২১ মে ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইসরাইলের সঙ্গে সম্পর্ক কমানোর বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের জরুরি বৈঠক

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জানিয়েছেন, ব্রাসেলসে অনুষ্ঠেয় পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকে ইইউ ও ইসরাইলের মধ্যে সম্পর্ক কমানোর বিষয়টি পর্যালোচনা করা হবে। পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, ইইউ’র পররাষ্ট্র ও নিরাপত্তানীতি বিষয়ক প্রধান ‘কায়া কাল্লাস’ ব্রাসেলসে ইউরোপীয় পররাষ্ট্র পরিষদের বৈঠকে যোগদানের আগে সাংবাদিকদের বলেন, “নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইলের সঙ্গে অংশীদারিত্ব চুক্তির দুই নম্বর ধারা পুনর্বিবেচনার প্রস্তাব দিয়েছেন। এই বিষয়টি মঙ্গলবারের ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে আলোচিত হবে।”

 

গাজায় মানবিক সংকটের অবনতির কথা উল্লেখ করে কাল্লাস বলেন, “গাজায় অবিলম্বে মানবিক সাহায্য পৌঁছানো উচিত। ইসরাইল যে অল্প পরিমাণ সহায়তা প্রবেশ করতে দিচ্ছে তা নিপীড়িত ও যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিদের চাহিদার তুলনায় সামান্য এক ফোঁটা মাত্র। ” ইইউ’র এই নেতা ‘ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করার’ জন্য তেল আবিবের সমালোচনা করেন, যদিও ইইউ আন্তর্জাতিক ফোরামে ইসরাইলের অন্যতম প্রধান সমর্থক।

সিরিয়ার ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার
কাল্লাস আরও উল্লেখ করেন, “ইইউ সিরিয়ার বিরুদ্ধে কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে বিবেচনা করছে। সিরিয়া সরকারের নীতিগত অবস্থান নিয়ে উদ্বেগ থাকলেও, বর্তমান পরিস্থিতিতে সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ছাড়া অন্য কোনো বিকল্প নেই।”

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সম্পর্কে কাল্লাস বলেন, “কিয়েভ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তাই যুদ্ধ শেষ করতে রাশিয়ার ওপর আরও চাপ প্রয়োগ করা প্রয়োজন।”

-সূত্র: পার্সটুডে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুসলিম যাত্রীদের জন্য বিমানবন্দরে অজুর সুবিধা চালু যুক্তরাষ্ট্রে

বিদেশি অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে সাইবার হামলার ক্ষমতা পেল মার্কিন কোম্পানি

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

১০

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

১১

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১২

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১৩

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১৪

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৫

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৬

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৭

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৮

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৯

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

২০