৪ অগাস্ট ২০২৫, ৭:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে ঐতিহ্যবাহী ১৬তম বাংলাদেশি-আমেরিকান ফেস্টিভ্যালের নৈপুণ্যে জমে উঠল বাংলাদেশি সংস্কৃতি

দুই দিনের ধারাবাহিক সাংস্কৃতিক আয়োজনে বিপুল সংখ্যক দর্শক-শ্রোতার অংশগ্রহণে মিশিগানের ওয়ারেন সিটি স্কয়ারে সফলভাবে সম্পন্ন হয় ১৬তম বাংলাদেশি-আমেরিকান ফেস্টিভ্যাল। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান (BAM) এর সংগঠনে ২ ও ৩ আগস্ট অনুষ্ঠিত এ উৎসব দেশীয় সংস্কৃতি, ঐক্য ও সম্প্রদায়ের অনুপম মিশ্রণে ভরিয়ে তোলে সমগ্র মঞ্চকাঠামো।

 

 

অনুষ্ঠানের প্রথম দিন শুরুতেই তাক লাগিয়ে দেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শাহনাজ বেলি, বাংলাদেশের লোকগানের প্রাণপুরুষ বাউল কালা মিয়া এবং তরুণ সংগীতশিল্পী অনিক রাজ। স্থানীয় নৃত্যশিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনায় বাংলা লোকনৃত্যের বৈচিত্র্য ফুটে ওঠে, যা উপস্থিত দর্শকদের শ্রবণানন্দে মাতিয়ে তোলে। সমগ্র পরিবেশ কেবল বিনোদনই না, তবে নিজস্ব সংস্কৃতির প্রতি গর্ববোধ প্রকাশ করে।

 

 

দ্বিতীয় দিনে পপ তারকা প্রীতম হাসান ও প্রতীক হাসান শ্রোতাদের প্রাণবন্ত পরিবেশনা উপহার দেন, পাশাপাশি স্থানীয় ব্যান্ড ‘টেন এন হাফ মাইল ও ‘হৃদম অব বাংলাদেশ’ তাঁদের অত্যাধুনিক স্বর ও বাদ্যযন্ত্রে পরিবেশভরা মুহূর্ত সৃষ্টি করে। হাওয়াইন গীটারে কামাল উদ্দিনের দেশী গান পরিবেশনা হল দর্শকদের অপ্রত্যাশিত উপহার।

 

 

এ উৎসবে গেস্ট অব অনার ছিলেন মিশিগানের সেক্রেটারি অব স্টেট জোসেলিন বেনসন, যুক্তরাষ্ট্র সিনেট প্রার্থী আব্দুল সৈয়দ, সিটি অফ ওয়ারেনের মেয়র লরি স্টোন, সিনেটর ম্যালোরি ম্যাকমরো, স্টেট রিপ্রেজেন্টেটিভ টনিয়া মেয়ার্স ফিলিপসের প্রতিনিধি রুথ জনসন, সিনেটর এলিসা স্লটকিন, মিশিগান ইমিগ্রান্ট অ্যান্ড রিফিউজি কাউন্সিলের আহমাদ আলকাবি ও ইয়ারা শাদ্দা, স্টেট সিনেটর (ডিস্ট্রিক্ট ১০) প্রার্থী অ্যামান্ডা ট্রেপ্পা, অ্যাটর্নি জেনারেল প্রার্থী এলি সাভিট, ইউএস কংগ্রেস প্রার্থী ক্রিস্টিনা হাইনস, স্টেট রিপ্রেজেন্টেটিভ মাইক ম্যাকফল এবং রন রবিনসন।

 

 

আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন নিউইয়র্ক থেকে বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাবেক ট্রাস্টি ও বাংলাদেশি আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হাসিম হাসনু, বাংলাদেশ এসোসিয়েশন ট্রাস্টি জুনেদ চৌধুরী, সাধারণ সম্পাদক বদরুজ্জামান রুহেল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রায়হান জামান রানা, অরল্যান্ডো থেকে আসা প্রথম আলোর বিশেষ প্রতিনিধি জুয়েল সাদত, হেমট্রামিক সিটির মেয়র পদপ্রার্থী কাউন্সিলর মুহিত মাহমুদ, ট্রয় সিটি কাউন্সিল প্রার্থী সাদেক রহমান সুমন, মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান শাহিন, এমআইবিএডিসির প্রেসিডেন্ট সুলেমান বাহার, সাবেক কাউন্সিলম্যান নাইম চৌধুরী এবং পুলিশের ক্যাপ্টেন ম্যাথিউ ডিলেনবেক, ডেপুটি কমিশনার চার্লস রাস্টন প্রমুখ।

 

 

 

উদ্বোধনী পর্বের সভাপতিত্ব করেন BAM এর সভাপতি জাবেদ চৌধুরী, সঞ্চালনা করেন সুমন কবির ও তাহমিদ চৌধুরী। বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশনার পর শান্তির প্রতীক পায়রা ওড়িয়ে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।শুরুতেই মাইলস্টোন স্কুল ট্র্যাজেডি ও নিউইয়র্কে নিহত পুলিশ অফিসার দিদারুল ইসলামের স্মরণে এক মিনিট নিরবতা পালন করে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। আয়োজকরা জানিয়েছেন, র‍্যাফেল ড্র থেকে প্রাপ্ত অর্থের একটি অংশ আহতদের এবং নিহত পুলিশ অফিসারের পরিবারকে বরাদ্দ করা হবে।

 

 

দ্বিতীয় দিনে র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয় এবং ফেস্টিভ্যালের সফল সমাপ্তি ঘোষণা করেন সভাপতি জাবেদ চৌধুরী। তিনি মিশিগানবাসী, স্পন্সর, স্বেচ্ছাসেবক, নিরাপত্তা বাহিনী ও ওয়ারেন সিটি প্রশাসনসহ সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

 

 

ফেস্টিভ্যাল উপলক্ষে BAM তিনটি গৌরবজনক প্রোক্লেমেশন লাভ করে, যেগুলো গভর্নর, স্টেট সিনেটর ও রিপ্রেজেন্টেটিভদের স্বাক্ষরিত প্রশংসাপত্র, সিনেটর এলিসা স্লটকিনের প্রোক্লেমেশন এবং মেয়র লরি স্টোনের সম্মানসূচক ঘোষণা। BAM সভাপতি জাবেদ চৌধুরী বলেন, “এই উৎসব আমাদের জন্য এক নতুন ইতিহাসের সূচনা করেছে। অংশগ্রহণকারীর অভিব্যক্তি ও রাষ্ট্রীয়-স্থানীয় নেতৃবৃন্দের সান্নিধ্য সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন গড়ে তুলেছে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্প প্রশাসনে আরও এক মন্ত্রীর বিদায়, পদ ছাড়লেন শ্রম সচিব

ইইউর সঙ্গে পিসিএ চুক্তির প্রথম ধাপ সম্পন্ন বাংলাদেশের

ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ, বড়লেখা-জুড়ীতে উচ্ছ্বাস

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা

ভ্যান্স কি পাকিস্তান যাচ্ছেন? ট্রাম্প ও হোয়াইট হাউসের বিপরীত দাবি

বন্দুক হামলায় কেঁপে উঠল যুক্তরাষ্ট্র, প্রাণ হারাল ৮ শিশু

মিশিগানে ২৪ এপ্রিল CurryFy রেস্টুরেন্টের উদ্বোধন পুরো মেনুতে ৫০ শতাংশ ছাড়

চা বাগানের ৪ হাজার ৬শ’ ৬৮ জন অসচ্ছল শ্রমিক পাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা

প্রবাসে বাংলা সংস্কৃতির মিলনমেলা, মিশিগানে বসছে ‘USB বৈশাখী উৎসব’

১০

‘ডনরো ডকট্রিন’ প্রয়োগে ২৬ প্রভাবশালীর মার্কিন ভিসা বাতিল

১১

কমলগঞ্জে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করলেন এমপি মুজিবুর রহমান

১২

বড়লেখায় অন্তঃসত্ত্বা নারীর আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট নিয়ে বিভ্রান্তি, অতঃপর যা জানা গেল

১৩

পোপের মন্তব্য: কয়েকজন স্বৈরশাসকের যুদ্ধেই বিপদে মানবসভ্যতা

১৪

পারমিট ছাড়া হজ পালন, সর্বোচ্চ ১ লাখ রিয়াল জরিমানা

১৫

বিবিসির বড় ছাঁটাই: ২ হাজার কর্মী চাকরি হারাতে পারেন

১৬

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিতের প্রস্তাব ফের নাকচ মার্কিন সিনেটে

১৭

যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’, মিশিগানে নির্ধারিত শিডিউল ঘোষণা

১৮

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর অন্তর্ভুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

মৌলভীবাজারবাসীর দুই কমিটি ভেঙে ঐক্যের বার্তা, মিশিগানে গঠিত নতুন নেতৃত্ব

২০