ইকবাল হোসাইন ফেরদৌস
২৪ এপ্রিল ২০২৫, ৩:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলা সংবাদ আমার, আপনার, আমাদের সবার

মিশিগানে একটি বাংলা পত্রিকা প্রকাশের স্বপ্ন দেখতে সাহায্য করেছে বাঙালির সমৃদ্ধ সংস্কৃতি। প্রবাসে থেকেও যারা বাংলা ভাষা ও সংস্কৃতিকে বুকে ধারণ করেন, তাদের জন্য এক অফুরন্ত আশ্রয়স্থল হয়ে উঠেছে মিশিগান থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র বাংলা সংবাদ। এটি কেবল একটি সংবাদমাধ্যম নয়, বরং প্রবাসী বাংলাদেশিদের মাঝে এক সেতুবন্ধনের নাম।

 

এই পত্রিকার প্রতিটি পৃষ্ঠায় থাকে দেশের খবর, তুলে ধরে প্রবাস জীবনের আনন্দ-বেদনা এবং স্বজনবিচ্ছিন্ন জীবনে এনে দেয় একটুখানি বাংলাদেশের ঘ্রাণ। এর পাতায় আমরা পাই সাহিত্যের স্বাদ, সংস্কৃতির চর্চা, কমিউনিটির সংবাদ, নতুন প্রজন্মের ভাবনা—যা একাধারে তথ্যবহুল, তেমনি আবেগপ্রবণও। সবচেয়ে বড় কথা, এই পত্রিকা আমাদেরকে মনে করিয়ে দেয়—ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, এটি পরিচয়, আত্মার বন্ধন। মিশিগানে বেড়ে ওঠা নতুন প্রজন্মের জন্য এই সংবাদপত্র হতে পারে মাতৃভাষার প্রতি ভালোবাসা গড়ে তোলার হাতিয়ার। আমরা সেই চেষ্টাই নিত্যদিন চালিয়ে যাচ্ছি, ন্যায্য অধিকারের কথা বলে যাচ্ছি।

 

প্রযুক্তিনির্ভর সময়ে একটি মুদ্রিত বা ডিজিটাল বাংলা সংবাদপত্র টিকে থাকা বেশ কঠিন। কিন্তু আমরা সীমিত সম্পদ নিয়ে কঠিনকে ভালোবেসে নিয়মিত প্রকাশ করে যাচ্ছি বাংলা সংবাদ। আগামীতে বাংলা সংবাদ ঘিরে রয়েছে নানা পরিকল্পনা—যার কেন্দ্রবিন্দুতে আছেন আপনারা, আমাদের প্রিয় পাঠক। পাঠকের ভালোবাসা আমাদেরকে সাত বছর ঘিরে রেখেছে। আট বছরে পা রেখে আমরা দৃপ্তপায়ে এগিয়ে যেতে চাই। আর আমরা জানি, পথ চলতে গেলে লড়াই করতে হয়। আপনারা পাশে থাকলে লড়াই সহজ হবে, সকল অন্ধকারে আলো ছড়াবে।

 

বাংলা সংবাদ আমার-আপনার সকলের পত্রিকা। তাই এই পত্রিকা এগিয়ে যাবে আমাদের সকলের সম্মিলিত প্রয়াসে। আমরা চাই এই প্রয়াসে আপনাদের ব্যাপক অংশগ্রহণ। অতীতে ছিলেন, বর্তমানে আছেন, আগামীতেও থাকবেন—এই আশায় আমরা এগিয়ে চলি। মিশিগানের গণমানুষের কণ্ঠস্বর, সংস্কৃতির আলোকবর্তিকা হয়ে উঠুক বাংলা সংবাদ। হোক এটি আপনাদের অধিকার আদায়ের হাতিয়ার।

 

অষ্টম বর্ষে পদার্পণের শুভক্ষণে সবার সুখ, শান্তি সমৃদ্ধ জীবন কামনা করি। সবাইকে জানাই হৃদয়ের অন্তস্থল হতে প্রাণময় শুভেচ্ছা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

আনন্দঘরে বিপুল আনন্দ

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১০

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১১

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১২

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৩

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৪

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১৫

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

১৬

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

১৭

যুক্তরাষ্ট্রকে ছাড়ে বাধ্য করতে কোন কৌশলে ওয়াশিংটনের ওপর চাপ বাড়াচ্ছে ইরান

১৮

ট্রাম্প অর্গানাইজেশনের হিসাব বন্ধের কারণ জানাল ক্যাপিটাল ওয়ান

১৯

মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরিতে সহযোগিতায় আগ্রহী যুক্তরাষ্ট্র

২০