২১ এপ্রিল ২০২৩, ২:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বড়লেখায় নিসচার উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে ও আমেরিকা প্রবাসী আবু সায়েম এবং নাম প্রকাশে অনিচ্ছুক দুই প্রবাসীর অর্থায়নে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ও নিম্ন আয়ের অর্ধশত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২০ এপ্রিল) পৌর শহরের ষাটমা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে নিসচা বড়লেখা উপজেলা শাখার প্রকাশনা সম্পাদক মারুফ হোসাইন সুমনের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আয়োজিত অনুষ্ঠানে নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক মাস্টার খালেদ আহমদ ও সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা পৌর কাউন্সিলর জেহিন সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য দেন ষাটমা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদর উদ্দিন, সম্মিলিত নাগরিক সমাজের যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক, ট্রাফিক সার্জেন্ট মোস্তাফিজুর রহমান, ইউপি সদস্য ফয়েজ আহমদ, পৃষ্টপোষক কবির হোসেন, সাংবাদিক হানিফ পারভেজ।

এছাড়াও উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শিরুল, আমান হাসান, প্রচার সম্পাদক নূরে আলম মোহন, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক রমা কান্ত দাস, সাংস্কৃতিক সম্পাদক অপুজিত দাস, কার্যনির্বাহী সদস্য হাফিজুর রহমান জিল্লুর, এনাম উদ্দিন, ছাইদুল ইসলাম, অনলাইন রিপোর্টার্স ক্লাবের কার্যকরী সদস্য শাহরিয়ার আহমেদ শাকিল প্রমুখ।

এসময় অতিথিবৃন্দরা বলেন, সড়ক দুর্ঘটনারোধে নিসচা জনসচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি সামাজিক, স্বেচ্ছাসেবী ও মানবিক কল্যাণে তাদের কর্মকাণ্ড প্রশংসার দাবি রাখে। প্রাকৃতিক দূর্যোগে নিসচা মানুষের পাশে থেকে নিজেদের উজাড় করে দিয়েছে এছাড়া বিভিন্ন সামাজিক উন্নয়নে তাদের অবদান অনস্বীকার্য। স্বেচ্ছায় রক্তদান, মসজিদ, মাদ্রাসা, অসহায় রোগী, গৃহ নির্মাণে সহযোগিতা ছাড়াও প্রতি বারের ন্যায় মানুষের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য পবিত্র মাহে রমাজন, ঈদ এবং বিভিন্ন উৎসবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাছাড়া সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নিসচার সহযোগিতা অব্যাহত রয়েছে। বিশেষ করে নিসচা প্রত্যেকটি জাতীয় দিবস শ্রদ্ধার সাথে পালন করে যা সামাজিক সংগঠনের মধ্যে একদম ব্যতিক্রমী বিষয়।

বড়লেখা নিয়ে আরও পড়ুনঃ বড়লেখায় ঈদ যাত্রা নির্বিঘ্ন ও যানজট নিরসনে নিসচার ট্রাফিক ক্যাম্পেইন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

আনন্দঘরে বিপুল আনন্দ

১০

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১২

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৩

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৪

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৫

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৬

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১৭

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

১৮

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

১৯

যুক্তরাষ্ট্রকে ছাড়ে বাধ্য করতে কোন কৌশলে ওয়াশিংটনের ওপর চাপ বাড়াচ্ছে ইরান

২০