বাংলা সংবাদ ডেস্ক
৪ মে ২০২৫, ৫:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কঠোর সমালোচনার মুখে পড়লেন ডোনাল্ড ট্রাম্প

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে পোপের সাজ নিয়ে নিজের ছবি পোস্ট করায় ক্যাথলিকদের সমালোচনার মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবিটি এমন এক সময়ে প্রকাশ করা হয়েছে, যখন ক্যাথলিকরা পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক পালন করছিলো। এবং ক্যাথলিকরা পরবর্তী পোপ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিল।

 

নিউ ইয়র্ক স্টেট ক্যাথলিক কনফারেন্স ট্রাম্পের বিরুদ্ধে ধর্ম বিশ্বাস নিয়ে উপহাস করার অভিযোগ এনেছে। ‘আমি পোপ হতে চাই’ সাংবাদিকদের সঙ্গে মজা করে এমন কথা বলার কয়েক দিন পরই এই পোস্ট দেওয়া হয়েছে। ট্রাম্পই প্রথম প্রেসিডেন্ট নন, যার বিরুদ্ধে ক্যাথলিক ধর্মবিশ্বাস নিয়ে উপহাস করার অভিযোগ আনা হয়েছে। বছর খানেক আগে ফ্লোরিডার টাম্পায় গর্ভপাতের পক্ষে এক সমাবেশে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ক্রুশের চিহ্ন দেখিয়েছিলেন, যা ক্ষোভের সৃষ্টি করেছিল। গত শনিবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে ট্রাম্পের পোস্ট নিয়ে কোন প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানান ভ্যাটিকানের মুখপাত্র ম্যাটিও ব্রুনি।

 

ফ্রান্সিসের উত্তরসূরি নির্বাচনের জন্য বুধবার থেকে ভ্যাটিকান একটি সম্মেলন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। শুক্রবার রাতে ট্রাম্পের যে ছবি পোস্ট করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে, ঐতিহ্যগতভাবে একজন বিশপ গায়ে যে সাদা ক্যাসক এবং মাথায় সূঁচালো মাইটার পরিধান করেন, তিনিও সেটাই পরেছেন। তিনি গলায় একটি বড় ক্রুশ পরেছেন এবং আঙ্গুল উপরের দিকে তুলে ধরে মুখে গম্ভীর অভিব্যক্তি ধরে রেখেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।  নিউইয়র্কের বিশপদের প্রতিনিধিত্বকারী দ্য নিউ ইয়র্ক স্টেট ক্যাথলিক কনফারেন্স এক্সের কাছে এই ছবি নিয়ে সমালোচনা করেছে। এই ছবিতে চালাকি বা মজার কিছুই নেই, প্রেসিডেন্টকে লিখেছে গ্রুপটি।

 

‘আমরা মাত্রই আমাদের প্রাণপ্রিয় পোপ ফ্রান্সিসকে সমাহিত করেছি এবং সেন্ট পিটারের নতুন উত্তরসূরি খুঁজতে কার্ডিনালরা একটি গুরুত্বপূর্ণ সম্মেলন করতে যাচ্ছেন। আমাদের নিয়ে উপহাস করবেন না’, লিখেছে দ্য নিউ ইয়র্ক স্টেট ক্যাথলিক কনফারেন্স। প্রেসিডেন্ট ট্রাম্পের পোস্টের তীব্র সমালোচনা করেছেন বামপন্থী ইতালিয়ান সাবেক প্রধানমন্ত্রী ম্যাত্তিও রেঞ্জি। রেঞ্জি ইতালিয়ান ভাষায় এক্সে লিখেছেন, এটা এমন ছবি যা বিশ্বাসীদের ক্ষুব্ধ করে, প্রতিষ্ঠানকে অপমান করে এবং এটা দেখায় যে, ডানপন্থী বিশ্বের নেতা ঠাট্টা– বিদ্রুপ করতে পছন্দ করেন। কিন্তু রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প পোপতন্ত্রকে নিয়ে মজা করেছেন হোয়াইট হাউজ এমন বিষয়গুলোকে নাকচ করে দিয়েছে।

 

প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিভিট বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং তার শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য ইতালি গিয়েছিলেন। তিনি ক্যাথলিক এবং ধর্মীয় স্বাধীনতার কট্টর সমর্থক। ৮৮ বছর বয়সে পোপ ফ্রান্সিস গত ২১ এপ্রিল মারা যান। সেই সময় এক বিবৃতিতে ভ্যাটিকান জানিয়েছিল, ২১ এপ্রিল ইস্টার সোমবার ৮৮ বছর বয়সে ভ্যাটিকানের কাসা সান্তা মার্টায় নিজ বাসভবনে মারা যান তিনি। পোপ ষোড়শ বেনেডিক্ট পদত্যাগ করার পর ২০১৩ সালের মার্চে কার্ডিনাল জর্জ মারিও বার্গোগ্লিও ক্যাথলিক চার্চের নেতৃত্বের জন্য নির্বাচিত হন। পোপের মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে পোপের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছিল হোয়াইট হাউজ। পোস্টটিতে বলা হয়েছিল, শান্তিতে ঘুমান, পোপ ফ্রান্সিস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের সঙ্গে পোপের সাক্ষাতের একটি ছবি এবং শনিবার জেডি ভ্যান্সের সঙ্গে পোপের সাক্ষাতের আরেকটি ছবি ওই পোস্টে দেওয়া হয়েছিল।

 

সূত্র: বিবিসি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১০

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১১

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১২

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০