বাংলা সংবাদ ডেস্ক
৩ মে ২০২৫, ৪:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আরব নেতাদের সঙ্গে শীর্ষ সম্মেলনে যোগ দিতে সৌদি যাচ্ছেন ট্রাম্প

সৌদি আরব সফরকালে, গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি)ভুক্ত দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের সঙ্গে শীর্ষ সম্মেলন করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার শীর্ষ একজন মার্কিন দু’জন কর্মকর্তা তথ্য জানিয়েছেন

 

আগামী ১৩ মে এক সফরে ট্রাম্পের সৌদি আরব পৌঁছানোর কথা রয়েছে। পরদিন ১৪ মে সকালে সম্মেলনটি অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে। এ সফরের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় রাষ্ট্রগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে ট্রাম্প প্রশাসন। শীর্ষ সম্মেলনটি ট্রাম্পের জন্য একটি সুযোগ, যেখানে তিনি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ ভূমিকা এবং নীতিগত লক্ষ্যগুলো তুলে ধরবেন।

 

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস) সম্মেলনে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, ওমান এবং কাতারের নেতাদের আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছেন। আরব এক কর্মকর্তা জানিয়েছেন, সম্মেলনে অন্য আরব দেশের নেতাদের আমন্ত্রণ জানানোর কোনও পরিকল্পনা আপাতত নেই, তবে তা পরিবর্তন হতে পারে। সম্মেলনের পর ট্রাম্প কাতারের দোহা সফরে যাবেন এবং সেখানকার আমির শেখ তামিম আল-থানির সঙ্গে বৈঠক করবেন। ১৫ মে তিনি আবুধাবি সফরে যাবেন এবং আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ-এর সঙ্গে সাক্ষাৎ করবেন।

 

হোয়াইট হাউস জানিয়েছে, সফরের আনুষ্ঠানিক বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে। তবে ওয়াশিংটনে সৌদি দূতাবাস কোনও মন্তব্য করেনি। মার্কিন ও আরব কর্মকর্তারা জানান, ট্রাম্পের এ সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক— বিশেষত বিনিয়োগ, অস্ত্র বিক্রি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে সহযোগিতার বিষয়গুলো প্রাধান্য পাবে। মার্কিন পররাষ্ট্র দফতর শুক্রবার জানিয়েছে, সৌদি আরবের কাছে ৩.৫ বিলিয়ন ডলারের মাঝারি পাল্লার আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ও আনুষঙ্গিক সরঞ্জাম বিক্রির সম্ভাব্য অনুমোদন দেওয়া হয়েছে।

 

তবে মধ্যপ্রাচ্য সফরের এই অংশে নতুন কোনও কূটনৈতিক উদ্যোগ নেওয়ার পরিকল্পনা নেই ট্রাম্পের। সফরে তিনি ইসরায়েল সফরের পরিকল্পনাও করছেন না বলে জানিয়েছেন মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা। তারা জানান, গাজা থেকে জিম্মি মুক্তি বা যুদ্ধবিরতির সম্ভাবনা না থাকায়— বর্তমানে ইসরায়েল সফরে যাওয়ার মতো কোনও কৌশলগত লাভ ট্রাম্প দেখছেন না। প্রসঙ্গত ২০১৭ সালে ট্রাম্পের প্রথম মেয়াদের প্রথম বিদেশ সফর ছিল সৌদি আরব। সেবার তিনি রিয়াদে আরব ও মুসলিম দেশের অর্ধশতাধিক নেতার সঙ্গে সম্মেলন করেন। ২০২২ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও সৌদি সফরে গিয়ে উপসাগরীয় রাষ্ট্রগুলো-সহ ইরাক, জর্ডান এবং মিশরের নেতাদের সঙ্গে সম্মেলন করেন।

 

সূত্র: এক্সিওজ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের মিডিয়া জগতের কিংবদন্তী কলম সৈনিক সৈয়দ আবদাল আহমেদ প্রধান তথ্য কর্মকতা হলেন প্রবাসী সাংবাদিক তুহিনের অভিনন্দন

নিউইয়র্কের আকাশে এয়ার ট্যাক্সি, ভবিষ্যৎ পরিবহনে বড় পরিবর্তনের ইঙ্গিত

যুক্তরাষ্ট্রে বিজ্ঞান খাতে আলোড়ন, বোর্ডের সব সদস্য বরখাস্ত

প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে ডাকাত নিহত

ট্যাক্স রিফান্ড বৃদ্ধি ও বাজারে উত্থান নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন প্রচার

শিক্ষার্থী সুরক্ষায় কড়া নজরদারি, ডেট্রয়েট স্কুলে মুখ শনাক্তকরণ প্রযুক্তি চালু

প্রবাসে বাংলা সংস্কৃতির রঙে রাঙা ইউএসবি ২৪ নিউজ বৈশাখী উৎসব

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা তিন বছরের জন্য বন্ধের প্রস্তাব, অনিশ্চয়তায় লাখো বিদেশি কর্মী

মিশিগানে বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ প্রকাশ, নতুন নেতৃত্বের দাবিতে সংবাদ সম্মেলন

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

১০

বন্ড বাজারে বড় বিনিয়োগ, মার্চে ৫১ মিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

১১

হোয়াইট হাউসে হামলার ঘটনায় বিশ্বজুড়ে উদ্বেগ, বার্তা দিলেন রাষ্ট্রপ্রধানরা

১২

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দেখতে যাওয়ায় রেড অ্যালার্ট জারি মানবাধিকার সংগঠনের

১৩

বড়লেখায় কালবৈশাখীর তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৪

শিশুদের ম্যালেরিয়া চিকিৎসার ওষুধে প্রথমবার অনুমোদন দিল ডব্লিউএইচও

১৫

যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা বন্ধের তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ

১৬

ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু, লিমনের রুমমেটের বিরুদ্ধে খুনের অভিযোগ

১৭

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে আরো সুদৃঢ় সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করলো বাংলাদেশ- রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান

১৮

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হলো, কমলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোমিন তরফদারের

১৯

দুই ছাত্রীকে ধর্ষণের চেষ্টাকালে আটক যুবককে ঘরবাড়িতে হামলা চালিয়ে ছিনিয়ে নিল স্বজনরা

২০