বাংলা সংবাদ ডেস্ক
৪ সেপ্টেম্বর ২০২৫, ৩:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেপালে ফেসবুক বন্ধ: কী ছিল সরকারের মূল কারণ?

ফেসবুকসহ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মের কার্যক্রম বন্ধ করে দিয়েছে নেপাল সরকার। অপব্যবহার ও ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে গুজব ছড়ানো ঠেকাতে নিবন্ধনের শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার এক ঘোষণায় এ সিদ্ধান্ত জানায় দেশটির কর্তৃপক্ষ। সরকারের দাবি, ভুয়া আইডির মাধ্যমে ব্যবহারকারীরা ঘৃণা ছড়াচ্ছে, সাইবার অপরাধ বাড়াচ্ছে এবং সামাজিক সম্প্রীতি বিনষ্ট করছে। প্রায় তিন কোটি জনসংখ্যার দেশ নেপালে বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৯০ শতাংশের বেশি। যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় বুধবার পর্যন্ত এসব প্ল্যাটফর্মকে নিবন্ধনের জন্য সময় বেঁধে দিয়েছিল। নিবন্ধনের সময় স্থানীয় প্রতিনিধি, অভিযোগ নিষ্পত্তিকারী কর্মকর্তা এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নাম জমা দেওয়ার শর্ত দেওয়া হয়েছিল। অন্যথায় তাদের সেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল।

 

বৃহস্পতিবার সরকারি বিজ্ঞপ্তিতে নেপাল টেলিকমিউনিকেশনস অথরিটিকে (এনটিএ) নিবন্ধন না করা প্ল্যাটফর্মগুলোর অ্যাক্সেস বন্ধের নির্দেশ দেওয়া হয়। তবে কোন কোন প্ল্যাটফর্মের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, তা স্পষ্টভাবে জানানো হয়নি। যোগাযোগ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, টিকটক, ভাইবার, উইটক, নিমবাজ এবং পপো লাইভ ইতোমধ্যেই নিবন্ধন সম্পন্ন করেছে। কিন্তু ফেসবুকসহ কিছু প্ল্যাটফর্ম নিবন্ধন না করায় সেগুলোর সেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

 

ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। তবে নেপালের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং বলেন, ‘আমরা তাদের নিবন্ধনের জন্য যথেষ্ট সময় দিয়েছি এবং বারবার অনুরোধ করেছি। কিন্তু তারা আমাদের অনুরোধ উপেক্ষা করেছে। তাই বাধ্য হয়ে তাদের সেবা দেশে বন্ধ করে দিতে হয়েছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১০

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১১

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১২

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৩

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৪

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৫

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৬

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৭

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৮

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৯

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

২০