বাংলা সংবাদ ডেস্ক
৮ জুলাই ২০২৫, ৩:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাকিস্তানে ২৭ স্বনামধন্য ইউটিউব চ্যানেল বন্ধের নির্দেশ

স্বনামধন্য ২৭ ইউটিউব চ্যানেল বন্ধ করেছে পাকিস্তান। দেশটির একটি স্থানীয় আদালত এসব চ্যানেল বন্ধের নির্দেশ দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি স্থানীয় আদালত ২৭টি ইউটিউব চ্যানেল বন্ধের নির্দেশ দিয়েছেন। এসব চ্যানেলের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কন্টেন্ট প্রকাশের অভিযোগ রয়েছে।

 

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্বাস শাহ এই আদেশ দেন। ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএ) আবেদনের প্রেক্ষিতে এ নির্দেশনা এসেছে। আদালতের আদেশে বলা হয়েছে, এফআইএর সাইবার ক্রাইম উইং গত ২ জুন তদন্ত শুরু করে। তদন্তে এমন বেশ কয়েকটি ইউটিউব চ্যানেলের সন্ধান পায়, যেগুলো প্রিভেনশন অব ইলেকট্রনিক ক্রাইমস অ্যাক্ট (পেকা) ও অন্যান্য আইন লঙ্ঘন করে রাষ্ট্রবিরোধী কন্টেন্ট প্রকাশ ও প্রচার করছে।

 

আদালত জানায়, তথ্য ও প্রমাণ পর্যালোচনার পর দেখা গেছে, এসব চ্যানেলের কর্মকাণ্ড শাস্তিযোগ্য অপরাধ। আদেশে গুগল এলএলসির (ইউটিউব) সিকিউরিটি বিভাগের প্রধান বা রেকর্ডের তত্ত্বাবধায়ককে ২৭টি চ্যানেল বন্ধ বা কন্টেন্ট সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে বিতর্কিত পেকা (সংশোধনী) আইন ২০২৫ পাস হয়। এতে ভুল ও মিথ্যা তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া, নতুন নিয়ন্ত্রক ও তদন্ত সংস্থা গঠন এবং শাস্তি বাড়ানোর বিধান রাখা হয়েছে।

 

তবে এই আইনের বিরুদ্ধে বিরোধী দল ও সাংবাদিকদের যৌথ কর্মসূচি কমিটি (জেএসি) তীব্র প্রতিবাদ জানিয়ে আসছে। মানবাধিকার কমিশন অব পাকিস্তানের (এইচআরসিপি) প্রতিবেদনে আইনটিকে গুরুতর ত্রুটিপূর্ণ উল্লেখ করে সম্পূর্ণভাবে বাতিলের আহ্বান জানানো হয়েছে।

 

সূত্র: জিও টিভি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১০

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১১

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১২

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০