৩১ জুলাই ২০২৫, ৪:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চোখ শুষ্ক হলে কী করবেন

চোখে চুলকানি, লাল ভাব অথবা জ্বালাপোড়া—এসব উপসর্গ অ্যালার্জির সাধারণ লক্ষণ হিসেবে পরিচিত। কিন্তু অনেকে হয়তো জানেন না, অ্যালার্জির কারণে চোখে শুষ্কতা কিংবা ‘ড্রাই আই’ও দেখা দিতে পারে। এমনকি অ্যালার্জির চিকিৎসায় ব্যবহৃত কিছু ওষুধও চোখের স্বাভাবিক পানি উৎপাদন কমিয়ে দিতে পারে। এতে সমস্যা আরও বাড়িয়ে তুলতে পারে।

 

চোখ কেন শুষ্ক হয়

চোখের শুষ্কতা সাধারণত তখনই হয়, যখন চোখে পর্যাপ্ত পানি তৈরি হয় না। এ ধরনের সমস্যার পেছনে থাকতে পারে ধুলাবালি, ধোঁয়া, ফুলের রেণু, পারফিউম, পোষা প্রাণীর লোমসহ বিভিন্ন উপাদান। যাঁরা দীর্ঘ সময় কম্পিউটার অথবা মোবাইল স্ক্রিনে কাজ করেন কিংবা নিয়মিত কন্টাক্ট লেন্স ব্যবহার করেন, তাঁদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়। এ ছাড়া কিছু ওষুধ; যেমন অ্যান্টিহিস্টামিন, উদ্বেগ কমানোর ওষুধ, বিটা-ব্লকার বা গ্যাস্ট্রিকের ওষুধ, চোখের অশ্রুগ্রন্থিকে প্রভাবিত করে চোখ শুকিয়ে ফেলতে পারে।

 

 

চোখের অ্যালার্জির ধরন

চোখের অ্যালার্জি বিভিন্ন ধরনের হতে পারে। এগুলো মধ্যে সাধারণ হলো মৌসুমি বা বারোমাসি অ্যালার্জিক কনজাংকটিভাইটিস। এ ধরনের অ্যালার্জিতে চোখে চুলকানি, জ্বালাপোড়া, পানি পড়া এবং লালচে ভাব দেখা দেয়। যাঁদের ধুলা বা পোষা প্রাণীর লোমে অ্যালার্জি রয়েছে, তাঁদের মধ্যে অনেক সময় এ ধরনের উপসর্গ বেশি দেখা যায়।

আরেক ধরনের অ্যালার্জি হলো ভারনাল ও অ্যাটোপিক কেরাটোকনজাংকটিভাইটিস। এটি মূলত পুরুষদের মধ্যে দেখা যায়; বিশেষ করে যাঁদের হাঁপানি রয়েছে। এ ধরনের অ্যালার্জি বছরের যেকোনো সময় হতে পারে এবং চোখে আলো সহ্য না হওয়া, ঘন ময়লা জমা এবং চোখে কিছু ঢুকে থাকার অনুভূতি তৈরি করে।

কন্টাক্ট লেন্স ব্যবহারকারীদের মধ্যে দেখা যায় কন্টাক্ট অ্যালার্জিক কনজাংকটিভাইটিস ও জায়ান্ট প্যাপিলারি কনজাংকটিভাইটিস। এসব ক্ষেত্রে চোখে অস্বস্তি, মিউকাসজাতীয় স্রাব এবং লেন্স পরলে ব্যথা অথবা জ্বালা অনুভব হয়।

 

 

প্রতিকার ও করণীয়

চোখের শুষ্কতা কমাতে সবার আগে অ্যালার্জির উপাদান থেকে নিজেকে দূরে রাখতে হবে। এ জন্য ঘরবাড়ি, বিছানার চাদর এবং বালিশের কভার নিয়মিত পরিষ্কার রাখা, ঘরের আর্দ্রতা নিয়ন্ত্রণে রাখা, পোষা প্রাণী ছোঁয়ার পর হাত ধুয়ে ফেলা এবং বাইরে গেলে সানগ্লাস ব্যবহার করা যেতে পারে। চিকিৎসার ক্ষেত্রে আই ড্রপ, অ্যান্টিহিস্টামিনজাতীয় ওষুধ কিংবা চোখের ইনজেকশন ব্যবহার করা হয়। তবে অ্যান্টিহিস্টামিন কিছু ক্ষেত্রে শুষ্কতা আরও বাড়িয়ে দিতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ গ্রহণ করা উচিত নয়।

 

 

চিকিৎসকের পরামর্শ কখন প্রয়োজন

যদি চোখের শুষ্কতা দীর্ঘদিন স্থায়ী হয় অথবা ঘরোয়া প্রতিকার কোনো কাজ না করে, তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। চক্ষুবিশেষজ্ঞ আপনার চোখের বাইরের গঠন, পানির উৎপাদনের পরিমাণ এবং গুণাগুণ পরীক্ষা করে সমস্যার উৎস চিহ্নিত করবেন। প্রয়োজন হলে অ্যালার্জি পরীক্ষাও করা হতে পারে।

চোখ আমাদের অমূল্য অঙ্গ। অ্যালার্জির কারণে চোখে শুষ্কতা দেখা দিলে তা শুধু অস্বস্তিকরই নয়, দীর্ঘ মেয়াদে চোখের ক্ষতির কারণও হতে পারে। তাই সচেতনতা, সময়মতো চিকিৎসা এবং নিজের প্রতি যতœই হতে পারে চোখের সুস্থতার মূল চাবিকাঠি।

-সূত্র: মেডিকেল নিউজ টুডে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১০

আনন্দঘরে বিপুল আনন্দ

১১

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৩

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৪

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৫

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৬

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৭

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১৮

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

১৯

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

২০