২ জুলাই ২০২৫, ৬:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পারমাণবিক ইস্যুতে আইএইএ-কে সহযোগিতা বন্ধ করলো ইরান

জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সহযোগিতা স্থগিত করা সংক্রান্ত আইনে স্বাক্ষর করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এর ফলে আইএইএকে আর কোনো সহযোগিতা করবে না ইরান। এমনিতেই গত মাসে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার পর তেহরান ও জাতিসংঘের এই সংস্থার মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছিল। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

 

 

বুধবার ইরানের রাষ্ট্রীয় টিভিতে বলা হয়, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিত করা সংক্রান্ত আইন কার্যকর করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ১৩ই জুন আকস্মিকভাবে ইরানে হামলা করে ইসরাইল। এরপর যুক্তরাষ্ট্র তাতে যুক্ত হয়। এসব হামলার কথা উল্লেখ করে এক সপ্তাহ আগে আইএইএ’র সঙ্গে সহযোগিতা বন্ধ করা সংক্রান্ত বিল দেশটির পার্লামেন্ট পাস করে। পার্লামেন্টের রেজ্যুলুশন অনুযায়ী, ইরানের সুপ্রিম জাতীয় নিরাপত্তা কাউন্সিলের অনুমোদন ছাড়া পারমাণবিক স্থাপনা পরিদর্শন করতে পারবেন না আইএইএ’র পরিদর্শকরা। এ বিষয়ে আইএইএ বলেছেন, এ সম্পর্কে আমরা অবহিত। ইরান থেকে পরবর্তী অফিসিয়াল তথ্যের জন্য অপেক্ষা করছে আইএইএ।

 

এ সপ্তাহের শুরুর দিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আইএইএর প্রধান রাফায়েল গ্রোসিকে ইরানে স্বাগত জানানো হবে না বলে জানিয়ে দেন। এর কারণ, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানাতে ব্যর্থ হয়েছেন তিনি। এ জন্য তার কড়া সমালোচনা করেছেন ইরানি নেতারা। একই সঙ্গে ১২ই জুন আইএইএ পরিচালনা পরিষদ তেহরানের বিরুদ্ধে একটি প্রস্তাব পাস করে। তাতে বলা হয়, পারমাণবিক বাধ্যবাধকতা মানছে না তেহরান। এর সমালোচনা করে ইরানি কর্মকর্তারা বলেন, ১৩ই জুন শুরু হওয়া ইসরাইলি হামলায় অজুহাত হিসেবে ব্যবহার করা হয় ওই রেজ্যুলুশন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১০

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১১

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১২

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৩

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৪

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৫

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৬

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৭

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৮

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৯

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

২০