বাংলা সংবাদ ডেস্ক
৩১ অগাস্ট ২০২৪, ১:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইয়েমেনে ভয়াবহ বন্যায় হতাহত শতাধিক

পশ্চিম ইয়েমেনের আল-হুদাইদাহ প্রদেশে বন্যা ও ভারী বর্ষণে ৮৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ২৫ জন।

 

শুক্রবার দেশটির পশ্চিমাঞ্চলে ক্ষমতাসীন হুথি বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম সাবা নিউজ এজেন্সি গতকাল ৩০ আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, আকস্মিক এই বন্যায় আল-হুদাইদাহ শহরের শত শত বাড়ি প্লাবিত হয়েছে। প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের জেরে এ পর্যন্ত ৮৪ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন আরও ২৫ জন। আল হুদায়দা সিটির প্রবেশমুখও বন্যার পানিতে ডুবে গেছে। অবকাঠামো এবং কৃষির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বহু এলাকার পথ-ঘাট ও সড়ক যোগাযোগ নেটওয়ার্ক ধ্বংস হয়ে গেছে।

 

আগস্টের শুরু থেকে আল হুদায়দায় শুরু হয়েছে বন্যা। জাতিসংঘের পরিসংখ্যান অনুসারে, গত জুলাই থেকে ইয়েমেনে মৌসুমি বৃষ্টির কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় ২ লাখ ৫০ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। প্রসঙ্গত, ইয়েমেনি সরকার এবং হুথিদের মধ্যে এক দশকব্যাপী সংঘাত দেশটির অবকাঠামো এবং স্বাস্থ্য সুবিধাগুলোকে ক্ষতিগ্রস্ত করেছে। এরই মধ্যে এমন আকস্মিক বন্যা সেখানে একটি বিপর্যয়কর মানবিক পরিস্থিতির সৃষ্টি করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশিসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র

মিশিগানে দুই দিনব্যাপী বাংলা বইমেলা আগামী ২২ ও ২৩ আগস্ট

মুসলিম যাত্রীদের জন্য বিমানবন্দরে অজুর সুবিধা চালু যুক্তরাষ্ট্রে

বিদেশি অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে সাইবার হামলার ক্ষমতা পেল মার্কিন কোম্পানি

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

১০

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

১১

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

১২

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

১৩

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১৪

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১৫

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১৬

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৭

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৮

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৯

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

২০