বাংলা সংবাদ ডেস্ক
১৪ অগাস্ট ২০২৪, ১০:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পরিবর্তন হলো বাংলাদেশ-ভারত ম্যাচের ভেন্যু

টেস্ট সিরিজ খেলতে বর্তমানে পাকিস্তানে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচের এই সিরিজ শেষ হবে সেপ্টেম্বরের ৩ তারিখ। পাকিস্তান সিরিজ শেষের পরপরই ভারতের বিপক্ষে সিরিজের জন্য প্রস্তুত হতে হবে নাজমুল হোসেন শান্তর দলকে। সেখানে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। তবে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের একটি ম্যাচের ভেন্যুতে পরিবর্তন এনেছে বিসিসিআই।

 

পূর্বের সূচি অনুযায়ী ৬ অক্টোবর সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি হওয়ার কথা ছিল ধর্মশালায়। কিন্তু ধর্মশালার স্টেডিয়ামের ড্রেসিংরুম সংস্কারের কাজ করছে হিমাচল প্রদেশ ক্রিকেট এসোসিয়েশন। যার কারণেই সিরিজের প্রথম ম্যাচের ভেন্যু পাল্টানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। বিসিসিআই তাদের বিবৃতিতে জানায়, ‘ভারত ও বাংলাদেশের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ২০২৪ সালের ৬ অক্টোবর ধর্মশালায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। হিমাচল প্রদেশ ক্রিকেট এসোসিয়েশন ড্রেসিংরুমে সংস্কার ও উন্নয়নকাজ চালানোয় ম্যাচটি গোয়ালিয়রে অনুষ্ঠিত হবে।’

 

পাকিস্তানের পর আগামী মাসে ভারত সফরে যাবে বাংলাদেশ। ১৯ সেপ্টেম্বর চেন্নাই টেস্ট দিয়ে শুরু হবে ভারত-বাংলাদেশ সিরিজ। ২৭ সেপ্টেম্বর কানপুরে হবে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। টেস্ট সিরিজের পর বিরতি থাকবে ৪ দিনের। ৬ অক্টোবর গোয়ালিয়রে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ-ভারত। দিল্লিতে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হবে ৯ অক্টোবর আর শেষ ম্যাচ ১২ অক্টোবর হায়দ্রাবাদে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজুড়ে হান্টাভাইরাস আতঙ্ক, সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিমানবহরে আসছে কাতারের উপহারের বিমান

অ্যাসাইলাম প্রার্থীদের জন্য নতুন শর্ত, বার্ষিক ফি না দিলে আবেদন বাতিল

কেবল নিউজের জনক ও সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নারের মৃত্যু

যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থী পাচ্ছেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি

ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী থেকে ওহাইও গভর্নর দৌড়ে রিপাবলিকান প্রার্থী

জলপথ সচল করতে জাতিসংঘে হরমুজ নিয়ে প্রস্তাব

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

যুক্তরাষ্ট্রে স্পিরিট এয়ারলাইন্স বন্ধ, চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

চীনা নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

১০

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বড়লেখা থানার মো. মনিরুজ্জামান খান

১১

মিশিগানে আমেরিকান ডাইভার্সিটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে রেকর্ড ভিড়, কোর্টজুড়ে বৈচিত্র্যের উৎসব

১২

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বই মেলা-২০২৬ এ সংহতি প্রকাশে মিশিগানের প্রাক্তন ছাত্রলীগ কর্মীবৃন্দ

১৩

আন্তর্জাতিক চিকিৎসকদের জন্য স্বস্তি, ৩৯ দেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

১৪

মিশিগানে বাংলাদেশি কমিউনিটি অগ্রযাত্রায় রয়েছে বিপুল সম্ভাবনা, আছে বহুমুখী সংকট

১৫

ট্রাম্পের ট্রাভেল ব্যানে যুক্তরাষ্ট্রে ওপিটি সংকটে আন্তর্জাতিক শিক্ষার্থীরা

১৬

মিশিগানের হল্যান্ড শহরে বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩৩ উদযাপন

১৭

বড়লেখায় ১ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১

১৮

৪৫ হাজার ৪০৮ কোটি টাকায় বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি

১৯

অপরাধ প্রমাণিত হলে হতে পারে মৃত্যুদণ্ড বাংলাদেশি দুই শিক্ষার্থীর সন্দেহভাজন খুনির জামিন হয়নি

২০