২৫ অক্টোবর ২০২৩, ২:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হবিগঞ্জ জেলা এসোসিয়েশন অব মিশিগান’র কমিটি গঠন

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন হবিগঞ্জ জেলা এসোসিয়েশন অব মিশিগান’র কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। মো: লুৎফুর রহমান শেলুকে সভাপতি এবং মো: আতাউর রহমানকে সাধারণ সম্পাদক করে নতুন এই কমিটি গঠিত হয়।

আগামী দুই বছরের (২০২৪-২০২৫ সাল) জন্য নির্বাচিত নতুন এই কমিটিতে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মো: আয়াত আলী। কমিটির অন্যান্য পদ গুলোতে নির্বাচিতদের নাম খুব শিঘ্রই প্রকাশ করা হবে।

কমিটি গঠন উপলক্ষে গত রোববার (২২ অক্টোবর) দুপুরে মিশিগান রাজ্যের হেমট্রামিকের একটি রেস্টুরেন্ট আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সর্বসম্মতিক্রমে নতুন এই কমিটি গঠন করা হয়। পরে আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নেতৃবৃন্দ জানান, প্রবাসে বসবাসকারী হবিগঞ্জবাসীদেরকে ঐক্যবদ্ধ রাখতে ভূমিকা রাখে হবিগঞ্জ জেলা এসোসিয়েশন অব মিশিগান। শুধু তাই নয় অসহায়ের পাশে দাড়ানো থেকে শুরু করে সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার হিসেবে বিজয়ীদের মাঝে বিলাসবহুল গাড়ি ও অন্যান্য সামগ্রী প্রদান করে সকলের নজড় কাড়ে সংগঠনটি।

সংগঠনের নবাগত সভাপতি লুৎফুর রহমান শেলু বলেন, শুধু প্রবাসী হবিগঞ্জবাসীর জন্য নয়, এখন থেকে মিশিগানের সকল শ্রেণীর মানুষের সার্বিক উন্নয়ন ও আনন্দদায়নে কাজ করবে হবিগঞ্জ জেলা এসোসিয়েশন অব মিশিগান | মিশিগানবাসী পাশে থাকলে আমরা যেকোনো দুর্যোগ মোকাবেলা করতে সচেষ্ট থাকবো।

সংগঠনকে এগিয়ে নিতে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে আধুনিক দন্তচিকিৎসায় আলো ছড়াচ্ছে ‘হ্যাপি স্মাইল ফ্যামিলি ডেন্টাল’ ও ‘টিউলিপস ফ্যামিলি ডেন্টাল’

হালাল হোম ফাইন্যান্সিংয়ে মিশিগানের জনপ্রিয় নাম ‘বেস্ট রেট ’

মিশিগানে আধুনিক রিয়েল এস্টেট সেবায় সুনাম কুড়াচ্ছে ‘মাইলিভিং বাই আমেরিকান রিয়েলটরস’

মিশিগানে কমিউনিটিভিত্তিক স্বাস্থ্যসেবায় আস্থার প্রতীক ‘এ টু জেড ফার্মেসি’

স্বপ্নের পথে বাধা: মিশিগানে বাংলাদেশি অভিবাসীদের বাস্তব অভিজ্ঞতা

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের শেষ কোথায়?

২৫০ বছরের আমেরিকা: গৌরবের সঙ্গে আত্মবিশ্লেষণও

জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি: যুদ্ধ, প্রেম ও জীবনের কথক: নোবেলজয়ী সাহিত্যিক আর্নেস্ট হেমিংওয়ে

কর ও ব্যয়ের চাপে আবাসন খাত, অনিশ্চয়তায় সাধারণ মানুষ

বাংলাদেশের কূটনীতিতে নয়া বার্তা শুরুতেই মালয়েশিয়া ও চীন

১০

জ্ঞানচর্চায় উৎসাহ দিতে এমসি কলেজে জুলোজি ক্লাবের কুইজ

১১

ট্রাম্পের বিরুদ্ধে ঐতিহাসিক রায়, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল সুপ্রিম কোর্ট

১২

মিশিগানে বিশিষ্ট ব্যবসায়ী শামসুজ্জামান সংবর্ধিত

১৩

মিশিগানে দুর্গা টেম্পল ডেট্রয়েটের উদ্যোগে বর্ণাঢ্য কমিউনিটি বনভোজন অনুষ্ঠিত

১৪

৮ আগস্ট  ‘’বাংলাদেশ ল’য়ার্স এসোসিয়েশন অফ মিশিগান, ইউএসএ এর ফ্যামিলি ডিনার- ২০২৬‘’ অনুষ্ঠিত হবে

১৫

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইনক’র উদ্যোগে শিক্ষাণুরাগী শামসুজ্জামান শাহজাহানকে সংবর্ধনা

১৬

মিশিগানে সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগান’এর অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও বর্ণাঢ্য র‍্যালি

১৮

রাস্তার সৈনিক নয়, সীমান্তে গিয়ে জিয়ার সৈনিক প্রমাণ করুন- বড়লেখায় নাসিরুদ্দিন পাটোয়ারী

১৯

মিশিগানের ওয়ারেনে BAM-এর আয়োজনে টাউন হল মিটিং অনুষ্ঠিত

২০