তাহমীদ ইশাদ রিপন, মৌলভীবাজার প্রতিনিধি
১৮ মে ২০২৬, ২:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস’ ও কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

মৌলভীবাজারের বড়লেখায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে “পার্টনার কংগ্রেস-২০২৬” এবং কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে এই কংগ্রেস ও মেলার আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার পিএফএস ও নন-পিএফএস সদস্যসহ শতাধিক কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।

 

​“প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু।এসময় তিনি কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করেন।

 

বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার মাহবুব আলম মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার মোহাম্মদ জালাল উদ্দীন সরকার ও মোঃ মনোয়ার হোসেন।

 

​কংগ্রেসে বক্তারা টেকসই কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, নতুন কৃষি উদ্যোক্তা সৃষ্টি ও গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। একই সাথে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং কৃষকদের মাঠপর্যায়ে যুগোপযোগী প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

 

​অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা, কৃষক প্রতিনিধি এবং কৃষি বিভাগের স্থানীয় উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মেলায় কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের বীজ, কৃষি যন্ত্রপাতি, সবজি ও ফলমূলের বিভিন্ন স্টল প্রদর্শন করা হয়। এছাড়া কৃষকদের মাঝে আধুনিক চাষাবাদ পদ্ধতি ও কৃষি বিষয়ক পরামর্শ প্রদান করা হয়।

 

পরে আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিরা মেলায় অংশগ্রহণকারী স্টল ঘুরে দেখেন। এ সময় মেলায় অংশ নেয়া কৃষক ও উদ্ভাবনী তরুণ কৃষি উদ্যোক্তাদের সঙ্গেও মতবিনিময় করেন অতিথিরা।উপজেলা কৃষি কর্মকর্তা মনোয়ার হোসেন জানান, কৃষকদের নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত করা এবং উৎপাদন বৃদ্ধি করতেই এ মেলার আয়োজন করা হয়েছে। মেলাটি আগামী তিন দিন সবার জন্য উন্মুক্ত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১০

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১১

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৩

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৪

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৬

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৭

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৮

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

১৯

নবীনদের বরণ, গ্র্যাজুয়েটদের বিদায়: ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু

২০