বাংলা সংবাদ ডেস্ক
৬ মে ২০২৫, ৬:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হামলার জবাবে ভারতীয় দুই বিমান ভূপাতিত করেছে পাকিস্তান

কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার পর দুই দেশের চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের বেশ কয়েক জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। জবাবে ভারতীয় দুই বিমান ভূপাতিত করেছে পাকিস্তান সেনাবাহিনী।

 

বুধবার (৭ মে) প্রথম প্রহরে ভারতের হামলার প্রতিশোধ হিসেবে ভারতের দুই বিমান ভূপাতিত করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তান সংবাদমাধ্যম দ্য ডন।  পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির অন্যতম প্রভাবশালী সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান বিমান বাহিনী, সেনাবাহিনী ভারতের কাপুরুষোচিত হামলার উপযুক্ত জবাব দিচ্ছে।

দেশটির সরকারি টিভি পিটিভি মাইক্রো ব্লগিং সাইট এক্সে নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, ভারতে পাল্টা হামলা চালানো হচ্ছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সংবাদমাধ্যম এআরওয়াই নিউজকে জানান, ভারত বেসামরিকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। বেসামরিক এলাকায় হামলা চালানো হয়েছে। এ কাপুরুষরা (ভারতীয়রা) তাদের নিজেদের আকাশসীমা থেকে হামলা চালিয়েছে। তারা তাদের বাড়ি কখনো ছাড়েনি। তাদের বের হতে দিন। আমরা উপযুক্ত জবাব দেব।

 

এর আগে, কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার পর দুই দেশের চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের বেশ কয়েক জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। জবাবে ভারতীয় দুই বিমান ভূপাতিত করেছে পাকিস্তান সেনাবাহিনী। এ হামলায় এক শিশু কমপক্ষে ৩ জন নিহত এবং ১২ জন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে।

 

ভারতের হামলার বিষয়ে পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, কোটলি, ভাওয়ালপুর ও মুজাফ্ফরাবাদে ‘কাপুরুষোচিত’ এ হামলা চালিয়েছে ভারত। রাত ১টার দিকে পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজকে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, কিছুক্ষণ আগে, শত্রু ভারত বাহওয়ালপুরের আহমেদ পূর্ব এলাকার সুবহানুল্লাহ মসজিদ, কোটলি এবং মুজাফফরাবাদে আকাশপথ থেকে তিনটি স্থানে বিমান হামলা চালিয়েছে।

 

ভারত নিজেদের আকাশ থেকে হামলা করে জানিয়ে পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক বলেন, আমাদের বিমান বাহিনীর সমস্ত বিমানই আকাশপথে উড়ছে। এই কাপুরুষোচিত এবং লজ্জাজনক হামলাটি ভারতের আকাশসীমার ভেতর থেকে করা হয়েছে। তাদেরকে পাকিস্তানের আকাশসীমায় অনুপ্রবেশ করতে দেয়া হয়নি।

 

একাধিক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে নিউ ইয়র্কভিত্তিক বার্তা সংস্থা রয়টার্স জানায়, পাকিস্তানের আজাদ কাশ্মিরের রাজধানী মুজাফফরাবাদের পাহাড়ি অঞ্চলের কাছে একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পাকিস্তানের সেনাবাহিনীর দাবি, ভারত এখন পর্যন্ত শুধুমাত্র বেসামরিক এবং নিরস্ত্র নাগরিকদেরই লক্ষ্যবস্তু করেছে। যেকোনো মূল্যে নিরীহ পাকিস্তানিদের রক্তের প্রতিশোধ নেয়া হবে বলে হুঁশিয়ার করেছে নিরাপত্তা বাহিনী।

 

হামলার বিষয়টি স্বীকার করে ভারত সরকারের দেওয়া বিবৃতির বরাত দিয়ে সংবাদসংস্থাটি জানায়, ভারতের সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিন্দুর’ শুরু করেছে। এর আওতায় পাকিস্তান ও পাকিস্তাননিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের নয়টি স্থাপনায় হামলা চালিয়েছে ভারতীয় সশস্ত্র বাহিনী। তবে পাকিস্তানের সামরিক বাহিনীর কোনো স্থাপনাকে নিশানা করা হয়নি। তবে জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়েছে ভারতীয় সশস্ত্র বাহিনী।

 

ভারত সরকারের পক্ষ থেকে বিবৃতিতে আরও বলা হয়, পাকিস্তান অধিকৃত জম্মু-কাশ্মীরে সন্ত্রাসীদের অবকাঠামোতে আঘাত হানা হয়েছে। যেখান থেকে ভারতের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও পরিচালনা করা হয়েছে। সব মিলিয়ে ৯টি জায়গায় আঘাত হানা হয়েছে।  এ ছাড়া, হামলার পর পর ভারতীয় সেনাবাহিনী তাদের এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট করেছে। এতে লিখেছে, ন্যায় বিচার নিশ্চিত হয়েছে। জয় হিন্দ।

 

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল বন্দুকধারীদের হামলায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ২৬ পর্যটক নিহত হয়। এরপর থেকেই উত্তেজনা বাড়ছিল উভয় দেশের মধ্যে। এই হামলার জেরে বেশ কিছু চুক্তিও বাতিল করেছে ভারত ও পাকিস্তান। অবশেষে হেলগামে হামলার জেরে দুই সপ্তাহের বেশি পাল্টাপাল্টি পদক্ষেপের পর পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান–যুক্তরাষ্ট্র বৈঠক: আলোচনায় পাঁচ বড় প্রশ্ন

কৃষি খাতের উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে- নাসির উদ্দিন মিঠু এমপি

কমলা হ্যারিস কি নামছেন ২০২৮ প্রেসিডেন্ট নির্বাচনে

আইপিএলের মাঝে হঠাৎ অবসরের ঘোষণা রশিদ খানের

মিত্রদের দায়-দায়িত্ব নিয়ে ন্যাটো প্রধানের সামনে ট্রাম্পের বার্তা

হরমুজ প্রণালীতে নতুন শর্ত, তেলে ব্যারেলপ্রতি ১ ডলার টোল চাইছে ইরান

বড়লেখায় ৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ইরানকে ঘিরে কূটনৈতিক তৎপরতা, আলোচনায় ভ্যান্স–উইটকফ–কুশনার

ভিসা নিয়ে কড়াকড়ি, ১৩ দেশের একসঙ্গে সতর্কবার্তা

যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামায় বিশ্বনেতাদের সন্তোষ, স্থিতিশীলতার পথে আহ্বান

১০

মিশিগানে তিন দিনব্যাপী কনসুলেট সেবা সমাপ্ত, রেকর্ড সংখ্যক প্রবাসীর সেবা গ্রহণ

১১

জাতিসংঘে হরমুজ ইস্যুতে চীন-রাশিয়ার ভেটো, ইরানের প্রতি সমর্থন

১২

ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদ উর্ত্তীণ ঔষধ ব্যবহার, লাখ টাকা জরিমানা

১৩

‘রেড লাইন’ পার হলেই সংঘাত ছড়াবে আরও বিস্তৃত অঞ্চলে: ইরানের হুঁশিয়ারি

১৪

মিশিগানে শিশুদের নানা প্রতিযোগিতা, উদ্যোগে বাংলা সাহিত্য পরিষদ

১৫

স্বাধীনতা দিবস উপলক্ষে মিশিগান সেচ্ছাসেবক দলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৬

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ অংশগ্রহণে নিরাপত্তা গ্যারান্টি চাইছে ইরান

১৭

হুমকিতে অনড় ইরান, ক্ষতিপূরণ পেলেই খুলবে হরমুজ

১৮

ট্রাম্পের হুঁশিয়ারি: ইরানকে কতবার আলটিমেটাম

১৯

ইরান অভিযান ঘিরে অস্বীকৃতি, ১২ কর্মকর্তা ছাঁটাই মার্কিন বাহিনীতে

২০