২৪ সেপ্টেম্বর ২০২৩, ৫:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রাক্তনের সঙ্গে এখনও যোগাযোগ রাখেন রশ্মিকা মন্দনা!

ভারতের দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে বলিউড— বিজয় দেবেরাকোণ্ডা ও রশ্মিকা মন্দনার প্রেমের গুঞ্জন চলচ্চিত্র জগতের সর্বত্র। জনসমক্ষে কখনও নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি দুই তারকা।

তবে বিনোদন জগতে প্রায় ‘ওপেন সিক্রেট’ বিজয় ও রশ্মিকার প্রেম। কর্ণ জোহরের কফি কাউচ থেকে মলদ্বীপের রিসর্ট— নিজেদের প্রেমে রাঙিয়েছেন চর্চিত যুগল।

এমনকি, একাধিক বার একে অপরের পরিবারের সঙ্গেও সময় কাটিয়েছেন বিজয় ও রশ্মিকা। প্রেম থেকে এ বার বিয়ের দিকে গড়িয়েছে জল্পনা।

রশ্মিকা মন্দনা

তাঁদের সমীকরণ নিয়ে নিরন্তর আলোচনা হলেও কোথাও গিয়ে বার বার আটকে যাচ্ছেন চর্চিত যুগল। সম্পর্কে কি তবে তৃতীয় ব্যক্তির আনাগোনা?

২০১৬ সালে ‘কিরিক পার্টি’ ছবির মাধ্যমে বিনোদন জগতে অভিষেক হয় রশ্মিকার। ওই ছবির প্রযোজক ছিলেন রক্ষিত শেট্টি। দক্ষিণী বিনোদন জগতের পরিচিত মুখ তিনি।

ওই ছবির সেটেই একে অপরের প্রেমে পড়েন রক্ষিত ও রশ্মিকা। ২০১৭ সালে বাগ্‌দানও সারেন তাঁরা। যদিও সম্পর্ক টেকেনি তাঁদের। ২০১৮ সালে রক্ষিত ও রশ্মিকার প্রেমে চিড় ধরে। বাগ্‌দান ভেঙে বেরিয়ে আসেন দুই তারকা।

তবে প্রেম ভাঙলেও পরস্পরের প্রতি তিক্ততা পুষে রাখেননি রক্ষিত ও রশ্মিকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে রক্ষিত জানান, রশ্মিকার সঙ্গে এখনও নিয়মিত যোগাযোগ রয়েছে তাঁর। অভিনেত্রী হিসাবে রশ্মিকার সাফল্যের দরাজ প্রশংসাও করেন তাঁর প্রাক্তন বাগ্‌দত্ত।

অন্য দিকে, ২০১৮ সালে ‘গীত গোবিন্দম’ ছবিতে একসঙ্গে কাজ করার সময় থেকে বন্ধুত্ব গড়ে ওঠে বিজয় ও রশ্মিকার মধ্যে। তার পরে ২০১৯ সালে ‘ডিয়ার কমরেড’ ছবির সেটে নাকি পরস্পরের প্রেমে পড়েন তাঁরা।

বহুলচর্চিত সম্পর্কের চার বছর কেটে গেলেও এখনও জনসমক্ষে নিজেদের প্রেম নিয়ে মুখ খোলেননি বিজয় বা রশ্মিকা, কেউই।

তবে কি প্রেমিকা তাঁর প্রাক্তনের সঙ্গে এখনও পর্যন্ত যোগাযোগ রাখার কারণেই সম্পর্ক নিয়ে ১০০ শতাংশ নিশ্চিত হতে পারছেন না বিজয়? সম্প্রতি একাধিক বার বিজয়ের বাড়িতে দেখা মিলেছে রশ্মিকার।

চর্চিত যুগল একত্রবাস করছেন বলেও কানাঘুষো অনুরাগীমহলে। সম্প্রতি এক অনুষ্ঠানে বিজয় এ-ও জানিয়েছেন যে, বিয়ের জন্য নাকি মানসিক ভাবে প্রস্তুত তিনি।

কবে রশ্মিকার সঙ্গে গাঁটছড়া বাঁধছেন তিনি? সেই উত্তর পাওয়ার আশায় জুটির অনুরাগীরা।

আরও পড়ুন: কঙ্গনা রানাওয়াতকে চড় মারতে চান পাকিস্তানি অভিনেত্রী নওশীন শাহ!

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১০

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১১

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৩

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৪

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৬

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৭

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৮

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

১৯

নবীনদের বরণ, গ্র্যাজুয়েটদের বিদায়: ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু

২০