২৯ সেপ্টেম্বর ২০২৫, ৫:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চীনে মাফিয়া পরিবারের ১১ সদস্যকে মৃত্যুদণ্ড

মিয়ানমারে বছরের পর বছর ধরে প্রতারণা ও খুনের সাথে জড়িত কুখ্যাত মিং পরিবারের ১১ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে চীনের একটি আদালত। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মিং পরিবারের ডজনের বেশি সদস্যকে বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে; তাদের মধ্যে অনেকে দীর্ঘমেয়াদি কারাদণ্ড পেয়েছে।

 

 

মিয়ানমার-চীন সীমান্তের কাছের লাওকাই শহরকে জুয়া, মাদক ও প্রতারণার কেন্দ্রবিন্দুতে রূপান্তরিত করার অভিযোগ রয়েছে চারটি প্রভাবশালী মাফিয়া পরিবারের ওপর। সেই চারটি পরিবারগুলোর মধ্যে একটি মিং পরিবার।

 

 

২০২৩ সালে মিয়ানমার কর্তৃপক্ষ কঠোর অভিযান চালিয়ে এসব পরিবারের অনেক সদস্যকে গ্রেফতার করে চীনের হাতে তুলে দেয়। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় সোমবার (২৯ সেপ্টেম্বর) পূর্বাঞ্চলীয় ওয়েনঝো শহরে মোট ৩৯ জন মিং পরিবারের সদস্যের রায় ঘোষণা করা হয়।

 

 

রায়ের মধ্যে- ১১ জনকে মৃত্যুদণ্ড, ৫ জনকে দুই বছরের স্থগিত মৃত্যুদণ্ড, ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড, বাকিদের ৫ থেকে ২৪ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

 

 

আদালত জানিয়েছে, ২০১৫ সাল থেকে মিং পরিবার এবং অন্যান্য অপরাধী গোষ্ঠী টেলিযোগাযোগ প্রতারণা, অবৈধ ক্যাসিনো, মাদক পাচার ও যৌনকর্মী ব্যবসা চালিয়ে আসছিল। এসব প্রতারণা ও জুয়া থেকে তারা ১০ বিলিয়ন ইউয়ান (১.৪ বিলিয়ন মার্কিন ডলার) আয় করেছে।

 

 

অভিযোগ রয়েছে, চারটি মাফিয়া পরিবারের প্রতিটি ক্যাসিনো প্রতিবছর কয়েক বিলিয়ন ডলারের অবৈধ লেনদেন করতো।

 

সূত্র: বিবিসি নিউজ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০