শফিক রহমান
১১ অগাস্ট ২০২৫, ৫:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জেমসের সুরে দর্শক ঢলে মাতোয়ারা হ্যামট্রামিক

হ্যামট্রামিক শহরের জোসেফ ক্যাম্পু অ্যাভিনিউতে আয়োজিত ২৩তম নর্থ আমেরিকান বাংলাদেশি ফেস্টিভ্যালের মঞ্চে সংগীতের জাদুতে মাতালেন নগর বাউল জেমস। জেমস তার অসংখ্য জনপ্রিয় গান পরিবেশন করে দর্শকদের মাতিয়ে তোলেন। আয়োজক এসএনএস হোম লোন বাংলা ওয়ান টিভির উদ্যোগে অনুষ্ঠিত এই সাংস্কৃতিক মহোৎসবে ছিল বিপুল পরিমাণ দর্শকদের ঢল।

 

 

অনুষ্ঠান শুরুর আগ থেকেই বিকেল থেকে মিশিগান রাজ্যের বিভিন্ন শহর আশপাশের অঙ্গরাজ্য থেকে দর্শকদের ঢল নামে। কানাডা থেকেও বহু মানুষ এই উৎসবকে উপভোগ করতে হাজির হন। জোসেফ ক্যাম্পু অ্যাভিনিউ সড়ক হয়ে উঠেছিল উপচেপড়া দর্শক সমাগমে।

সঞ্চালনায় ছিলেন প্রাণবন্ত শিল্পী শারমীনা সিরাজ সোনিয়া। মঞ্চের সূচনা করেন মিশিগানের জনপ্রিয় গায়িকা পৃথা দেব। এরপর জনপ্রিয় সংগীতশিল্পী সেলিম চৌধুরী এবং মিশিগানের স্বনামধন্য ব্যান্ডরিদম অব বাংলাদেশতাদের অসাধারণ পরিবেশনায় সবাইকে বিমুগ্ধ করেন।

 

অনুষ্ঠানের আরেক আলোচিত মুহূর্ত ছিল চিত্রনায়ক জায়েদ খানের মঞ্চে প্রবেশ, যেখানে তিনি মোটরসাইকেল চালিয়ে সবাইকে অবাক করে দেন। তার সঙ্গে ছিলেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। তারা একসঙ্গে নাচ এবং গান পরিবেশন করেন। বহু জনপ্রিয় গানের মাধ্যমে তারা দর্শকদের আনন্দে মাতিয়ে তুলেন।

রাত ৯টায় মঞ্চে আসেন নগর বাউল জেমস। তার উপস্থিতি অর্থেই হয়ে ওঠে এক ভিন্ন মাত্রার উন্মাদনা। দুই ঘণ্টারও বেশি সময় ধরে একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করে তিনি দর্শকদের মাতিয়ে রাখেন। আয়োজকরা জানিয়েছেন, হ্যামট্রামিক শহরে এত বড় দর্শকসংখ্যায় অনুষ্ঠিত কোনো কনসার্ট এর আগে দেখা যায়নি।

বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত চলা এই অনুষ্ঠানে সিটি পুলিশের তীক্ষ্ণ নজরদারি এবং আয়োজকদের অক্লান্ত পরিশ্রমের কারণে কনসার্টটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। এটি শুধু একটি সাংস্কৃতিক মিলনমেলা ছিল না, বরং মিশিগানের বাঙালি সম্প্রদায়ের ঐক্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম উজ্জ্বল উদাহরণ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০