২৯ অগাস্ট ২০২৩, ২:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আফগানিস্তান: নারীদের মধ্যে আত্মহত্যা প্রবণতার উদ্বেগজনক বৃদ্ধি

ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে তালিবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে আফগানিস্তানে নারীদের আত্মহত্যা এবং আত্মহত্যার চেষ্টার হারে “উদ্বেগজনক বৃদ্ধি” ঘটেছে।

সংবাদপত্রটি বলেছে, তালিবান সরকার এই ঘটনার কোনো পরিসংখ্যান প্রকাশ করেনি এবং স্বাস্থ্যকর্মীদেরও এই সংখ্যা প্রকাশ করতে নিষেধ করেছে।

তবে প্রতিবেদনে বলা হয়েছে, “একটি জরুরি জনস্বাস্থ্য সংকটকে তুলে ধরতে” স্বাস্থ্যসেবা প্রদানকারীরা ২০২১-এর আগস্ট থেকে ২০২২-এর আগস্ট পর্যন্ত তথ্যগুলো ব্যক্তিগতভাবে প্রকাশ করতে সম্মত হয়েছে।

এই সংকটগুলো আফগানিস্তানকে বিশ্বের যে কয়েকটি স্থানে পুরুষদের চেয়ে নারীরা বেশি আত্মহত্যা করে সেরকম কয়েকটি স্থানের একটিতে পরিণত করেছে।

আফগানিস্তানে নারীদের জীবন অত্যন্ত সীমাবদ্ধ হয়ে উঠেছে এবং স্বাস্থ্যসেবা প্রদানকারী ও মানবাধিকার কর্মীরা আফগানিস্তানের নারীদের মধ্যে আত্মহত্যার বিস্ময়কর বৃদ্ধি সম্পর্কে “শঙ্কার” কথা উল্লেখ করেছেন।

সম্প্রতি তালিবান একটি জাতীয় উদ্যানে নারীদের প্রবেশ নিষিদ্ধ করা শুরু করে। কারণ হিসেবে তারা বলেছে, নারীরা সঠিকভাবে হিজাব পরছে না।

তালিবান ইতোমধ্যেই প্রাথমিক বিদ্যালয়ের পরে নারীদের শিক্ষা চালিয়ে যাওয়া বন্ধ করেছে, তাদের বেশিরভাগকে চাকরি থেকে নিষিদ্ধ করেছে এবং এমনকি বিউটি সেলুনগুলো বন্ধ করার নির্দেশ দিয়েছে।

ইউএন উইম্যানের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ অ্যালিসন ডেভিডিয়ান দ্য গার্ডিয়ানকে বলেন, “আমরা এমন একটি মুহূর্ত প্রত্যক্ষ করছি যেখানে ক্রমবর্ধমান সংখ্যাক নারী এবং বালিকারা বর্তমান পরিস্থিতিতে বেঁচে থাকার চেয়ে মৃত্যুকে শ্রেয় মনে করছে।”

আরও পড়ুনঃ আফগানিস্তানে মার্কিন সেনা প্রত্যাহারের দিনকে জাতীয় ছুটি ঘোষণা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১০

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১১

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১২

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৩

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৪

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৫

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৬

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

১৭

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী সীমা আহমেদ’র সংবাদ সম্মেলন

১৮

সোশ্যাল সিকিউরিটি সংকটে নিউইয়র্কে বাড়ছে অবসরপ্রাপ্তদের উদ্বেগ

১৯

পাঁচ বছরে সর্বোচ্চ, মার্কিন নাগরিকত্ব ছাড়লেন প্রায় ৫ হাজার মানুষ

২০