বাংলা সংবাদ ডেস্ক
৬ মে ২০২৫, ৬:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বদরুল-তরিক এর নেতৃত্বে গোয়াইনঘাট এসোসিয়েশন অফ মিশিগান

গোয়াইনঘাট এসোসিয়েশন অফ মিশিগান এর নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন নেতৃত্ব পেলেন বদরুল ও তরিক। রোববার গোয়াইনঘাট এসোসিয়েশন অফ মিশিগানের এক সাধারণ সভায় তারা এই নতুন নেতৃত্ব পান।

 

জানা যায়, রোববার দুপুরে শহরের আলিফ রেস্টুরেন্টে সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দীপক চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক এজেডএম  ওবায়দুল্লাহ। দুটি ধাপে অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের অফিস সম্পাদক মো. আশরাফুল আমিন।

 

প্রথম অধিবেশনে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা গোলাম কিবরিয়া হেলাল, জালাল উদ্দিন, আব্দুস সালাম, অধ্যাপক আমিনুল হক, মোনাফ আহমেদ বাবুল এবং পৃষ্টপোষকদের মধ্যে বক্তব্য রাখেন  আক্তার হোসেন মাসুক,রোসেন্দ্র কুমার দাস, গোলাম আজম মাসুক, আব্দুল মালিক ও আব্দুল হক।

 

বক্তরা সংগঠনের বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন, বিদেশের মাটিতে অনেক ব্যাস্ততার মধ্যে ও এক ঝাক তরুণদের নিয়ে গঠিত গোয়াইনঘাট এসোসিয়েশন অফ মিশিগানের কার্যক্রম সত্যিই প্রশংসনীয় এবং কমিউনিটিতে এই সংগঠন অবদান রাখার পাশাপাশি গোয়াইনঘাটের জন্য ও কাজ করে যাচ্ছে।

 

আরো বক্তব্য রাখেন  মো. আব্দুল লতিফ বাবুল, মো. কামাল আবেদীন, জয়নাল উদ্দিন, মফিজুর রহমান, মো. হেলাল আবেদীন, আব্দুল খালিক, ইফতেখার হেলাল, দিলওয়ার হোসেন, কয়েস আহমেদ, প্রভাষক আলিম উদ্দিন, বেলাল আজাদ, বেলাল উদ্দিন মাস্টার, ওলিউর রহমান, রানু মিয়া, আবুল হাসনাত রতন, মোহাম্মদ মুসা, হারুনুর রশিদ, কামরুল হাসান, রাশেদুজ্জামান রাসেল, শরীফ আহমেদ, মাসুম আহমেদ, রায়হান আহমেদ, সালমান আহমেদ শিপলু মিয়া প্রমুখ।

 

প্রথম অধিবেশন শেষে মধ্যাহ্নভোজের পর দ্বিতীয় অধিবেশনে মিশিগানে বসবাসরত সকল গোয়াইনঘাটবাসীর উপস্থিতিতে এক প্রাণবন্ত পরিবেশে দীর্ঘ আলোচনা-পর্যালোচনার পর সর্বসম্মতিক্রমে মো. নজরুল ইসলাম বদরুলকে সভাপতি ও তরিক উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট দুই বছরের (২০২৫-২৬) জন্য পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ গঠন করা হয় এবং ৫ সদস্য বিশিষ্ট  উপদেষ্টা পরিষদ ও ৫ সদস্য বিশিষ্ট পৃষ্টপোষক পরিষদ গঠন করা হয়।

 

নবগটিত কমিটির সভাপতি মো. নজরুল ইসলাম বদরুল ও সাধারণ সম্পাদক তরিক উদ্দিন স্বাগত বক্তব্যে গোয়াইনঘাটবাসীর প্রাণের সংগঠন গোয়াইনঘাট এসোসিয়েশন অফ মিশিগানের ভবিষ্যত কার্যক্রমকে বেগবান করার জন্য সকল প্রবাসী গোয়াইনঘাটবাসীর ঐক্যবদ্ধ সহযোগিতা কামনা করেন।

 

সর্বশেষে সংগঠনের প্রতিষ্টাতা সভাপতি অধ্যাপক এজেডএম ওবায়দুল্লাহ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দীপক চৌধুরী তাদের বিদায়ী বক্তব্যে আবেগআপ্লুত হয়ে বলেন, দীর্ঘ দায়িত্বকালীন সময়ে সবার সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১০

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১১

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১২

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৩

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৪

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৫

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৬

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৭

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৮

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৯

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

২০