১৬ জুন ২০২৫, ১:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘ইরান এখনও তাদের সবচে উন্নত অস্ত্র ব্যবহার করেনি’

আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফোয়াদ ইজাদি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইসরাইলের বিরুদ্ধে পাল্টা হামলায় ইরান এখনও তাদের পূর্ণ সামরিক সক্ষমতা ব্যবহার করেনি। তিনি বলেন, বার্তাটি হলো, ইরান এখনো আশায় আছে ইসরাইল হামলা বন্ধ করবে। ধীরে ধীরে চাপ বাড়ানো হবে, যদি ইসরাইল না থামে।

 

 

ইজাদি জানান, ইরান তাদের সবচেয়ে উন্নত কিছু অস্ত্র এখনও ব্যবহার করেনি। ইসরাইল মোকাবেলার অন্যান্য উপায়ও এখনো অব্যবহৃত রয়েছে। তিনি আরও বলেন, ইরান আশা করছে আন্তর্জাতিক চাপের মুখে ইসরাইল তার হামলা বন্ধ করবে। যদি তা না হয়, তবে ক্ষেপণাস্ত্র হবে আরও বড় এবং সংখ্যায়ও বাড়বে— যতক্ষণ না ইসরাইল থামে। তার ব্যাখ্যায় ইরানি নেতৃত্বের মূল হিসাব হলো: ইরানে হামলা চালানোর কোনও মূল্য না থাকলে, তেহরান দেখতে গাজার মতোই হতো। এই মন্তব্যে ইরানের অবস্থান স্পষ্ট। তাহলো তারা একদিকে কূটনৈতিক পথ খোলা রাখছে, অন্যদিকে সামরিক চাপ বাড়িয়ে ইসরাইলকে পিছু হটার বার্তা দিচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১০

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১১

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১২

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৩

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৪

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৫

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৬

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

১৭

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী সীমা আহমেদ’র সংবাদ সম্মেলন

১৮

সোশ্যাল সিকিউরিটি সংকটে নিউইয়র্কে বাড়ছে অবসরপ্রাপ্তদের উদ্বেগ

১৯

পাঁচ বছরে সর্বোচ্চ, মার্কিন নাগরিকত্ব ছাড়লেন প্রায় ৫ হাজার মানুষ

২০