বাংলা সংবাদ ডেস্ক
৩০ এপ্রিল ২০২৫, ৫:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হুথি হামলায় বিপাকে মার্কিন রণতরী, হারাল যুদ্ধবিমান

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ভয়াবহ ও ধারাবাহিক হামলার মুখে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধবিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান অবশেষে লোহিত সাগর থেকে সরে গিয়ে উত্তর দিকের নিরাপদ অঞ্চলের দিকে পিছু হটতে বাধ্য হয়েছে। সম্প্রতি এই হামলার ঘটনায় রণতরী থেকে যুক্তরাষ্ট্রের একটি মূল্যবান এফ/এ-১৮ই সুপার হর্নেট যুদ্ধবিমান সাগরে পড়ে যায়, যার আনুমানিক মূল্য প্রায় ৬৭ কোটি ডলার।

 

বুধবার (৩০ এপ্রিল) ইরানভিত্তিক সংবাদমাধ্যম প্রকাশিত এক প্রতিবেদন সূত্রে এই তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা রণতরীটির দিকে একযোগে ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং রকেট হামলা চালায়। এতে মার্কিন বাহিনীর ভেতর আতঙ্ক তৈরি হয় এবং আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে তারা দ্রুত দিক পরিবর্তন করে। এই প্রক্রিয়ায় রণতরীটির ডেকে থাকা একটি যুদ্ধবিমান নিয়ন্ত্রণ হারিয়ে সমুদ্রে পড়ে যায়।

 

ইয়েমেনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ একটি সূত্র দাবি করেছে, আমরা ইউএসএস ট্রুম্যানে সরাসরি আঘাত হানার খবর নাকচ করছি না। যে কোনো মুহূর্তে আমরা এটি লোহিত সাগর এলাকা ছাড়তে দেখব— সেটি এখন শুধু সময়ের ব্যাপার। ইয়েমেনের সশস্ত্র বাহিনী সোমবার (২৮ এপ্রিল) এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করে জানায়, এই হামলা ছিল যুক্তরাষ্ট্রের ওই রণতরী থেকে চালানো আগের হামলার পাল্টা জবাব, যাতে বেসামরিক নাগরিক এবং শরণার্থীরা নিহত হন। যৌথ প্রতিরোধ অভিযানে তাদের নৌবাহিনী, ক্ষেপণাস্ত্র ইউনিট এবং ড্রোন স্কোয়াড অংশ নেয়।

 

হামলার পর মার্কিন নৌবাহিনীর পক্ষে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া না এলেও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, এই ঘটনার মাধ্যমে ইয়েমেনি হুতিদের সামরিক সক্ষমতা এবং যুক্তরাষ্ট্রের পশ্চিম এশিয়া নীতির দুর্বলতা উভয়ই প্রকাশ পেয়েছে। বিশ্লেষকরা বলছেন, ইয়েমেনের বিদ্রোহীরা এত বড় পরিসরে মার্কিন রণতরী লক্ষ্য করে আক্রমণ চালিয়ে যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী অবস্থানকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে। এ পরিস্থিতি লোহিত সাগরে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য আরও জটিল পরিস্থিতির সৃষ্টি করতে পারে।

 

সূত্র: তেহরান টাইমস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিযানে নতুন ইতিহাস গড়ে দেশে ফিরছে মার্কিন রণতরি ‘ইউএসএস ফোর্ড

ডেমোক্রেটিক পার্টি লিডার ড. নাজ হাসান শাহীনের আমন্ত্রণে সভা ও ডিনারপার্টি অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের স্মারক পাসপোর্টে যুক্ত হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি

বাংলাদেশের মিডিয়া জগতের কিংবদন্তী কলম সৈনিক সৈয়দ আবদাল আহমেদ প্রধান তথ্য কর্মকতা হলেন প্রবাসী সাংবাদিক তুহিনের অভিনন্দন

নিউইয়র্কের আকাশে এয়ার ট্যাক্সি, ভবিষ্যৎ পরিবহনে বড় পরিবর্তনের ইঙ্গিত

যুক্তরাষ্ট্রে বিজ্ঞান খাতে আলোড়ন, বোর্ডের সব সদস্য বরখাস্ত

প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে ডাকাত নিহত

ট্যাক্স রিফান্ড বৃদ্ধি ও বাজারে উত্থান নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন প্রচার

শিক্ষার্থী সুরক্ষায় কড়া নজরদারি, ডেট্রয়েট স্কুলে মুখ শনাক্তকরণ প্রযুক্তি চালু

বর্নিল আয়োজনে মিশিগানে বৈশাখী উৎসব উদযাপন

১০

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা তিন বছরের জন্য বন্ধের প্রস্তাব, অনিশ্চয়তায় লাখো বিদেশি কর্মী

১১

মিশিগানে বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ প্রকাশ, নতুন নেতৃত্বের দাবিতে সংবাদ সম্মেলন

১২

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

১৩

বন্ড বাজারে বড় বিনিয়োগ, মার্চে ৫১ মিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

১৪

হোয়াইট হাউসে হামলার ঘটনায় বিশ্বজুড়ে উদ্বেগ, বার্তা দিলেন রাষ্ট্রপ্রধানরা

১৫

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দেখতে যাওয়ায় রেড অ্যালার্ট জারি মানবাধিকার সংগঠনের

১৬

বড়লেখায় কালবৈশাখীর তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৭

শিশুদের ম্যালেরিয়া চিকিৎসার ওষুধে প্রথমবার অনুমোদন দিল ডব্লিউএইচও

১৮

যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা বন্ধের তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ

১৯

ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু, লিমনের রুমমেটের বিরুদ্ধে খুনের অভিযোগ

২০