১৮ মে ২০২৫, ১২:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পর্তুগালে চলছে আগাম নির্বাচন, এগিয়ে মধ্য ডানপন্থীরা

পর্তুগালের ভোটাররা রবিবার তিন বছরের মধ্যে দেশটির তৃতীয় সাধারণ নির্বাচনে ভোট দিচ্ছেন। ভোটে প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রো পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করেই জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। চূড়ান্ত জরিপে দেখা গেছে, তার মধ্য ডানপন্থী ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এডি) সমাজতান্ত্রিক দলের (পিএস) চেয়ে এগিয়ে এবং সম্ভবত আরো আসন পাবে। তবে আবারও পর্তুগালের ২৩০ আসনের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ শাসনের জন্য প্রয়োজনীয় ১১৬টি আসন থেকে পিছিয়ে থাকবে।
অন্যদিকে জনপ্রিয় অতি ডানপন্থী চেগা পার্টি আবারও তৃতীয় স্থান অধিকার করার পথে, যা তাদের সম্ভাব্য কিংমেকার করে তুলবে, যদিও মন্টিনিগ্রো তাদের সঙ্গে সরকার পরিচালনা করতে অস্বীকৃতি জানিয়েছেন। প্রায় এক কোটি লোকের দেশটিতে ভোটকেন্দ্র স্থানীয় সময় সকাল ৮টায় খোলা হয় এবং রাত ৮টায় বন্ধ হবে। চূড়ান্ত ফলাফল তার কয়েক ঘণ্টা পর পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশটিতে এই নির্বাচন এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে, যখন ইউরোপ বিশ্বব্যাপী বাণিজ্য উত্তেজনার সঙ্গে জড়িয়ে পড়ছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কবার্তার পর যুক্তরাষ্ট্র ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসনের প্রেক্ষাপটে ন্যাটো মিত্রদের রক্ষা না-ও করতে পারে।
গত শুক্রবার লিসবনে এক সমাবেশে মন্টিনিগ্রো ভোটারদের প্রতি আহ্বান জানান, ভোটাররা যেন তাকে আরো শক্তিশালী ম্যান্ডেট দেন, যাতে পর্তুগাল আরো ভালোভাবে এই ‘ভূ-রাজনৈতিক অস্থিরতার’ মোকাবেলা করতে পারে। তিনি বলেন, ‘আমাদের দেশে আমাদের ভূমিকা পালন করতে হবে এবং বিদেশে, ইউরোপে ও বিশ্বে সমাধানের অংশ হতে হবে এবং এর জন্য আমাদের একটি শক্তিশালী সরকার প্রয়োজন।’ ৫২ বছর বয়সী আইনজীবী মন্টিনিগ্রো মার্চ মাসে পার্লামেন্টে আস্থা ভোটে হেরে যাওয়ার পর রবিবারের নির্বাচনের ডাক দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১০

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১১

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১২

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০