বাংলা সংবাদ ডেস্ক
১৭ এপ্রিল ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধ হতে পারে হার্ভার্ডে: ট্রাম্প প্রশাসনের হুঁশিয়ারি

ট্রাম্প প্রশাসনের দাবি অনুযায়ী কিছু ভিসাধারীর তথ্য না দিলে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থী ভর্তি করার অনুমতি হারাতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সচিব ক্রিস্টি নোম গতকাল বুধবার এ ঘোষণা দিয়েছেন। সরকারের এ পদক্ষেপ বিশ্ববিদ্যালয়টির বিরুদ্ধে নতুন করে চাপ সৃষ্টি করেছে।

 

ক্রিস্টি নোম আরও ঘোষণা দেন, হার্ভার্ডের জন্য বরাদ্দকৃত হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মোট ২৭ লাখ ডলারের দুটি অনুদান বাতিল করা হয়েছে। ট্রাম্প প্রশাসনের এই কর্মকর্তা বলেন, তিনি হার্ভার্ডকে একটি চিঠি পাঠিয়ে ৩০ এপ্রিলের মধ্যে কিছু বিদেশি শিক্ষার্থীর ‘অবৈধ ও সহিংস কার্যকলাপের’ রেকর্ড চেয়েছেন। তিনি বলেন, ‘হার্ভার্ড যদি দেখাতে না পারে যে তারা সরকারের কাছে প্রয়োজনীয় সব তথ্য সঠিকভাবে দিচ্ছে ও নিয়ম মানছে, তবে তারা বিদেশি শিক্ষার্থী ভর্তি করার সুবিধা হারাবে।

 

হার্ভার্ডের একজন মুখপাত্র জানান, তাঁরা অনুদান বাতিল এবং বিদেশি ভিসার ওপর নজরদারির বিষয়টি জানেন। বিশ্ববিদ্যালয়টি আগের বক্তব্যে অটল রয়েছে—তারা সংবিধানপ্রদত্ত অধিকার ছেড়ে দেবে না এবং আইন মেনে চলবে। ট্রাম্প প্রশাসন এর আগে গাজায় ইসরায়েলের সামরিক হামলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে হওয়া ফিলিস্তিনপন্থী বিক্ষোভের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়গুলোর অনুদান কাটছাঁটের হুমকি দিয়েছিল।

 

ট্রাম্প এই বিক্ষোভকারীদের মার্কিন বিদেশনীতির জন্য হুমকি এবং ইহুদিবিরোধী ও হামাসের প্রতি সহানুভূতিশীল বলে আখ্যা দেন। অন্যদিকে বিক্ষোভকারীরা বলেন, ফিলিস্তিনিদের অধিকার রক্ষার পক্ষে তাঁদের অবস্থান এবং গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের সমালোচনাকে ট্রাম্প প্রশাসন ভুলভাবে উপস্থাপন করছে এবং উগ্রপন্থা ও ইহুদিবিদ্বেষের সমর্থনের সঙ্গে গুলিয়ে ফেলছে। হার্ভাডের এই শিক্ষার্থীদের মধ্যে ইহুদি শিক্ষার্থীরাও রয়েছেন।

 

ট্রাম্প প্রশাসন ফিলিস্তিনপন্থী কিছু বিদেশি বিক্ষোভকারীকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে এবং সারা দেশে শত শত ভিসা বাতিল করেছে। ক্রিস্টি নোম বলেন, ‘হার্ভার্ডের ৫ হাজার ৩২০ কোটি ডলারের তহবিল আছে। তারা নিজেদের তৈরি করা বিশৃঙ্খলার ব্যয় নিজেরাই বহন করতে পারে, ডিএইচএস নয়।’ তিনি আরও বলেন, হার্ভার্ডে ‘যুক্তরাষ্ট্রবিরোধী ও হামাসপন্থী আদর্শ’ বিস্তার লাভ করছে।

 

সূত্র : রয়টার্স।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেন্টানাইল চক্রে জড়িত অভিযোগ, ভারতীয় প্রতিষ্ঠানসহ ১৩ জনকে নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

ভিসা আবেদনের ব্যাংক স্টেটমেন্টে বাধ্যতামূলক করা হচ্ছে ‘কিউআর কোড’

ইরান সংঘাতের ব্যাখ্যা দিতে গিয়ে কংগ্রেসে তোপের মুখে পেন্টাগন প্রধান

পাকিস্তানের বিপক্ষে ধারাবাহিক সাফল্য, নাহিদের নৈপুণ্যে মিরপুরে রেকর্ডের দিন

সবার আগে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে চমক দিল বসনিয়া

‘লাইফ সাপোর্টে’ চলছে ইরান যুদ্ধবিরতি, দাবি ট্রাম্পের

জর্জিয়ায় শেখ রহমানের পুনর্নির্বাচনী প্রচারণায় বাংলাদেশি কমিউনিটির ব্যাপক সাড়া

স্বস্তি পেতে পারেন লাখো চালক, নিউইয়র্কে অটো বিমা খাতে বড় পরিবর্তন

বাংলা সাহিত‍্য পরিষদের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান স্বাধিনতা দিবস উদযাপন

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালতের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ বাড়ছে

১০

এবার ‘নীরব কৌশলে’ চলছে ট্রাম্প প্রশাসনের অভিবাসী বিরোধী অভিযান

১১

মিশিগানের বাঙালি কমিউনিটির গর্ব, ১.৫ মিলিয়ন ডলারের বৃত্তি নিয়ে হার্ভার্ডে অনন্যা

১২

মহামারির প্রভাব এখনো ভিসা ব্যবস্থায়, বিপাকে যুক্তরাষ্ট্রগামী লাখ লাখ অভিবাসীরা

১৩

নিউইয়র্কে ভাড়া ফ্রিজের দাবিতে বিক্ষোভ, দুই বছরের লিজেও স্থগিতের সম্ভাবনা

১৪

বিশ্বকাপ বয়কট করলে বড় কূটনৈতিক সুযোগ হারাবে ইরান

১৫

বড়লেখায় পৌর প্রশাসকের সাথে নবগঠিত ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় 

১৬

শান্তিচুক্তি নিয়ে ওয়াশিংটনের প্রস্তাবের উত্তর দিয়েছে তেহরান

১৭

মিশিগানে শিশুদের চিত্রাঙ্কন, কুইজ ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন

১৮

চাইল্ড সাপোর্ট বকেয়া, হাজারো অভিভাবকের পাসপোর্ট বাতিল শুরু করবে যুক্তরাষ্ট্র: এপি

১৯

হান্টাভাইরাস নিয়ে সতর্কতা, কতটা ভয় আছে মহামারির

২০