বাংলা সংবাদ ডেস্ক
৯ জুলাই ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এরদোয়ানকে অপমানের জেরে তুরস্কে ইলন মাস্কের চ্যাটবট ব্লকড

তুরস্কের একটি আদালত ইলন মাস্কের প্রতিষ্ঠিত কোম্পানি এক্সএআইর তৈরি গ্রকের কিছু কনটেন্টে প্রবেশাধিকার বন্ধ করার আদেশ দিয়েছেন। দেশটিতে চ্যাটবটটি ব্লকের আদেশ আসে। চ্যাটবটটি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা মুস্তফা কামাল আতাতুর্ক এবং ধর্মীয় মূল্যবোধের প্রতি অপমানজনক উত্তর দিয়েছে বলে অভিযোগ।

 

২০২২ সালে ওপেনএআইর চ্যাটজিপিটি চালু হওয়ার পর থেকে এআই চ্যাটবটগুলোতে রাজনৈতিক পক্ষপাত, ঘৃণাত্মক বক্তব্য এবং তথ্যগত ভুল নিয়ে উদ্বেগ বেড়েছে। গ্রকের বিরুদ্ধে ইহুদিবিরোধী কুসংস্কার এবং অ্যাডলফ হিটলারের প্রশংসার অভিযোগ উঠেছে। আঙ্কারার প্রধান প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, তারা এ বিষয়ে তদন্ত শুরু করেছে এবং এটি তুরস্কের প্রথম কোনো কৃত্রিম বুদ্ধিমত্তা সরঞ্জামের কনটেন্টের উপর নিষেধাজ্ঞা। কর্তৃপক্ষ উল্লেখ করেছে, এই ধরনের অপমান দেশের আইন লঙ্ঘন করে, যা চার বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ।

 

এক্স বা এর মালিক ইলন মাস্কের সাথে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা যায়নি। তারা প্ল্যাটফর্মে এই সিদ্ধান্তের বিষয়ে কোনো উল্লেখ করেনি। গত মাসে মাস্ক গ্রকের আপগ্রেডের প্রতিশ্রুতি দেন। তিনি স্বীকার করেন, অসংশোধিত ডেটার উপর প্রশিক্ষিত চ্যাটবটটির ফাউন্ডেশন মডেলে অনেক বাজে জিনিস রয়েছে। এক্স-এর সাথে সংযুক্ত গ্রক তুর্কি ভাষায় নির্দিষ্ট প্রশ্নের উত্তরে এরদোয়ান ও আতাতুর্ক সম্পর্কে আপত্তিকর কনটেন্ট তৈরি করেছে বলে স্থানীয় মিডিয়া জানায়। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিস অথরিটি (বিটিকে) আদালতের আদেশের পর এই নিষেধাজ্ঞা কার্যকর শুরু করেছে।

 

ইস্তানবুল বিলগি বিশ্ববিদ্যালয়ের সাইবার আইন বিশেষজ্ঞ ইয়ামান আকদেনিজ জানান, কর্তৃপক্ষ গ্রকের প্রায় ৫০টি পোস্টকে তদন্তের ভিত্তি হিসেবে চিহ্নিত করেছে। জনশৃঙ্খলা রক্ষার জন্য প্রবেশ নিষেধাজ্ঞা এবং নির্দিষ্ট কনটেন্ট অপসারণের রায় দিয়েছে। তুরস্ক গ্রকের উপর সেন্সরশিপ আরোপকারী প্রথম দেশ। সাম্প্রতিক বছরগুলোতে তুরস্ক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং অনলাইন স্ট্রিমিং পরিসেবাগুলোর উপর তদারকি বাড়িয়েছে। কনটেন্ট নিয়ন্ত্রণের জন্য আইন পাস করেছে। পোস্টের জন্য ব্যক্তিদের আটক বা গ্রেপ্তার করেছে। এ ছাড়া কোম্পানিগুলোর বিরুদ্ধে তদন্ত এবং নির্দিষ্ট সাইটে প্রবেশ সীমিত বা বন্ধ করার আরও কয়েকটি ঘটনা ঘটে। সমালোচকরা বলেন, এই আইনটি প্রায়ই ভিন্নমত দমনের জন্য ব্যবহৃত হয়। যদিও সরকার দাবি করে আসছে, মর্যাদা রক্ষার জন্য আইনটি প্রয়োজনীয়।

 

সূত্র: রয়টার্স।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ পাঁচজন আটক

অভিযানে নতুন ইতিহাস গড়ে দেশে ফিরছে মার্কিন রণতরি ‘ইউএসএস ফোর্ড

ডেমোক্রেটিক পার্টি লিডার ড. নাজ হাসান শাহীনের আমন্ত্রণে সভা ও ডিনারপার্টি অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের স্মারক পাসপোর্টে যুক্ত হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি

বাংলাদেশের মিডিয়া জগতের কিংবদন্তী কলম সৈনিক সৈয়দ আবদাল আহমেদ প্রধান তথ্য কর্মকতা হলেন প্রবাসী সাংবাদিক তুহিনের অভিনন্দন

নিউইয়র্কের আকাশে এয়ার ট্যাক্সি, ভবিষ্যৎ পরিবহনে বড় পরিবর্তনের ইঙ্গিত

যুক্তরাষ্ট্রে বিজ্ঞান খাতে আলোড়ন, বোর্ডের সব সদস্য বরখাস্ত

প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে ডাকাত নিহত

ট্যাক্স রিফান্ড বৃদ্ধি ও বাজারে উত্থান নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন প্রচার

শিক্ষার্থী সুরক্ষায় কড়া নজরদারি, ডেট্রয়েট স্কুলে মুখ শনাক্তকরণ প্রযুক্তি চালু

১০

বর্নিল আয়োজনে মিশিগানে বৈশাখী উৎসব উদযাপন

১১

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা তিন বছরের জন্য বন্ধের প্রস্তাব, অনিশ্চয়তায় লাখো বিদেশি কর্মী

১২

মিশিগানে বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ প্রকাশ, নতুন নেতৃত্বের দাবিতে সংবাদ সম্মেলন

১৩

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

১৪

বন্ড বাজারে বড় বিনিয়োগ, মার্চে ৫১ মিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

১৫

হোয়াইট হাউসে হামলার ঘটনায় বিশ্বজুড়ে উদ্বেগ, বার্তা দিলেন রাষ্ট্রপ্রধানরা

১৬

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দেখতে যাওয়ায় রেড অ্যালার্ট জারি মানবাধিকার সংগঠনের

১৭

বড়লেখায় কালবৈশাখীর তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৮

শিশুদের ম্যালেরিয়া চিকিৎসার ওষুধে প্রথমবার অনুমোদন দিল ডব্লিউএইচও

১৯

যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা বন্ধের তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ

২০