বলিউড বাদশা শাহরুখ খানের চার বছর পর বড় পর্দায় ফিরে আসা বহুল প্রত্যাশিত পাঠান পাঠান সিনেমার মাধ্যমে। এ প্রত্যাবর্তনটাও ছিল মনের মতো রীতিমতো ভক্তদের মনে জায়গা করে নিয়েছে । ১০ জানুয়ারি মুক্তি পেয়েছে শাহরুখ খানের পাঠান চলচ্চিত্রের ট্রেলার। মাত্র দুই ঘণ্টায় ৩৬ লাখ দর্শক দেখে নিয়েছেন ট্রেলারটি, যা এখন পর্যন্ত বলিউডের চলচ্চিত্রের ক্ষেত্রে রেকর্ড।
শাহরুখ খানের পাঠানের প্রথম ঝলক মুক্তি পেয়েছে মঙ্গলবার। আর শুরুতেই বাজিমাত করলেন বলিউড বাদশা। মাত্র দুই ঘণ্টায় সিনেমার ট্রেলারের ভিউসংখ্যা ৩৬ লাখ পার করেছে। প্রতি মিনিটে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সেই সংখ্যা। ট্রেলারে শাহরুখের অ্যাকশনধর্মী লুক মুগ্ধ করেছে ভক্তদের। জমজমাট অ্যাকশনে ভরপুর পাঠান নিয়ে দর্শকদের আগ্রহ যেন শত গুণ বেড়ে গেছে ট্রেলার মুক্তির পর।
এদিকে গত কয়েক দিন আগেই বয়কটের ডাকে পড়েছিল পাঠান সিনেমাটি । ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলো ‘পাঠান’ বয়কটের আহ্বান জানিয়ে আসছে। ভারতের এক মন্ত্রীও পাঠানের গানের সমালোচনা করেছেন। শাহরুখের শুটিং সেটেও হিন্দুত্ববাদী সংগঠনের নেতা-কর্মীরা হাজির হয়েছিলেন পাঠান বয়কটের ডাকে। এমন বাধার দেয়াল উপেক্ষা করেই সিনেমাটির ট্রেলার মুক্তি দিল যশ রাজ প্রডাকশন।
ট্রেলারে শাহরুখের পাশাপাশি নজর কেড়েছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। খলনায়ক হিসেবে জন আব্রাহামকে দেখা যাবে পাঠানে। পাঠান পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। সিনেমাটি ২৫ জানুয়ারি বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে।
মন্তব্য করুন