১৫ সেপ্টেম্বর ২০২২, ৯:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ার মেলবোর্নে করণীয় সেরা বিষয়

মেলবোর্ন ভ্রমণকারীদের মাঝে অন্যতম প্রিয় শহর এবং একটানা ছয় বছর ধরে বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহর হিসেবে নির্বাচিত । অস্ট্রেলিয়ান রাজ্য ভিক্টোরিয়ার রাজধানী এ শহরটি সংস্কৃতি এবং ইতিহাসের চমৎকার ধারক এবং বাহক।

ভ্রমণকারীদের মেলবোর্নে বেশকিছু করণীয় বিষয় আছে। অনেকে একা একা ভ্রমণে বেড়াতে যায়, তাদের জন্য মেলবোর্ন এর পূর্ব উপকূল আদর্শ জায়গা। মেলবোর্নে একটি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। তাছাড়া এখানে থাকার জন্য বিভিন্ন হোটেল রয়েছে। সবথেকে ভালো হয় স্থানটিতে ভ্রমণ করার আগে করণীয় বিষয় সম্পর্কে ধারণা থাকা।

হোসিয়ার লেন
হোসিয়ার লেন মেলবোর্নের বিখ্যাত স্থানগুলির মধ্যে অন্যতম। এটি মেলবোর্নের বিখ্যাত রাস্তা এবং তার পাশের শিল্পে সজ্জিত। এটি মেলবোর্নের কেন্দ্রে অবস্থিত এবং এখানকার আউটডোর আর্ট গ্যালারী ভ্রমণকারীদের অসাধারণ অভিজ্ঞতা দেয়।

সেন্ট কিল্ডা পেঙ্গুইনস
পেঙ্গুইন দেখতে আপনাকে অ্যান্টার্কটিক যেতে হবে না। কারণ অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকেই পেঙ্গুইন দেখতে পাবেন।

এখানে পেঙ্গুইনদের জন্য অভয়ারণ্যে আছে। এখানকার স্বেচ্ছাসেবীরা ভ্রমণকারীদের প্রাকৃতিক আবাসে পেঙ্গুইন দেখতে সহযোগিতা করে থাকে। তাছাড়াও পেঙ্গুইনের থাকার পরিবেশ ও স্বাস্থ্য সংরক্ষণে সহায়তা করে।

সেন্ট কিল্ডা বিচ
গ্রীষ্মকালে ভ্রমণ উপভোগের জন্য মেলবোর্ন এর সেন্ট কিল্ডা বিচ সবথেকে উপযুক্ত স্থান। এখানে অবকাশ যাপনের জন্য সব ধরনের সুব্যবস্থা আছে।

ভিক্টোরিয়া স্টেট লাইব্রেরি
মেলবোর্নে করণীয় সেরা জিনিসের তালিকায় অবশ্যই রাখতে হবে ভিক্টোরিয়ার স্টেট লাইব্রেরি । বিশেষ করে এর ঐতিহাসিক ভবন, ভিক্টোরিয়ার ইতিহাস এবং শিল্প সম্পর্কে জানার জন্য এই স্থানটি অনন্য।

মেলবোর্ন যাদুঘর
মেলবোর্ন যাদুঘর ভিক্টোরিয়া রাজ্যের ইতিহাস প্রদর্শনীর সজ্জিত সংগ্রহশালা। যেসকল ভ্রমণকারী অস্ট্রেলিয়ার ইতিহাস জানতে আগ্রহী তারা এখানে ভ্রমণ করে থাকে।

ইয়ারা নদী
মেলবোর্নের দর্শনীয় স্থান ভ্রমণ জন্য ইয়ারা নদী সবচেয়ে বিখ্যাত কারণ ভ্রমণকারীরা এ নদীর উপরে প্রমোদ তরী থেকে মেলবোর্ন শহরের সৌন্দর্য উপভোগ করতে পারে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১০

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১১

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১২

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৩

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৪

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৫

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৬

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

১৭

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী সীমা আহমেদ’র সংবাদ সম্মেলন

১৮

সোশ্যাল সিকিউরিটি সংকটে নিউইয়র্কে বাড়ছে অবসরপ্রাপ্তদের উদ্বেগ

১৯

পাঁচ বছরে সর্বোচ্চ, মার্কিন নাগরিকত্ব ছাড়লেন প্রায় ৫ হাজার মানুষ

২০