২১ সেপ্টেম্বর ২০২২, ৯:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গোলাপগঞ্জে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার ২

ছবি: প্রতীকী

গোলাপগঞ্জে ভাঙারি মালামাল বিক্রয়ের কথা বলে ডাকাতির চেষ্টার অভিযোগে ২ ডাকাতকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল পোনে ১১টার দিকে উপজেলার পৌর এলাকার দারিপাতন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সাজু আহমদ উপজেলার পৌর এলাকার রণকেলী উত্তর গ্রামের আজমল আলীর ছেলে। অপর ডাকাত অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তার পরিচয় গোপন রাখা রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল পৌনে ১১টার দিকে ভাঙারি মালামাল ক্রয় করার জন্য সিলেট থেকে গোলাপগঞ্জ চৌমুহনীতে এসে গাড়ি থেকে নামেন ভুক্তভোগী শহিদুল ইসলাম (১৮)। এসময় ডাকাতরা থাকে ভাঙারি মালামাল বিক্রয় করার জন্য দারিপাতন এলাকায় নিয়ে যায়। সেখানে গিয়ে তাকে মারপিট করে তার সাথে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টা করে। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাদেরকে ধরে ফেলে। পরবর্তীতে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।

এঘটনায় ভুক্তভোগী শহিদুল ইসলাম (১৮) বাদি হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা রুজু করা হয়।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- সাজুকে আদালতে প্রেরণ করা হয়েছে। অপর আসামি অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় সেইফ হোমে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১০

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১১

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৩

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৪

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৬

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৭

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৮

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

১৯

নবীনদের বরণ, গ্র্যাজুয়েটদের বিদায়: ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু

২০