বাংলা সংবাদ ডেস্ক
৪ জুলাই ২০২৫, ১২:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্পের হুমকি: ৭০% শুল্ক আরোপ হতে পারে

৫ দিনের আলটিমেটাম দিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, ৯ জুলাইয়ের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে হবে। এ চুক্তিতে পৌঁছাতে না পারলে সেসব দেশের ওপর ৭০ শতাংশ পর্যন্ত শুল্কারোপ করা হবে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদারদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন ট্রাম্প। তিনি ঘোষণা করেন, ৯ জুলাইয়ের মধ্যে নতুন বাণিজ্য চুক্তি চূড়ান্ত না হলে, ১ আগস্ট থেকে ৭০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হবে। ট্রাম্প বলেন, আমরা আগামীকাল থেকেই ১০-১২টি দেশের কাছে চিঠি পাঠাতে শুরু করব। এ চিঠিতে নতুন শুল্কের কথা জানানো হবে। এটি ১০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত হতে পারে।

 

ট্রাম্প জানান, তিনি দ্বিপাক্ষিক চুক্তিকে প্রাধান্য দেন এবং বহুপাক্ষিক আলোচনায় সময়ক্ষেপণ হওয়ায় তিনি সরাসরি শুল্ক আরোপের পথে হাঁটছেন। তিনি বলেন, আমরা কিছু চুক্তি করেছি। তবে আমি মনে করি যে, তাদের কত শতাংশ শুল্ক দিতে হবে তা চিঠি পাঠিয়ে জানিয়ে দেওয়া ভালো। বক্তৃতায় ট্রাম্প পররাষ্ট্রনীতির বিষয় উল্লেখ করে বলেন, আমরা পাঁচটি দেশকে যুদ্ধের হাত থেকে রক্ষা করেছি- ভারত-পাকিস্তান, কসোভো-সার্বিয়া এবং আফ্রিকার কঙ্গো ও রুয়ান্ডা। তিনি আফ্রিকার সংঘর্ষকে ‘৩০ বছরের যুদ্ধ’ হিসেবে উল্লেখ করেন এবং বলেন, এ যুদ্ধে ৬০ লাখ মানুষ মারা গেছে। এটি খুবই খারাপ যুদ্ধ ছিল।

 

ইরানের সঙ্গে উত্তেজনার কথা উল্লেখ করে ট্রাম্প সাম্প্রতিক মার্কিন হামলাকে ‘নিখুঁত আঘাত’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, তেহরানের সুর এখন বদলে গেছে। তারা আর খারাপ কথা বলছে না। সত্যি বলতে, তারা এখন দেখা করতে চায়। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্য ও ভিয়েতনামের সঙ্গে যুক্তরাষ্ট্রের আংশিক বাণিজ্য চুক্তি হয়েছে। চুক্তি অনুসারে ভিয়েতনাম থেকে আসা পণ্যে ২০ শতাংশ শুল্ক আরোপ করা হবে, আর চীন থেকে ভিয়েতনাম হয়ে আসা ট্রান্সশিপমেন্ট পণ্যে ৪০ শতাংশ শুল্ক ধার্য হবে।

 

এছাড়া জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনা এখনো চলছে। ট্রাম্প জাপানকে কঠিন অংশীদার বলে উল্লেখ করে বলেন, দেশটির ৩০ বা ৩৫ শতাংশ শুল্ক দিতে হবে। এটি আলোচনার ভিত্তিতে নির্ধারণ করা হবে।

 

সূত্র: দ্য ইকোনোমিক টাইমস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিযানে নতুন ইতিহাস গড়ে দেশে ফিরছে মার্কিন রণতরি ‘ইউএসএস ফোর্ড

ডেমোক্রেটিক পার্টি লিডার ড. নাজ হাসান শাহীনের আমন্ত্রণে সভা ও ডিনারপার্টি অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের স্মারক পাসপোর্টে যুক্ত হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি

বাংলাদেশের মিডিয়া জগতের কিংবদন্তী কলম সৈনিক সৈয়দ আবদাল আহমেদ প্রধান তথ্য কর্মকতা হলেন প্রবাসী সাংবাদিক তুহিনের অভিনন্দন

নিউইয়র্কের আকাশে এয়ার ট্যাক্সি, ভবিষ্যৎ পরিবহনে বড় পরিবর্তনের ইঙ্গিত

যুক্তরাষ্ট্রে বিজ্ঞান খাতে আলোড়ন, বোর্ডের সব সদস্য বরখাস্ত

প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে ডাকাত নিহত

ট্যাক্স রিফান্ড বৃদ্ধি ও বাজারে উত্থান নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন প্রচার

শিক্ষার্থী সুরক্ষায় কড়া নজরদারি, ডেট্রয়েট স্কুলে মুখ শনাক্তকরণ প্রযুক্তি চালু

বর্নিল আয়োজনে মিশিগানে বৈশাখী উৎসব উদযাপন

১০

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা তিন বছরের জন্য বন্ধের প্রস্তাব, অনিশ্চয়তায় লাখো বিদেশি কর্মী

১১

মিশিগানে বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ প্রকাশ, নতুন নেতৃত্বের দাবিতে সংবাদ সম্মেলন

১২

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

১৩

বন্ড বাজারে বড় বিনিয়োগ, মার্চে ৫১ মিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

১৪

হোয়াইট হাউসে হামলার ঘটনায় বিশ্বজুড়ে উদ্বেগ, বার্তা দিলেন রাষ্ট্রপ্রধানরা

১৫

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দেখতে যাওয়ায় রেড অ্যালার্ট জারি মানবাধিকার সংগঠনের

১৬

বড়লেখায় কালবৈশাখীর তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৭

শিশুদের ম্যালেরিয়া চিকিৎসার ওষুধে প্রথমবার অনুমোদন দিল ডব্লিউএইচও

১৮

যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা বন্ধের তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ

১৯

ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু, লিমনের রুমমেটের বিরুদ্ধে খুনের অভিযোগ

২০