শফিক রহমান
৩ সেপ্টেম্বর ২০২৫, ২:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হ্যামট্রামিক সিটির মেয়র প্রার্থী মুহিত মাহমুদের নিবার্চনী কার্যালয় উদ্বোধন

গত ১ সেপ্টেম্বর বেলা ২ টায় হ্যামট্রামিক সিটির মেয়র প্রার্থী মোহিত মাহমুদের হ্যামট্রামিকস্থ অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করা হয়।

 

 

সালেহ আহমদ বাদল ও বকুল তালুকদারের যৌথ  উপস্থাপনায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি, প্রবীণ মুরুব্বি ও কমিউনিটি নেতা  আবদুর রব, হ্যামট্রামিক সিটির কাউন্সিলম্যান পদপ্রার্থী নাঈম চৌধুরী,  আহবাব আহমদ শামীম, বকুল চৌধুরী,  ইয়াজ দানী চৌধুরী, সৈয়দ শাহেদুল হক ও  সাহিন আহমদ, আকিকুল হক শামীম,  হেলাল খান,  ফয়সল আহমদ খন্দকার, কামাল  হোসেন,  রুহুল আমিন,  কামাল আহমদ,  আবদুশ শাকুর মাখন, অপু বড়ুয়াসহ আরও  অনেকে। দোয়া পরিচালনা করেন মাওলানা আতিকুর রহমান। শেষাংশে  ২৭ সদস্য বিশিষ্ট  নির্বাচনী উপদেষ্টা কমিটি গঠন করা হয়।

 

 

মুহিত মাহমুদ তার বক্তব্যে বলেন, আপনাদের সেবা করার দৃঢ় অঙ্গীকার নিয়ে হ্যামট্রামিক সিটি মেয়র নির্বাচনে প্রার্থী হয়েছি। আমাদের এই শহর বৈচিত্র্য, পরিশ্রম আর ঐক্যের প্রতীক। বিভিন্ন জাতি, ভাষা ও সংস্কৃতির মানুষের মিলনস্থল হিসেবে হ্যামট্রামিক সবসময়ই অনন্য। আমি বিশ্বাস করি, আমাদের এই ঐতিহ্যকে ধরে রেখে আমরা একসঙ্গে কাজ করলে আরও একটি সমৃদ্ধ, নিরাপদ ও সুন্দর শহর গড়ে তুলতে পারব। সবশেষে মুহিত মাহমুদ উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

 

অনুষ্ঠানে উপস্থিত সবাই কমিউনিটির উন্নয়নে মেয়র প্রার্থী মুহিত মাহমুদের পক্ষে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।  এতে মিশিগানের বাংলোদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দও উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোপের মন্তব্য: কয়েকজন স্বৈরশাসকের যুদ্ধেই বিপদে মানবসভ্যতা

পারমিট ছাড়া হজ পালন, সর্বোচ্চ ১ লাখ রিয়াল জরিমানা

বিবিসির বড় ছাঁটাই: ২ হাজার কর্মী চাকরি হারাতে পারেন

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিতের প্রস্তাব ফের নাকচ মার্কিন সিনেটে

যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’, মিশিগানে নির্ধারিত শিডিউল ঘোষণা

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর অন্তর্ভুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

মৌলভীবাজারবাসীর দুই কমিটি ভেঙে ঐক্যের বার্তা, মিশিগানে গঠিত নতুন নেতৃত্ব

যুদ্ধ পরিস্থিতি অবনতির আশঙ্কায় বিশ্ব অর্থনীতিতে ধাক্কার সতর্কবার্তা: আইএমএফ

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের ওপর হামলা, সোস্যাল মিডিয়ায় নিন্দার ঝড়

ভারতের আধিপত্যে প্রশ্নের মুখে বিশ্ব ক্রিকেট, মোস্তাফিজ ইস্যুতে সমালোচনা

১০

কমলগঞ্জে দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ১৪৩৩ উদযাপিত হয়

১১

বড়লেখায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

১২

নিউইয়র্কে বৈশাখী উৎসব: “ABCH পটলাক পান্তা ইলিশ”-এ প্রবাসীদের মিলনমেলা

১৩

কানাডার এমপি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

১৪

হরমুজ প্রণালি অবরোধে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেবে না ন্যাটো

১৫

যিশু খ্রিস্টের সঙ্গে নিজের তুলনা টানলেন ট্রাম্প

১৬

কমলগঞ্জে উন্নয়নের জোয়ার: ৩ টি সড়ক ও ১টি খাল খনন কাজের উদ্বোধন

১৭

গেম খেলার দক্ষতাই চাকরি! বিমান নিয়ন্ত্রণে নতুন ভাবনা যুক্তরাষ্ট্রের

১৮

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিলেন রাহেনা বেগম

১৯

জাহাজ চলাচলে নতুন বিধি, হরমুজ ঘিরে ট্রাম্পের ঘোষণা

২০