৬ সেপ্টেম্বর ২০২২, ১১:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ছিলেন সৃজনশীল কাজের প্রেরণাদাতা

কবি ফজলুল হক আমাদের বলে গেলেন জীবন খরচ করে জেনেছি দুঃখের তপস্যাই জীবন।

ব্যক্তিগত জীবনে ছিলেন আমার বড় আপনজন। যাঁর কাছ থেকে শিখেছি কীভাবে সৎ জীবন-যাপন করতে হয়, কীভাবে ভালোবাসা দিয়ে মানুষকে জয় করতে হয়, এই মহান মানুষটির হাত ধরে আমি কলম ধরা শিখেছি। আমার জীবনে প্রথম যে বইটি লিখেছিলাম কবির হাতে প্রচ্ছদ করা ছিলো।

বিয়ানীবাজারে আমার ঠিকানা ছিলো ফজলু ভাইয়ের আল-আমিন প্রেস আর পেপার এজেন্সী, আর শেষ আড্ডা হতো বকুলদার হোটেল। আমার জীবনের দীর্ঘ ১৫ বছর ফজলু ভাইর সাথে সম্পৃক্ত ছিলাম, আজ ফজলু ভাই নেই, বকুলদার হোটেল আছে কিন্ত হোটেলের সেই গৌরা নেই যাকে বলতেন গৌরা দুইটা চা আর দুইটা জুলাফি দে! আজ হৃদয়টা দুমড়ে-মুচড়ে খানখান হয়ে যাচ্ছে কত শত স্মৃতি আমায় নীরবে পোড়াচ্ছে। তিনি ছিলেন আমার ভরসার জায়গা। সাহিত্য-সংস্কৃতি-রাজনীতি থেকে শুরু করে জগৎ সংসারের সবই শেয়ার করার মতো একজন। ছিলেন আমার সব সৃজনশীল কাজের প্রেরণাদাতা। রোদ বৃষ্টিতে তিনি ছিলেন ছাতার মতো। জীবনে প্রথম যে দিন আমি কবিতা লিখি সে দিন ফজলু ভাইকে দেখালাম তিনি কবিতাটি পড়ে মুচকি হেসে বললেন তোর কবিতায় প্রাণ আছে তুই একদিন মাটির কবি হবে। একটি কথা বলি তুই যেখানে যাবি কখনো লেখা ছাড়বিনা। আজও কবিকে দেয়া কথা রেখে চলছি, জানিনা কতোটুকু লিখতে পারি তারপরেও চেষ্টা করে যাই।

মনীষাদীপ্ত পঞ্চখণ্ডের উজ্জ্বলতম ব্যক্তিত্ব, আশির দশকের কবি, বড় অভিমান নিয়ে চলে গেলেন পরপারে কিন্ত আমরা কবিকে যথাযথ মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছি, দিতে পারিনি তার যোগ্য সম্মান। গত বছর দেশে গিয়েছিলাম কিন্তু বিয়ানীবাজারে যাওয়ার তাড়না খুব একটা অনুভব করিনি। কারণ বিয়ানীবাজারে যে ফজলুল হক নেই। সন্তান‌দের লেখাপড়ার প্রয়োজ‌নে তিনি সিলেট শহরে বসবাস শুরু করেছিলেন। শত ব্যস্ততার পরেও একদিন ফজলু ভাইর সাথে দেখা করতে গিয়েছিলাম উনার সিলেটের বাসায়, বুকে জড়িয়ে নিয়ে বললেন অনেক দিন পরে তরে পেয়ে আমি অনেক কষ্ট মুহূর্তে ভুলে গেছি। ঘন্টা চার এক ছিলাম, এ দেখাই শেষ দেখা!

আমি ঘুম থেকে উঠে ফেসবুক খুলে যখন সেই দুঃসংবাদটা শোনলাম মুহূর্তে আমার পৃথিবীটা তছনছ হয়ে যায়। নিজেকে কোনভাবে বুঝাতে পারিনি, নিজের অজান্তে হাউমাউ করে কেঁদে ফেলি। কবি ছিলেন আমার বড় ভাই, বন্ধু, সেই সাথে ছিলেন আমার গুরু। ছিলেন আমার হৃদয়ের খুব কাছাকাছি এক আপনজন। ফজলু ভাই, বিয়ানীবাজা‌রে যখনই কোনো সৃজনশীল কর্মকাণ্ড প‌রিচা‌লিত হ‌বে তখনই আপনার প্রয়োজনীয়তা অনিবার্যভা‌বে অনুভূত হ‌বে। আপনি থাকবেন আমাদের অস্থিত্বজুড়ে। আমাদের যা কিছু অর্জন তা অনায়াসে স্বীকার করবে আপনার স্বতন্ত্র উপস্থিতি। আপনাকে বিদায় বলবো না। আপনি থাকবেন আমাদের সঙ্গেই। বেঁচে থাকবেন সৃষ্টি আর সৃজনশীলতার মাঝে। আপনি পরপারে অনেক ভালো থাকবেন আমার বিশ্বাস, আমি কথা দিচ্ছি আপনার সন্তানদের মাথার উপর আপনার মতো ছায়া হয়ে থাকবো আজীবন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

ইউটিউবেই মিলবে বিশ্বকাপের হাইলাইটস, ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন

ওয়ারেন অ্যাথলেটিক্স ক্লাব মিশিগান ব্যাডমিন্টন কমিউনিটির জন্য বার্ষিক কমিউনিটি ইফতার আয়োজন করে

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান, এর বিশাল ইফতার মাহফিল – ২৬ অনুষ্ঠিত

মিশিগান বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিশিগানে বৃহত্তর জৈন্তা এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

১০

মিশিগানে সংস্কৃতি কর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা

১১

মৌলভীবাজার এসোসিয়েশনের বার্ষিক ইফতার মাহফিল সম্পন্ন

১২

মিশিগানে সকল ধর্মের সংমিশ্রণে সিটির বাংলাদেশি কাউন্সিলম‍্যানদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

মাঠে গড়াচ্ছে না ফিনালিসিমা, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ বাতিল

১৪

সৌদি আরবে অবস্থানরত মার্কিনিদের দ্রুত চলে যেতে বলল ওয়াশিংটন

১৫

আমেরিকান রিয়েলটরস ও গ্যারান্টি রেন্ট এর বার্ষিক কমিউনিটি ইফতার অনুষ্ঠিত

১৬

মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যাংক টার্গেট, প্রতিশোধমূলক হামলা বলছে ইরান

১৭

ভিসা আবেদনকারীদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

১৮

ইরানের সর্বোচ্চ নেতা ও বিপ্লবী গার্ডের শীর্ষ নেতাদের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

১৯

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

২০