বাংলা সংবাদ ডেস্ক
১৩ নভেম্বর ২০২৪, ১১:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হাড় ভেঙ্গেছে কিনা জানাবে এআই

চিকিৎসকদের পাশাপাশি এক্স-রে বিশ্লেষণ করে ভাঙা হাড় নির্ণয় করবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এতে আরও সহজে ভাঙা হাড়ের বিষয়ে নির্ভুল তথ্য পাওয়া যাবে বলছে ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড কেয়ার এক্সিলেন্স (নিস)।

এক গবেষণায় দেখা গেছে যে, প্রযুক্তিটি নিরাপদ এবং রোগ নির্ণয়ের গতি বাড়িয়ে তুলতে পারে। একইসঙ্গে এআই-এর ব্যবহার চিকিৎসকদের উপর চাপ ও ফলো-আপ অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন কমাবে।তবে এই সুবিধায় এআই একা কাজ করবে না, সঙ্গে প্রতিটি এক্স-রে চিত্র পেশাদার স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞ দিয়েও পর্যালোচনা করা হবে।

 

 

নিস বলছে, ৩-১০ শতাংশ ক্ষেত্রে ভাঙা হাড় খুঁজে বের করা সম্ভব হয় না। এটি জরুরি বিভাগের সবচেয়ে সাধারণ ডায়াগনস্টিক ত্রুটি।ইংল্যান্ডের এনএইচএসে প্রশিক্ষিত বিশেষজ্ঞরা প্রতিদিন কয়েক হাজার এক্স-রে চিত্র সম্পাদন ও বিশ্লেষণ করেন, এতে তাদের বেশ চাপের মধ্যে থাকতে হয়।বর্তমানে এনএইচএস-এ রেডিওলজিস্টদের জন্য ১২.৫ শতাংশ পদ ও রেডিওগ্রাফারদের জন্য ১৫ শতাংশ পদ ফাঁকা আছে।নিসের মতে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা অনুযায়ী এর সমাধান হচ্ছে, চিকিৎসকদের পাশাপাশি কাজ করার জন্য এআইয়ের শক্তি ব্যবহার করা।

 

 

নিসের হেলথ টেকনোলজি ডিরেক্টর মার্ক চ্যাপম্যান বলেছেন, এটি তাদের কাজকে আরও সহজ করে তুলবে।তিনি বলেন, ‘এই এআই প্রযুক্তিগুলো ব্যবহার করা নিরাপদ এবং বিশেষজ্ঞরা যে চাপ এবং চাহিদা মাথায় রেখে কাজ করে সে বিবেচনায় এআই আরও নির্ভুলভাবে ফ্র্যাকচার সনাক্ত করতে পারে।’আধুনিক স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের সম্ভাবনা বিশাল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১০

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১১

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১২

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৩

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১৪

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১৫

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৬

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৭

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৮

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৯

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

২০