বাংলা সংবাদ ডেস্ক
১৬ নভেম্বর ২০২৪, ৫:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইসরায়েলের হামলায় ইসলামিক জিহাদের ২ নেতা নিহত

সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন ইসলামিক জিহাদের দুই নেতা নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার দামেস্কের কুদসায়া এলাকায় ওই হামলা চালানো হয়। আজ শনিবার ইসলামিক জিহাদ–সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

 

ফিলিস্তিনের গাজায় হামাসের পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে লড়ছে ইসলামিক জিহাদ। সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, সিরিয়ায় নিহত দুজন হলেন ইসলামিক জিহাদের রাজনৈতিক ব্যুরোর সদস্য আবদেল আজিজ মিনায়ি এবং সংগঠনটির পররাষ্ট্রবিষয়ক প্রধান রামসি আবু ঈসা।

 

বৃহস্পতিবার সিরিয়ায় ইসলামিক জিহাদের একটি কার্যালয় লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছিল। এতে দুই নেতার পাশাপাশি সংগঠনটির আরও একজন সদস্য নিহত হন বলে জানিয়েছে সূত্র। হামলার বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলি কর্তৃপক্ষ বলেছে, তাদের হামলায় একজন নিহত হয়েছেন।

 

সিরিয়ার যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দামেস্ক ঘিরে ইসরায়েলের হামলায় ২৩ জন নিহত হন। এর মধ্যে মাজেহ এলাকায় চালানো একটি হামলায় প্রাণ হারান ১৩ জন বেসামরিক মানুষ ও ইরানপন্থী যোদ্ধা। এ ছাড়া রাজধানীর উপকণ্ঠে আরেকটি হামলায় ইসলামিক জিহাদের ১০ সদস্য নিহত হন।গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এতে প্রায় ১ হাজার ১৫০ জনের মৃত্যু হয়। সেদিন ইসরায়েল থেকে দুই শতাধিক মানুষকে জিম্মি করে ফিলিস্তিনের গাজায় নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে বেশ কয়েকজন এখনো ইসলামিক জিহাদের হাতে বন্দী। সম্প্রতি এমনই একজনের ভিডিও প্রকাশ করেছিল সংগঠনটি।

 

হামাসের হামলার পর ৭ অক্টোবর থেকেই গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত অন্তত ৪৩ হাজার ৭৯৯ জন নিহত হয়েছেন। তাঁদের বেশির ভাগই শিশু ও নারী। এ ছাড়া ইসরায়েলের হামলায় উপত্যকাটিতে আহত হয়েছেন অন্তত ১ লাখ ৩ হাজার ৬০১ জন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগান’এর অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও বর্ণাঢ্য র‍্যালি

রাস্তার সৈনিক নয়, সীমান্তে গিয়ে জিয়ার সৈনিক প্রমাণ করুন- বড়লেখায় নাসিরুদ্দিন পাটোয়ারী

মিশিগানের ওয়ারেনে BAM-এর আয়োজনে টাউন হল মিটিং অনুষ্ঠিত

মিশিগানে তিন দিন ব্যাপী বর্ণাঢ্য হ্যামটাউন সামার জ্যাম ফ্যাস্টিভাল সফল করা নিয়ে বিএমসিএফ এর প্রেস ব্রিফিং

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

১০

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

১১

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

১২

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

১৩

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

১৪

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১৫

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১৬

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১৭

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১৮

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৯

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

২০