১২ জুন ২০২৫, ৫:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট : যেকোনো সময় ইরানে হামলা চালাতে পারে ইসরাইল

যে কোনো সময় ইরানে সামরিক হামলা চালাতে পারে ইসরাইল। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা নিউ ইয়র্ক টাইমসের এমন রিপোর্টের পর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় কূটনৈতিক মহলে গভীর উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এমন পদক্ষেপে মধ্যপ্রাচ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করতে পারে। আগেই রিপোর্টে বলা হয়েছে, ইরাকে যুক্তরাষ্ট্রের সেনা সদস্য সহ কর্মকর্তা, কর্মচারীদের প্রত্যাহার করে নেয়া শুরু করছে যুক্তরাষ্ট্র। যদি ইরানে হামলা চালানো হয়, তাহলে ইরানও পাল্টা হিসেবে ইরাকে যুক্তরাষ্ট্রের স্থাপনাগুলোকে টার্গেট করতে পারে। এর ফলে পুরো মধ্যপ্রাচ্য তথা বিশ্ব পরিস্থিতি বদলে যেতে পারে।

 

 

খবরে বলা হয়েছে, ইরানে ইসরাইলের সম্ভাব্য সামরিক অভিযানের খবরে যুক্তরাষ্ট্র তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে তাদের সদস্যদের ইরাক থেকে সরিয়ে নিচ্ছে। ইরাক থেকে মার্কিন কূটনীতিকদের আংশিক সরিয়ে নেওয়া শুরু হয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যের বিস্তৃত অঞ্চলজুড়ে অবস্থানরত মার্কিন সামরিক সদস্যদের পরিবারের স্বেচ্ছা প্রস্থানের অনুমতি দেওয়া হয়েছে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কয়েক মাস ধরেই প্রেসিডেন্ট ট্রাম্পের উপর চাপ দিচ্ছিলেন যেন ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হয়। তার মতে, এটি একটি ‘কৌশলগত সুযোগের সময়’, যখন ইরান রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে দুর্বল অবস্থানে রয়েছে।

 

 

ইসরাইলের সম্ভাব্য হামলার ধরন, সময় বা পরিসর এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সামরিক প্রস্তুতি দ্রুতগতিতে এগোচ্ছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার ষষ্ঠ দফা আগামী রবিবার ওমানে হওয়ার কথা থাকলেও, ইসরাইলি হামলার সম্ভাবনা এই আলোচনা ব্যাহত করতে পারে। ইরানের পক্ষ থেকে পূর্বেই জানানো হয়েছে, আক্রমণের মুখে তারা যুক্তরাষ্ট্র ও তার সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত। বিশ্লেষকরা মনে করছেন, ইসরাইলের এই পদক্ষেপ যদি বাস্তবায়িত হয়, তবে লেবানন, সিরিয়া ও ইয়েমেনসহ আশপাশের অঞ্চলগুলোতেও সংঘাত ছড়িয়ে পড়তে পারে।
বিশ্বজুড়ে তেলের বাজারেও এর প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে, যেহেতু উপসাগরীয় অঞ্চল বিশ্বে জ্বালানির একটি বড় উৎস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুসলিম যাত্রীদের জন্য বিমানবন্দরে অজুর সুবিধা চালু যুক্তরাষ্ট্রে

বিদেশি অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে সাইবার হামলার ক্ষমতা পেল মার্কিন কোম্পানি

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

১০

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

১১

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১২

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১৩

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১৪

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৫

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৬

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৭

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৮

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৯

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

২০