বাংলা সংবাদ ডেস্ক
১৩ নভেম্বর ২০২৪, ১:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্পের ওভাল অফিসে ফেরায় জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা

প্রেসিডেন্ট ইলেক্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন সাজাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন ধুনকবের ব্যবসায়ি ইলন মাস্ক। কয়েকটি সূত্রের বরাতে এমন তথ্য দিয়েছে এমএসএনবিসি। যেখানে বলা হচ্ছে, প্রথম প্রশাসনে একান্ত অনুগতদের রাখতে ব্যর্থ হলেও এবার সেই ভুলটি আর করছেন না ট্রাম্প। বেছে বেছে নিজের চতুর্দিকে তাদের নিয়োগ দেয়া হচ্ছে যারা বিনা প্রশ্নে তার কথা মেনে নেন। আর এসব বাছাইয়ে তাকে পরামর্শ দিচ্ছেন মাস্ক।

 

সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের রূপকথার মতো উত্থানের মধ্যদিয়ে দেশের মাটিতে ইতিহাস সৃষ্টি হয়েছে। লাল ঢেউয়ে ভেসে গেছে সাতটি সুইংস্টেইট যা কারও কল্পনার মাঝেও ছিলো না। কিন্তু ট্রাম্পের এত বিপুল বিজয়ে জাতীয় নিরাপত্তায় ঝুঁকির আশঙ্কা করছেন কেউ কেউ।এমএসএনবিসি জানিয়েছে, সাবেক প্রেসিডেন্টের আবারও ওভাল অফিসে প্রবেশকে ঘিরে ইতোমধ্যে গোয়েন্দা সংস্থাগুলোর মাঝে এক ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। কারণ এফবিআই ডিরেক্টর ক্রিস্টোফার রে কে বাধ্যতামূলক অবসরে পাঠানো হতে পারে বলে সূত্রের বরাতে জানিয়েছে এনবিসি নিউজ।এই পদে কট্টরপন্থী ক্যাশ প্যাটেলকে বিবেচনা করা হচ্ছে বলেও খবর পাওয়া যাচ্ছে। তাছাড়া সিআইএ ও ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্সের মতো গোয়েন্দা সংস্থার প্রধানের দায়িত্বে কারা আসছেন তা নিয়ে উদ্বেগ–উৎকণ্ঠা দেখা দিয়েছে।

 

 

হাউজ ইন্টেলিজেন্স কমিটির সদস্য ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান জশ গটহাইমার আশা করছেন, জাতীয় নিরাপত্তায় কোন ছাড় দেয়া হবে না। এক্ষেত্রে কোন ব্যক্তি বিশেষ বা দলীয় দৃষ্টিভঙ্গি বাস্তাবায়িত হতে দেবে না আইনপ্রণেতারা।রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন,সরকারি কর্মকর্তাদের রক্তে সংবিধান মেনে চলার প্রবণতা মিশে আছে। রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়া কর্তাব্যক্তিরা তাদের কাজে বাধা সৃষ্টি করলে প্রশাসনে অচলাবস্থা দেখা দিতে পারে।রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন,সেনেটে এবং হাউযে রিপাবলিকান আইনপ্রণেতারা ট্রাম্পের যেকোন নির্দেশ পালনে প্রস্তুত হয়ে আছেন। সেক্ষেত্রে একচ্ছত্র ক্ষমতা প্রয়োগে প্রেসিডেন্ট ইলেক্টের সামনে তেমন কোন বাঁধা থাকছে না।স্কাই নিউজ অস্ট্রেলিয়া দাবি করছে, চারবছর পর জিওপির নেতৃত্বে আসার কোন পরিকল্পনা হয়তো আছে ডনাল্ড ট্রাম্প জুনিয়রের। সেক্ষেত্রে এমন কাউকে প্রশাসনে বসানো যাবে না যিনি ভবিষ্যৎ নেতৃত্বের ক্ষেত্রে কোন হুমকি হয়ে দেখা দিতে পারে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কে ৫ বছরের শিশুর সামনে আইসিইর গুলিতে আহত ১, ক্ষোভ মেয়র মামদানির

১

জে-১ ভিসা জালিয়াতি নিয়ে যুক্তরাষ্ট্রের ৯ বিশ্ববিদ্যালয়ে তদন্ত

২

অভিবাসন নথি নিয়ে তদন্ত, ইলহান ওমরের বাসভবনে ফেডারেল অভিযান

৩

মিশিগান বাংলাদেশি কমিউনিটিতে ডেমোক্রেটিক পার্টির জোটভুক্ত নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর

৪

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা

৫

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আইসিসিকে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা

৬

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

৭

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

৮

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিবিসিসিআইয়ের মতবিনিময় সভা

৯

বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলারের ফি প্রস্তাব ট্রাম্পের

১০

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

১১

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

১২

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

১৩

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

১৪

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

১৫

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

১৬

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

১৭

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

১৮

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

১৯

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

২০