১৭ মার্চ ২০২৩, ১২:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বড়লেখায় আ’লীগের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন পালন

মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মদিন পালিত হয়েছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে উপজেলা আওয়ামী লীগ।

শুক্রবার সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়। পুষ্পস্তবক অর্পন শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সববায় বিষয়ক সম্পাদক নিয়াজ উদ্দীনের সভাপতিত্বে এবং সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমদের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী,উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, সাবেক উপজেলা যুবলীগের সভাপতি মকবুল হোসেন চৌধুরী নীল, উপজেলা ছাএলীগের সাবেক সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, সাধারন সম্পাদক কামাল হোসেন,উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট জিল্লুর রহমান,উপজেলা ছাএলীগের সভাপতি ইমরান হোসেন,পৌর ছাএলীগের সভাপতি আলী হোসেন প্রমূখ।

এছাড়াও উপজেলা আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের স্মরণে এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ বড়লেখায় জাতীয় পার্টির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১০

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১১

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৩

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৪

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৬

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৭

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৮

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

১৯

নবীনদের বরণ, গ্র্যাজুয়েটদের বিদায়: ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু

২০