২৩ সেপ্টেম্বর ২০২৫, ৭:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সৌদি গ্র্যান্ড মুফতি আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শায়খের ইন্তেকাল

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শায়খ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ইনসাইড দ্যা হারামাইনের বরাতে জানা যায়, স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১১টার দিকে তার নিজস্ব বাসস্থানে ইন্তেকাল করেন।

 

 

তার মৃত্যুতে সৌদি আরবের দুই পবিত্র মসজিদের কর্তৃপক্ষ শোক প্রকাশ করেছেন। তারা মৃত ব্যক্তির পরিবার, সৌদি জনগণ ও পুরো ইসলামিক বিশ্বের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

 

 

মরহুমের জানাজার নামাজ রিয়াদ শহরের ইমাম তুর্কি বিন আব্দুল্লাহ মসজিদে আসরের নামাজের পর অনুষ্ঠিত হবার কথা রয়েছে বলে জানিয়েছে ইনসাইড দ্যা হারামাইন। এছাড়া, দুই পবিত্র মসজিদ এবং সারাদেশের সব মসজিদে আসরের নামাজের পর তাঁর জন্য দোয়া করা হবে।

 

 

শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ আল শাইখ সৌদি আরবের বর্তমান প্রধান মুফতি। তিনি ১৯৯৯ সালে এই পদে নিযুক্ত হন এবং দেশটির সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ হিসেবে কার্যকরী ভূমিকা পালন করছেন। প্রধান মুফতির দায়িত্বের মধ্যে রয়েছে বিভিন্ন আইনি, সামাজিক এবং ধর্মীয় বিষয়ে ফতোয়া প্রদান করা, যা সৌদি আরবের আদালত ব্যবস্থায় ব্যাপক প্রভাব ফেলে।

 

 

তিনি ইলমি গবেষণা ও ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটির স্থায়ী সদস্য ছিলেন এবং তার প্রধান মুফতির পদে নিযুক্তি সরাসরি সৌদি আরবের বাদশাহের মাধ্যমে হয়। শেখ আব্দুল আজিজ আশ-শেখ বংশের একজন সদস্য, যা সৌদি আরবের ধর্মীয় নেতৃত্বের সঙ্গে ঐতিহাসিকভাবে গভীরভাবে যুক্ত। এই বংশেই জন্মগ্রহণ করেছিলেন ইসলামের প্রখ্যাত ধনী ওতাহাবী নেতা মুহাম্মদ ইবনে আব্দ আল-ওয়াহাব।

 

 

প্রধান মুফতির পদটি ১৯৫৩ সালে বাদশাহ আব্দুল আজিজ দ্বারা প্রতিষ্ঠিত হয় এবং বিভিন্ন সময়ে এটি বিলুপ্ত ও পুনঃস্থাপিত হয়েছে। শেখ আব্দুল আজিজ আল শাইখ দেশের ধর্মীয় ও সামাজিক নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং মুসলিম বিশ্বের ধর্মীয় নেতাদের মধ্যে একজন প্রভাবশালী চরিত্র হিসেবে বিবেচিত। শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শায়খ ১৯৮১ সাল থেকে টানা ৩৫ বছর হজের খুতবা দিয়েছেন। ২০১৬ সালে তিনি বার্ধক্যজনিত কারণে অবসর নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভ্যান্স কি পাকিস্তান যাচ্ছেন? ট্রাম্প ও হোয়াইট হাউসের বিপরীত দাবি

বন্দুক হামলায় কেঁপে উঠল যুক্তরাষ্ট্র, প্রাণ হারাল ৮ শিশু

মিশিগানে ২৪ এপ্রিল CurryFy রেস্টুরেন্টের উদ্বোধন পুরো মেনুতে ৫০ শতাংশ ছাড়

চা বাগানের ৪ হাজার ৬শ’ ৬৮ জন অসচ্ছল শ্রমিক পাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা

প্রবাসে বাংলা সংস্কৃতির মিলনমেলা, মিশিগানে বসছে ‘USB বৈশাখী উৎসব’

‘ডনরো ডকট্রিন’ প্রয়োগে ২৬ প্রভাবশালীর মার্কিন ভিসা বাতিল

কমলগঞ্জে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করলেন এমপি মুজিবুর রহমান

বড়লেখায় অন্তঃসত্ত্বা নারীর আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট নিয়ে বিভ্রান্তি, অতঃপর যা জানা গেল

পোপের মন্তব্য: কয়েকজন স্বৈরশাসকের যুদ্ধেই বিপদে মানবসভ্যতা

পারমিট ছাড়া হজ পালন, সর্বোচ্চ ১ লাখ রিয়াল জরিমানা

১০

বিবিসির বড় ছাঁটাই: ২ হাজার কর্মী চাকরি হারাতে পারেন

১১

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিতের প্রস্তাব ফের নাকচ মার্কিন সিনেটে

১২

যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’, মিশিগানে নির্ধারিত শিডিউল ঘোষণা

১৩

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর অন্তর্ভুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

১৪

মৌলভীবাজারবাসীর দুই কমিটি ভেঙে ঐক্যের বার্তা, মিশিগানে গঠিত নতুন নেতৃত্ব

১৫

যুদ্ধ পরিস্থিতি অবনতির আশঙ্কায় বিশ্ব অর্থনীতিতে ধাক্কার সতর্কবার্তা: আইএমএফ

১৬

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের ওপর হামলা, সোস্যাল মিডিয়ায় নিন্দার ঝড়

১৭

ভারতের আধিপত্যে প্রশ্নের মুখে বিশ্ব ক্রিকেট, মোস্তাফিজ ইস্যুতে সমালোচনা

১৮

কমলগঞ্জে দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ১৪৩৩ উদযাপিত হয়

১৯

বড়লেখায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

২০