ইকবাল ফেরদৌস
১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৩:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিএসআই-সাপ্তাহিক সুরমা’র নির্বাচন-পূর্ব জনমত জরিপ প্রশংসিত হচ্ছে

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফলে দেখা গেছে, নির্বাচনের আগে প্রকাশিত জনমত জরিপের পূর্বাভাসের সঙ্গে ফলাফল অনেকটাই সামঞ্জস্যপূর্ণ। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন জোট পেয়েছে ২১২টি আসন। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি আসন।

 

 

নির্বাচনের আগে ঢাকাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর সোশ্যাল ইনসাইট (সিএসআই) এবং লন্ডনভিত্তিক পত্রিকা সাপ্তাহিক সুরমা’র যৌথ জরিপে পূর্বাভাস দেওয়া হয়েছিল, বিএনপি জোট ১৭১ থেকে ২২২টি আসন পেতে পারে এবং জামায়াত নেতৃত্বাধীন জোটের সম্ভাব্য আসন ৪০ থেকে ৬০টির মধ্যে থাকতে পারে। বাস্তব ফলাফলে বিএনপি জোটের প্রাপ্ত ২১২ আসন সেই জনমতের মধ্যেই পড়েছে, যা জরিপের নির্ভুলতা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে।

 

 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ৮৬টি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনের ফলই শেষ পর্যন্ত আসন সংখ্যা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নির্বাচনের আগে জনপ্রিয় ভোটে বিএনপি জোটের সম্ভাব্য সমর্থন ছিল ৪৬ দশমিক ৬০ শতাংশ এবং জামায়াত নেতৃত্বাধীন জোটের ৩২ দশমিক ৫৬ শতাংশ-ফলাফলেও সেই ব্যবধানের প্রতিফলন দেখা গেছে।

 

 

এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। জরিপে ৮১ শতাংশ ভোটার অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছিলেন এবং প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে ৯২ শতাংশ ইতিবাচক মত দিয়েছিলেন। নির্বাচন-পরবর্তী পরিস্থিতি শান্তিপূর্ণ থাকায় সেই আস্থাও অনেকাংশে বাস্তবতায় রূপ পেয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

 

 

এ বিষয়ে সাপ্তাহিক সুরমা সম্পাদক শামসুল আলম লিটন বলেন, “আমরা যখন জরিপের কাজে দেশের বিভিন্ন গ্রাম-গঞ্জে মানুষের কথা জানতে চেয়েছি, তখন চারিদিকে জামায়াতের রমরমা জনপ্রিয়তা কাজ করছিল। অনেকেই মনে করেছিলেন জামায়াত সরকার গঠন করবে। কিন্তু আমরা তথ্যভিত্তিক বিশ্লেষণে দেখেছি বাস্তব চিত্র ভিন্ন। আমরা যখন জরিপের ফল প্রথম প্রকাশ করি, তখন অনেকেই তা বিশ্বাস করতে চাননি। এখন দেখা যাচ্ছে, আমাদের প্রকাশিত ফলাফলই বাস্তবে রূপ নিয়েছে।”

 

 

সব মিলিয়ে বলা হচ্ছে, সিএসআই ও সাপ্তাহিক সুরমার প্রকাশিত সমীক্ষা শুধু সম্ভাবনার চিত্রই দেয়নি, বরং বাস্তব ফলাফলে তার সুস্পষ্ট প্রতিফলন ঘটেছে। ফলে নির্বাচন-পূর্ব জনমত জরিপের গ্রহণযোগ্যতা ও বিশ্লেষণী গুরুত্ব নতুন করে আলোচনায় এসেছে। ১ থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত পরিচালিত এ জরিপে অংশ নেন ৬৪ হাজার ৮৯০ জন ভোটার। দেশের সব বিভাগ, শহর ও গ্রামাঞ্চলকে অন্তর্ভুক্ত করে স্তরভিত্তিক স্যাম্পলিং পদ্ধতিতে সরাসরি সাক্ষাৎকার, প্রশ্নপত্র এবং আসনভিত্তিক ভোট ভাগ বিশ্লেষণের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

২

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৩

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৪

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৫

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৬

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৭

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

৮

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

৯

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১০

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১১

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১২

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৩

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৪

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৫

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৬

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৭

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৮

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৯

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

২০