এদিকে, সমর্থক সংগঠনগুলো টিকিটের দামকে ‘অতিরিক্ত’ বলে উল্লেখ করেছিল এবং পুনঃবিক্রয় সাইটগুলোতে ইতোমধ্যে রেকর্ড দামে টিকিট বিক্রি হচ্ছে। এ বিষয়েও কথা বলেন ইনফান্তিনো। তিনি বলেন, ‘আমার মনে হয় এটি যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আয়োজন হওয়ার কারণেই এমন হচ্ছে।’

 

 

ইনফান্তিনো ধারণা দেন, প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত এই বিশ্বকাপ থেকে ফিফার আয় হবে প্রায় ১১ বিলিয়ন ডলার বা তারও বেশি। তিনি বলেন, এই অর্থের প্রতিটি ডলার ফিফার ২১১টি সদস্য দেশে ফুটবল উন্নয়নে পুনর্বিনিয়োগ করা হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭৫ বিলিয়ন ডলার ফেরত চেয়ে ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে সরব সংশ্লিষ্টরা

ইমিগ্রান্টদের তথ্য আইসের সঙ্গে শেয়ার করে চাপে আইআরএস

মিশিগানে ইউনাইটেড ওয়েলফেয়ারের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রবাসে একুশের আবেগ, মিশিগানে বর্ণাঢ্য আয়োজনে মাতৃভাষা দিবস

ঋণ নীতির কড়াকড়িতে ক্ষতিগ্রস্ত হবেন অনেক গ্রিন কার্ডধারী উদ্যোক্তা

আন্তর্জাতিক বাণিজ্যে স্বস্তি, আগের শুল্ক প্রত্যাহার করছে আমেরিকা

রামাদান উপলক্ষে বড়লেখা মানবসেবা সংস্থার ফুড প্যাক বিতরণ 

জমকালো আয়োজনে ‘বিএমসিএফ’ এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

শুল্ক ক্ষমতা নিয়ে সংঘাত: ট্রাম্পকে থামাল সুপ্রিম কোর্ট

বড়লেখায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

১০

অনলাইন স্ক্যাম দমনে কঠোর পদক্ষেপে জাতিসংঘের আহ্বান

১১

বিশ্বকাপের টিকিটে ভিড়, বাংলাদেশের জনসংখ্যার তিনগুণ আবেদন জমা

১২

কৃত্রিম বুদ্ধিমত্তায় বড় বিনিয়োগ, কনটেন্ট মার্কেটপ্লেস আনছে অ্যামাজন

১৩

বিসিবির কেন্দ্রীয় চুক্তি প্রকাশ, ২৮ ক্রিকেটারের বেতন বিস্তারিত

১৪

টি–টুয়েন্টি বিশ্বকাপ সুপার এইটে কোন দল কার বিপক্ষে খেলবে, কখন খেলবে

১৫

রমজানের করণীয় ও বর্জনীয়: তাকওয়া অর্জনের মহিমান্বিত মাস

১৬

কেন রমজান অনন্য? ৩০ বৈশিষ্ট্যে পবিত্র মাসের তাৎপর্য

১৭

ভিসা কোনো অধিকার নয়, আন্তর্জাতিকদের উদ্দেশ্যে রুবিওর বার্তা

১৮

সিএসআই-সাপ্তাহিক সুরমা’র নির্বাচন-পূর্ব জনমত জরিপ প্রশংসিত হচ্ছে

১৯

তারেক রহমানের শপথ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন

২০