৪ জুন ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হ্যামট্রামিক সিটি কাউন্সিলে দুর্নীতির অভিযোগে মুখ খুললেন দুই কর্মকর্তা

মিশিগানের হ্যামট্রামেক শহরে সরকারি দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বিস্ফোরক অভিযোগ উঠেছে। শহরের দুই কর্মকর্তা—সিটি ব্যবস্থাপক ম্যাক্স গারবারিনো এবং পুলিশ কর্মকর্তা ডেভিড আদামচিক—এক সংবাদ সম্মেলনে প্রকাশ্যে এইসব অভিযোগ উত্থাপন করেন।

 

 

তাদের আইনজীবী জন মার্কো জানান, হ্যামট্রামেক পুলিশের বর্তমান প্রধান জামিল আলতাহেরি তার বাড়ির পেছনে একটি চুরি হওয়া বিলাসবহুল গাড়ি লুকিয়ে রেখেছিলেন, যা একটি অপরাধমূলক ঘটনার সঙ্গে সম্পৃক্ত। আরও বিস্ময়করভাবে জানা যায়, আলতাহেরি এক দণ্ডপ্রাপ্ত অপরাধীর জন্য রাষ্ট্রপতির ক্ষমা পাওয়ার চেষ্টা করেন। এই চেষ্টায় একটি কোটি ডলারের তহবিল গঠন করা হয় এবং একটি গোপন বৈঠকে এক শিশুকামিতার অভিযোগে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি উপস্থিত ছিলেন। আইনজীবী মার্কো জানান, পুলিশ প্রধানের রাষ্ট্রপতির বাসভবনে গিয়ে বৈঠক করার প্রমাণ রয়েছে এবং এসব কর্মকাণ্ডে ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার হয়েছে।

 

 

এছাড়া, আলতাহেরির বিরুদ্ধে তার দ্বিতীয় স্ত্রীকে শারীরিক নির্যাতনের গুরুতর অভিযোগ রয়েছে। অভিযোগে বলা হয়, তিনি স্ত্রীকে লাথি মারেন এবং বাথরুমের শাওয়ারের রড দিয়ে আঘাত করেন। এর কিছু অডিও রেকর্ডও বিদ্যমান বলে আইনজীবী দাবি করেন। সাবেক পুলিশ প্রধান ও বর্তমান সিটি ব্যবস্থাপক গারবারিনো বলেন, তাকে বর্ণবাদের ভিত্তিতে ও রাজনৈতিক উদ্দেশ্যে নির্দিষ্ট কর্মীদের বরখাস্ত করতে চাপ দেওয়া হয়েছিল। এই সমস্ত অভিযোগ বর্তমানে একটি কেন্দ্রীয় হুইসেলব্লোয়ার মামলার অংশ, যেখানে শহরের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে প্রতিশোধ, অপশাসন এবং অপরাধ ঢাকার চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

 

-সূত্র: মেট্রো টাইমস

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০