বাংলা সংবাদ, মিশিগান ব্যুরো
৩ ডিসেম্বর ২০২৫, ২:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফুসফুসের ক্যানসার নিয়ে প্রচলিত ভুল ধারণাই বাড়াচ্ছে ঝুঁকি

বাংলাদেশসহ পুরো দক্ষিণ এশিয়ায় ফুসফুসের ক্যানসার এখন দ্রুত বাড়ছে। অনেক সময় রোগটি দেরিতে ধরা পড়ে শুধু কয়েকটি ভুল ধারণার কারণে। চিকিৎসকেরা মনে করেন, সঠিক সময়ে চিকিৎসা শুরু করতে পারাই জীবন বাঁচানোর মূল উপায়। তাই এসব ভুল ধারণা ভাঙা জরুরি।

 

চলুন ফুসফুসের ক্যানসার নিয়ে আমাদের ভুল ধারণাগুলো জেনে নিই।

 

ফুসফুসের ক্যানসার শুধু ধূমপায়ীদের হয়

ধূমপান বড় কারণ হলেও এটাই একমাত্র কারণ নয়। প্রায় ২০% ফুসফুসের ক্যানসার দেখা যায় এমন ব্যক্তিদের মধ্যে যারা কখনো ধূমপান করেননি। দীর্ঘদিনের বায়ুদূষণ, অ্যাসবেস্টস বা রাডনের সংস্পর্শে থাকা, পরিবারে ক্যানসারের ইতিহাস, এসবও ঝুঁকি বাড়ায়। তাই নন-স্মোকারদেরও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা প্রয়োজন।

রোগের প্রাথমিক লক্ষণ অনেক সময় বুঝতেই দেন না

শুরুর দিকে ফুসফুসের ক্যানসার সাধারণত নীরব থাকে। লম্বা সময় ধরে থাকা কাশি, সামান্য শ্বাসকষ্ট বা অকারণে ক্লান্ত লাগা—অনেকে এসবকে সাধারণ সমস্যা ভেবে এড়িয়ে যান। কিন্তু এগুলোও ক্যানসারের সংকেত হতে পারে। লো-ডোজ সিটি স্ক্যান অনেক আগেই টিউমার শনাক্ত করতে পারে।

 

 

দীর্ঘদিনের কাশি মানেই সংক্রমণ

বেশিরভাগ কাশি ক্ষতিকর নয়, কিন্তু যদি তিন সপ্তাহের বেশি থাকে, সাথে রক্ত দেখা দেয় বা ওজন কমে—তাহলে দেরি না করে পরীক্ষা করা উচিত। সাধারণ অ্যান্টিবায়োটিকে কাজ না করলে ব্রঙ্কোস্কপি বা সিটি স্ক্যান প্রয়োজন হতে পারে, কারণ অনেক সময় এক্স-রেতে টিউমার ধরা পড়ে না।

ফুসফুসের ক্যানসারের ভালো চিকিৎসা নেই

বর্তমান চিকিৎসা অনেক উন্নত। টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি এবং প্রিসিশন মেডিসিন রোগীর জেনেটিক তথ্য অনুযায়ী চিকিৎসা নির্ধারণ করে। এছাড়া মিনিমালি ইনভেসিভ ও রোবটিক সার্জারি রোগীর দ্রুত সেরে ওঠার সুযোগ বাড়ায়।

 

এটি শুধু বয়স্কদের রোগ

বয়স বেশি হলে ঝুঁকি বাড়ে ঠিকই, কিন্তু তরুণরাও সম্পূর্ণ নিরাপদ নয়। জেনেটিক কারণ, দূষণ, বা ক্ষতিকর রাসায়নিকের সংস্পর্শ তরুণদের মধ্যেও এই রোগ তৈরি করতে পারে। তাই ঝুঁকি থাকলে বয়স যাই হোক, সময়ে স্ক্রিনিং জরুরি।ফুসফুসের ক্যানসার সম্পর্কে ভুল ধারণা আমাদের অনেক সময় বিপদে ফেলে। রোগটি যত দ্রুত শনাক্ত হয়, চিকিৎসার ফল তত ভালো হয়—এটাই চিকিৎসকদের অভিজ্ঞতা। তাই কাশি, শ্বাসকষ্ট বা অকারণে ক্লান্তি মতো সাধারণ লক্ষণও অবহেলা করা ঠিক নয়।ধূমপান, দূষণ বা জেনেটিক ঝুঁকি, যে কারণই হোক, সচেতনতা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ফুসফুসের ক্যানসার থেকে সুরক্ষার সবচেয়ে সহজ পথ। সময়মতো পরীক্ষা ও চিকিৎসা শুরু করলে অনেক জীবন বাঁচানো সম্ভব।

 

সূত্র : এই সময় অনলাইন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

২

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৩

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৪

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৫

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৬

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৭

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

৮

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

৯

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১০

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১১

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১২

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৩

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৪

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৫

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৬

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৭

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৮

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৯

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

২০