বাংলা সংবাদ ডেস্ক
৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দুবাইতে ৪৮ কোটি টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশি

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) লটারিতে দেড় কোটি দিরহাম জিতেছেন এক প্রবাসী বাংলাদেশি। বাংলাদেশের হিসাবে এই অর্থ ৪৮ কোটি ৭৮ লাখ টাকার বেশি। আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানে ‘বিগ টিকিট আবুধাবি’ নামে ওই লটারির জয়ীদের নাম ঘোষণা করা হয়।

 

বাংলাদেশি ওই ব্যক্তির নাম শামশু মিয়া। তিনি ইউএইর আল-আইন শহরের বাসিন্দা। তাঁর কেনা লটারির টিকিটের নম্বর ২০১৯১৮। এই টিকিট পুরস্কার জেতার পর অনুষ্ঠান থেকে শামশু মিয়াকে ফোন দেন উপস্থাপকেরা। খুশির এ খবর শুনে আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়েন তিনি। শামশু ছাড়াও আরও ১০ জন এই লটারিতে ১ লাখ দিরহাম করে পুরস্কার জিতেছেন।

 

এর আগে গত মাসে বিগ টিকিট আবুধাবি লটারিতে প্রথম পুরস্কার জিতেছিলেন তুষার দেশকার নামের এক ব্যক্তি। এ মাসের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। আজকের বিজয়ীকে নির্বাচিত করার সুযোগ দেওয়া হয় তাঁকে। তাঁর হাতেই ওঠে শামশু মিয়ার টিকিটের নম্বরটি। এদিকে এরই মধ্যে আগামী মাসের জন্য লটারির টিকিট বিক্রি শুরু করেছে বিগ টিকিট আবুধাবি। এবারের প্রথম পুরস্কার ২ কোটি দিরহাম। এ ছাড়া ১০ জন পাবেন ১ লাখ দিরহাম করে। সঙ্গে থাকবে ৪ লাখ দিরহাম দামের বিলাসবহুল একটি করে গাড়ি। আগামী ৩ অক্টোবর ওই লটারির পুরস্কার ঘোষণা করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগান’এর অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও বর্ণাঢ্য র‍্যালি

রাস্তার সৈনিক নয়, সীমান্তে গিয়ে জিয়ার সৈনিক প্রমাণ করুন- বড়লেখায় নাসিরুদ্দিন পাটোয়ারী

মিশিগানের ওয়ারেনে BAM-এর আয়োজনে টাউন হল মিটিং অনুষ্ঠিত

মিশিগানে তিন দিন ব্যাপী বর্ণাঢ্য হ্যামটাউন সামার জ্যাম ফ্যাস্টিভাল সফল করা নিয়ে বিএমসিএফ এর প্রেস ব্রিফিং

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

১০

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

১১

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

১২

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

১৩

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

১৪

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১৫

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১৬

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১৭

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১৮

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৯

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

২০