তাহমীদ ইশাদ রিপন, সিলেট ব্যুরো
২৩ ফেব্রুয়ারী ২০২৬, ৮:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রামাদান উপলক্ষে বড়লেখা মানবসেবা সংস্থার ফুড প্যাক বিতরণ 

পবিত্র রামাদান উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখায় মানবসেবা সংস্থার আয়োজনে সংগঠনের প্রবাসী পৃষ্টপোষকদের আর্থিক সহযোগিতায় রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে নিম্ন আয়ের পরিবারের মাঝে রামাদানের ফুড প্যাক বিতরণ করা হয়েছে।  অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার অর্ধশত দরিদ্র পরিবারের হাতে রমজানের বিশেষ খাদ্য উপহার তুলে দেওয়া হয়।

 

 

এ উপলক্ষে পৌর শহরের ষাটমা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবসেবা সংস্থার স্থায়ী কমিটির সদস্য ব্যাংকার আমিনুল বাবলু। এতে সংগঠনের সাধারণ সম্পাদক আরিয়ান ফরহাদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বড়লেখা ফাউন্ডেশন ইউকের বাংলাদেশ প্রতিনিধি রেজাউল ইসলাম মিন্টু ও প্রধান আলোচকের বক্তব্য দেন আয়ারল্যান্ড প্রবাসী শিক্ষানুরাগী আব্দুস শহীদ।

 

 

বিশেষ অতিথির বক্তব্য দেন ষাটমা স.প্রা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদর উদ্দিন, সাংবাদিক সেলিম আহমদ চৌধুরী, নিসচা’র সভাপতি সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন, টিম ফর কোভিড ডেথ বড়লেখা-জুড়ীর প্রতিষ্ঠাতা সভাপতি শাহাব উদ্দিন, প্রবাসী ঐক্য পরিষদের সহ-সভাপতি নিজাম উদ্দিন, সমাজসেবক সাইফুল ইসলাম।

 

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র রমজান মাসে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো ইসলামের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা। মানবিক মূল্যবোধকে সমুন্নত রাখতে বড়লেখা মানবসেবা সংস্থা নিয়মিতভাবে বিভিন্ন সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও অসহায় মানুষের কল্যাণে এই সেবামূলক ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

 

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর আলম শুভ ও সাংগঠনিক সম্পাদক সুলতান আহমদ।  এসময় দেশ-জাতি ও প্রবাসীদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন নয়াগ্রাম উত্তর চৌমুহনী জামে মসজিদের পেশ ইমাম হাফেজ লুৎফুর রহমান। এদিকে বক্তারা আরও বলেন, প্রবাসে অবস্থান করেও যেসব হৃদয়বান মানুষ দেশের মানুষের কষ্ট অনুভব করেন এবং নীরবে সহায়তার হাত বাড়িয়ে দেন, তারা সত্যিই প্রশংসার দাবিদার। প্রবাসী পৃষ্ঠপোষকদের এই সহযোগিতা বড়লেখার অসংখ্য পরিবারের মুখে হাসি ফুটিয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

১০

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

১১

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

১২

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

১৩

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১৪

আনন্দঘরে বিপুল আনন্দ

১৫

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৭

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৮

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৯

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

২০