৭ জুলাই ২০২৫, ৩:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নতুন ইউক্রেনীয় অঞ্চলে গ্রাম দখলের দাবি মস্কোর

রাশিয়া কয়েক মাস ধরে সীমান্তের দিকে অগ্রসর হয়ে ইউক্রেনের মধ্যাঞ্চলীয় দিনিপ্রোপেট্রোভস্কে প্রথম একটি গ্রামটি দখল করেছে। মস্কো সোমবার এ দাবি করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এদিন জানায়, তাদের সামরিক বাহিনী দিনিপ্রোপেটরোভস্ক অঞ্চলে ক্রমবর্ধমান রুশ বিমান হামলার শিকার একটি গুরুত্বপূর্ণ শিল্প খনির এলাকা ডাচনে গ্রাম দখল করেছে। এ ঘোষণার আগে ইউক্রেনের সামরিক নিয়োগ কেন্দ্রসহ বেশ কিছু লক্ষ্যবস্তুতে বিপুলসংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।

 

 

অন্যদিকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যুদ্ধবিরতি আলোচনাও স্থগিত রয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে সীমান্ত অতিক্রমকে রুশ বাহিনীর একটি গুরুত্বপূর্ণ কৌশল বলে ধারনা করা হচ্ছে। এই অঞ্চলের গভীরে রুশ বাহিনীর প্রবেশ কিয়েভের জন্য রসদ সংগ্রহ ও অর্থনৈতিক সমস্যা তৈরি করতে পারে। যদিও এখন পর্যন্ত দিনিপ্রোপেটরোভস্ক অঞ্চলে রাশিয়ার পদচারণাকে অস্বীকার করেছে কিয়েভ। ইউক্রেনীয় পাঁচটি অঞ্চল—দোনেৎস্ক, খেরসন, লুগানস্ক, জাপোরিঝিয়া ও ক্রিমিয়াকে মস্কো প্রকাশ্যে রাশিয়ার ভূখণ্ড হিসেবে দাবি করে। তবে দিনিপ্রোপেটরোভস্ক এর মধ্যে নেই। ২০২৪ সালের শেষের দিকে রাশিয়া তার ওরেশনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার ক্ষেত্র হিসেবে ইউক্রেনের প্রধান শহর দিনিপ্রো ব্যবহার করেছিল। ক্ষেপণাস্ত্রটি একটি বিমান উৎপাদন কেন্দ্রে আঘাত করেছিল বলে রাশিয়া দাবি করেছিল।

 

 

এদিকে সোমবার ইউক্রেনের দুটি ভিন্ন শহরে অবস্থিত সামরিক নিয়োগ কেন্দ্রে রাশিয়ার হামলায় চারজন আহত হয়েছে। গত সপ্তাহ থেকে চলা এ ধরনের হামলা রাশিয়ার নতুন প্রবণতা হতে পারে বলে জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। এই হামলাগুলো ইউক্রেনের সামরিক কার্যক্রম ব্যাহত করার লক্ষ্যে পরিচালিত ব্যাপক শত্রুতাপূর্ণ অভিযানের অংশ বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে ইউক্রেনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১০

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১১

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১২

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০