বাংলা সংবাদ ডেস্ক
১২ অগাস্ট ২০২৫, ২:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাড়ি থেকে ল্যাপটপ, নর্থ আমেরিকান ফেস্টিভ্যালে র‌্যাফেল ড্রয়ে চমক

মিশিগানের প্রাণকেন্দ্রে অনুষ্ঠিত নর্থ আমেরিকান বাংলাদেশি ফেস্টিভ্যালের বাংলা মেলার জমকালো সমাপ্তি হলো র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে। সময় স্বল্পতার কারণে মূল মঞ্চে র‌্যাফেল ড্র না হলেও, আয়োজকরা লাইভ সম্প্রচারের মাধ্যমে তা সম্পন্ন করেন এবং শেষ দিনে আয়োজন করেন পুরস্কার বিতরণী পর্বের।

 

 

কমিউনিটির মানুষের মিলনমেলা, সঙ্গীত, হাসি-আনন্দ আর পুরস্কারের রঙিন আবহে শেষ হলো নর্থ আমেরিকান বাংলাদেশি ফেস্টিভ্যাল। আয়োজকরা জানান, এই মেলা শুধু বিনোদনের নয়, বরং প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করার একটি সুযোগ।

 

 

মজার ব্যাপার হলো, বিজয়ীদের মধ্যে দুজন এসেছেন লন্ডন থেকে এবং একজন নিউ ইয়র্ক থেকে, যারা ঘুরতে এসে মেলায় অংশ নিয়ে ভাগ্যবান বিজয়ী হয়েছেন। এয়ার ফ্রায়ার, রয়েল এয়ার কন্ডিশনার, স্মার্টফোন, ল্যাপটপ, টেলিভিশনসহ অন্যান্য পুরস্কারও ছিল সবার নজরে। অংশগ্রহণকারীরা জানান, মেলার আয়োজন ছিল প্রাণবন্ত ও স্মরণীয়। লন্ডন থেকে আসা এক বিজয়ী বলেন, “ভেরি নাইস বিউটিফুল প্রোগ্রাম হইছে, স্বচ্ছতার সাথে সব হয়েছে।”

 

 

সবচেয়ে প্রতীক্ষিত মুহূর্ত ছিল প্রথম পুরস্কার ঘোষণা, একটি গাড়ি। র‌্যাফেল ড্রয়ে প্রথম পুরুস্কারের গাড়িটি নগর বাউল জেমসের সম্মানার্থে উৎসর্গ করে দ্যা বেঙ্গল অটো সেল এলএলসি। প্রথম পুরস্কার বিজয়ী হন জারা নামের (টিকিট নং 0055) ধারক এই পুরস্কার গ্রহণ করেন বেঙ্গল অটো সেল এলএলসি’র সত্ত্বাধিকারী গিয়াস তালুকদার ও তার সহধর্মীনি রুমানা চৌধুরীর কাছ থেকে । এসময় উপস্থিত ছিলেন হ্যামট্রামিক সিটি কাউন্সিলম্যান মুহিত মাহমুদ, মেলা কমিটির আহ্বায়ক বকুল তালুকদার, সাধারণ সম্পাদক রুম্মান চৌধুরী, মেলার আয়োজক নাসির সবুজ, রানা হক এবং দর্শকবৃন্দ।

 

 

দ্যা বেঙ্গল অটো সেল এলএলসি’র সত্ত্বাধিকারী গিয়াস তালুকদার জানান, আমরা ২০১৩ সালে ফ্লোরিডা থেকে মিশিগানে স্থানান্তরিত হই, ২০১৪ সাল থেকে নর্থ আমেরিকান বাংলাদেশি ফেস্টিভ্যাল, কমিউনিটির বিভিন্ন মেলা, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে র‌্যাফেল ড্রয়ের আয়োজন করে আসছি। কমিউনিটির সহযোগিতা ও ভালোবাসায় পাশে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। এবারের র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে ৫০তম গাড়ি পুরস্কার হিসেবে প্রদান করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০