বাংলা সংবাদ ডেস্ক
২৮ এপ্রিল ২০২৫, ৫:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আটক শিশুদের মানসিক অবস্থা ভয়াবহ: হার্ভার্ড গবেষণা

যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) পরিচালিত অভিবাসী আটক কেন্দ্রে থাকা শিশুদের মানসিক স্বাস্থ্য সমস্যা নির্ণয়, চিকিৎসা এবং প্রয়োজনীয় সেবা প্রদান যথাযথভাবে করা হচ্ছে না—হার্ভার্ড টি.এইচ. চ্যান স্কুল অফ পাবলিক হেলথের বিশেষজ্ঞদের পরিচালিত এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

 

গবেষণাটি চলতি বছরের ৩ মার্চ দ্য ল্যানসেট রিজিওনাল হেলথ–সংবাদ মাধ্যম প্রকাশিত হয়। হার্ভার্ড চ্যান স্কুলের ফ্রঁসোয়া-জাভিয়ে বাগনোড সেন্টার ফর হেলথ অ্যান্ড হিউম্যান রাইটস-এর গবেষক ডেনিস কুনিচফ, মার্গারেট সুলিভান এবং ভাসিলেইয়া ডিজিডিকি গবেষণার সহ-লেখক ছিলেন। গবেষকরা ‘রেইসেস’ (RAICES) নামক একটি অলাভজনক সংস্থার সহযোগিতায় এই গবেষণা পরিচালনা করেন, যারা অভিবাসন কেন্দ্রে থাকা আশ্রয়প্রার্থী ও অভিবাসীদের আইনি সহায়তা প্রদান করে।

 

তাঁরা ২০১৮ সালের জুন থেকে ২০২০ সালের অক্টোবর পর্যন্ত টেক্সাসের কার্নেস ফ্যামিলি ডিটেনশন সেন্টারে আটক ১৬৫ জন শিশুর চিকিৎসা নথি বিশ্লেষণ করেন। গবেষণায় দেখা যায়, ওই কেন্দ্রে শিশুদের মানসিক স্বাস্থ্যসেবায় নানামুখী ঘাটতি রয়েছে। উদাহরণস্বরূপ, মানসিক স্বাস্থ্য যাচাইয়ে একটি ‘অপ্রমাণিত’ স্ক্রিনিং টুল ব্যবহার করা হয়েছিল, যা যুক্তরাষ্ট্রে শিশুদের চিকিৎসা প্রথার মানদণ্ড অনুযায়ী যথাযথ নয়। ১৬৫ জন শিশুর মধ্যে স্ক্রিনিংয়ের মাধ্যমে মাত্র দুজনের (১ শতাংশ) মানসিক চাপের কোনো লক্ষণ শনাক্ত করা হয়।

 

অথচ যুক্তরাষ্ট্রের অভিবাসী শিশুদের মধ্যে সাধারণত ১৫-২০ শতাংশের বিষণ্ণতা, উদ্বেগ এবং পিটিএসডি (PTSD) লক্ষণ দেখা যায় বলে জানা আছে। গবেষকরা মন্তব্য করেন, এই তথ্য আরও উন্নত এবং নির্ভরযোগ্য মানসিক স্বাস্থ্য স্ক্রিনিং টুল ব্যবহারের প্রয়োজনীয়তা নির্দেশ করে। তাঁরা গবেষণা প্রতিবেদনে লেখেন, “আমাদের অনুসন্ধানগুলো সময়োপযোগী, বয়সোপযোগী এবং মানসম্মত মানসিক স্বাস্থ্য স্ক্রিনিং, ব্যবস্থাপনা এবং পরিচর্যার সীমিত প্রাপ্তির প্রমাণ দেয়। প্রয়োজনীয় সেবা ছাড়া এই শিশুরা দীর্ঘমেয়াদী শারীরিক ও মানসিক চাপ এবং বিকাশগত সমস্যার ঝুঁকিতে রয়েছে।

 

গবেষকরা অভিবাসী শিশুদের সুরক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক আইনে নির্ধারিত স্বাস্থ্যসেবা মানদণ্ড অনুযায়ী আইসিই-কে জবাবদিহির আওতায় আনার দাবি জানান। তাঁরা শিশুদের আটক কেন্দ্রে থাকার সময়সীমা কমানো, মানসিক স্বাস্থ্যসেবার অধিকার রক্ষায় আইনি তদারকি বৃদ্ধি ও কার্যকর করা এবং নিরাপত্তা-কেন্দ্রিক দায়িত্ব ছাড়িয়ে শিশুদের স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষায় ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির ভূমিকা বিস্তারের সুপারিশ করেন। তবে গবেষকদের চূড়ান্ত সুপারিশ হলো, শিশুদের আটক রাখার প্রক্রিয়া পুরোপুরি বন্ধ করা। তারা লেখেন, “শিশুদের সুরক্ষায় আমাদের প্রতিশ্রুতি বজায় রাখতে হলে শিশু অভিবাসীদের আটককরণ বন্ধ করে এমন সংস্থার অধীনে তাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে, যারা তাদের প্রয়োজন মেটাতে সক্ষম।

 

সূত্র: আমেরিকান জার্নাল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলপথ সচল করতে জাতিসংঘে হরমুজ নিয়ে প্রস্তাব

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

যুক্তরাষ্ট্রে স্পিরিট এয়ারলাইন্স বন্ধ, চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

চীনা নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বড়লেখা থানার মো. মনিরুজ্জামান খান

মিশিগানে আমেরিকান ডাইভার্সিটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে রেকর্ড ভিড়, কোর্টজুড়ে বৈচিত্র্যের উৎসব

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বই মেলা-২০২৬ এ সংহতি প্রকাশে মিশিগানের প্রাক্তন ছাত্রলীগ কর্মীবৃন্দ

আন্তর্জাতিক চিকিৎসকদের জন্য স্বস্তি, ৩৯ দেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

মিশিগানে বাংলাদেশি কমিউনিটি অগ্রযাত্রায় রয়েছে বিপুল সম্ভাবনা, আছে বহুমুখী সংকট

ট্রাম্পের ট্রাভেল ব্যানে যুক্তরাষ্ট্রে ওপিটি সংকটে আন্তর্জাতিক শিক্ষার্থীরা

১০

মিশিগানের হল্যান্ড শহরে বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩৩ উদযাপন

১১

বড়লেখায় ১ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১

১২

৪৫ হাজার ৪০৮ কোটি টাকায় বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি

১৩

অপরাধ প্রমাণিত হলে হতে পারে মৃত্যুদণ্ড বাংলাদেশি দুই শিক্ষার্থীর সন্দেহভাজন খুনির জামিন হয়নি

১৪

চারদিনব্যাপী বর্ণিল আয়োজন নিউ ইয়র্কে বাংলা বইমেলা

১৫

বাড়ছে সহিংসতা ও বিতর্ক ‘গুপ্ত’ ইস্যুতে রাজনীতি উত্তপ্ত

১৬

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

১৭

মে দিবস: শ্রমের মর্যাদা, ন্যায্যতা ও আমেরিকান চেতনার পুনঃপাঠ

১৮

যুক্তরাষ্ট্রে হুমকির মুখে নিরাপত্তা সহিংসতার লাগাম টানা জরুরি

১৯

সকালের ৪ ভুলেই বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

২০