বাংলা সংবাদ, মিশিগান ব্যুরো
৩ ডিসেম্বর ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আর্থিক সংকটে জাতিসংঘ: কর্মী ছাঁটাই ও বাজেট কমানোর ঘোষণা

সদস্য দেশগুলো চাঁদা বকেয়া রাখায় তীব্র অর্থ সংকটে পড়েছে জাতিসংঘ। এ কারণে ২০২৬ সালে সংস্থাটির বাজেট ১৫ দশমিক ১ শতাংশ ও কর্মীসংখ্যা ১৯ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছেন বিশ্বসংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। গত সোমবারের ওই ঘোষণায় তিনি বলেন, আগামী বছরের বাজেট নির্ধারণ করা হয়েছে ৩২৪ কোটি ডলার, যা ২০২৫ সালের তুলনায় ৫৭ কোটি ৭০ লাখ ডলার কম। বর্তমানে সদস্য দেশগুলোর বকেয়া চাঁদা দাঁড়িয়েছে ১.৫৯ ট্রিলিয়ন ডলার বা ১ লাখ ৫৯ হাজার কোটি ডলারেরও বেশি। আলাদা এক বিবৃতিতে জানানো হয়, সেপ্টেম্বরে ঘাটতির বড় অংশের জন্য দায়ী যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ও মেক্সিকোর বকেয়া চাঁদা জমা না দেওয়া।

 

 

জাতিসংঘ মহাসচিব বলেন, বাজেট সংকোচনের মধ্যেও ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তাকারী সংস্থা ইউএনআরডব্লিউএর বাজেট অপরিবর্তিত থাকবে। কারণ, গাজায় চাহিদা বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে। তার বক্তব্য, ইউএনআরডব্লিউএতে কোনো সংকট তৈরি হলে তা গাজার মানবিক সহায়তা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দেবে। এ ছাড়া ডেভেলপমেন্ট অ্যাকাউন্ট ও আফ্রিকার উন্নয়ন-সংক্রান্ত অ্যাডভোকেসির বাজেটও ২০২৫ সালের সমপরিমাণই থাকবে। ঘাটতি পোষাতে জাতিসংঘ ২ হাজার ৬৮১টি পদ বাতিল করতে যাচ্ছে। গুতেরেস জানান, এসব কাজের বড় অংশ অন্যান্য সংস্থা বেশি দক্ষতার সঙ্গে করতে পারবে, অথবা অভ্যন্তরীণ দক্ষতা বাড়ানো গেলে এত কর্মী প্রয়োজন হবে না। তিনি আরও বলেন, চলমান তহবিল সংকটের কারণে জাতিসংঘের মোট ১৮ শতাংশ পদ আগেই শূন্য রয়েছে।

 

এদিকে, জাতিসংঘের বিশেষ রাজনৈতিক মিশনগুলোতেও বড় কাটছাঁট আসছে। ২০২৬ সালে এ খাতের বাজেট থাকবে ৫৪ কোটি ৩৬ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় প্রায় ২২ শতাংশ কম। কিছু মিশন বন্ধ হবে, আর কিছু মিশনের কার্যক্রম ছোট করা হবে। আবার ব্যয় কমাতে জাতিসংঘ নিউইয়র্কে তাদের উপস্থিতিও সংক্ষিপ্ত করছে। গুতেরেস জানান, ২০২৭ সালের শেষ নাগাদ নিউইয়র্কের দুটি অফিস লিজ বাতিল করা হবে, যা ২০২৯ সাল থেকে বছরে ২ কোটি ৪৫ লাখ ডলার সাশ্রয় দেবে। এরই মধ্যে ২০১৭ সাল থেকে শহরটির কয়েকটি দপ্তর বন্ধ করে ১২ কোটি ৬০ লাখ ডলার সাশ্রয় হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১০

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১১

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১২

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৩

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৪

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৫

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৬

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৭

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৮

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৯

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

২০