বাংলা সংবাদ ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২৫, ৩:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সৌদি আরব যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি ভারতীয় নাগরিক বিতাড়িত করেছে

জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর অভিবাসন নীতি কঠোর করেছেন ডোনাল্ড ট্রাম্প। এর ফলে অবৈধ অভিবাসীরা যুক্তরাষ্ট্র ছাড়তে বাধ্য হচ্ছেন। তবে শুধু যুক্তরাষ্ট্র নয়, অন্য অনেক দেশও নানা কারণে ভারতীয় নাগরিকদের দেশে ফিরিয়ে দেয়। গত পাঁচ বছরের পরিসংখ্যান দেখায়, শীর্ষে রয়েছে সৌদি আরব।

 

 

 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে সৌদি আরব থেকে সবচেয়ে বেশি ভারতীয় নাগরিককে ফেরত পাঠানো হয়েছে। বিতাড়নের মূল কারণ সাধারণত অবৈধ সীমান্ত অতিক্রম নয়; বরং ভিসার মেয়াদ শেষ হওয়া, শ্রম আইন ভঙ্গ, বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া কাজ, নিয়োগদাতার কাছ থেকে পালিয়ে যাওয়া বা দেওয়ানি-ফৌজদারি মামলায় জড়িয়ে পড়া। রিয়াদের ভারতীয় মিশনের তথ্য অনুযায়ী, সৌদি আরব থেকে বিতাড়নের সংখ্যা ছিল—২০২১ সালে ৮ হাজার ৮৮৭, ২০২২ সালে ১০ হাজার ২৭৭, ২০২৩ সালে ১১ হাজার ৪৮৬, ২০২৪ সালে ৯ হাজার ২০৬ ও ২০২৫ সালে এখন পর্যন্ত ৭ হাজার ১৯ জন।

এর তুলনায় যুক্তরাষ্ট্র থেকে ভারতীয়দের বিতাড়নের সংখ্যা অনেক কম। ওয়াশিংটন ডিসি থেকে ২০২১ সালে ৮০৫ জন, ২০২২ সালে ৮৬২, ২০২৩ সালে ৬১৭, ২০২৪ সালে ১ হাজার ৩৬৮ ও ২০২৫ সালে ৩ হাজার ৪১৪ জন। অন্য শহর যেমন সানফ্রানসিসকো, নিউইয়র্ক, আটলান্টা, হিউস্টন ও শিকাগোতে সংখ্যা সাধারণত দুই অঙ্ক বা কম।

উল্লেখযোগ্যভাবে, অন্যান্য দেশ থেকেও ভারতীয়দের ফেরত পাঠানো হয়েছে। মিয়ানমার থেকে ১ হাজার ৫৯১, সংযুক্ত আরব আমিরাত থেকে ১ হাজার ৪৬৯, মালয়েশিয়া থেকে ১ হাজার ৪৮৫, বাহরাইন থেকে ৭৬৪, থাইল্যান্ড থেকে ৪৮১ ও কম্বোডিয়া থেকে ৩০৫ জনকে ফেরত পাঠানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, বিদেশে থাকা ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণ সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। ভারতীয় মিশনগুলো সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ রেখে উদ্ধার ও প্রত্যাবাসনের কাজ করছে।

 

তথ্যসূত্র : এনডিটিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুম থেকে উঠেই চা-কফির অভ্যাস, শরীরের জন্য কতটা নিরাপদ?

সকালে ঘুম থেকে উঠেই ফোন দেখা, অভ্যাস নাকি স্বাস্থ্যের জন্য ঝুঁকি? কী বলছে আধুনিক বিজ্ঞান?

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অধ্যায়, সাবস্ক্রিপশন চালু করছে মেটা

২০২৬ বিশ্বকাপের কম বয়সী ৭ ফুটবলার 

দেশে সংঘাত, মাঠে প্রস্তুতি—বিশ্বকাপকে ঘিরে ইরানি ফুটবলারদের ব্যস্ততা

মিশিগানে বাংলাদেশি কমিউনিটির সাথে ইউএস সিনেট প্রার্থীর মত বিনিময় সভা অনুষ্ঠিত

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে এ পর্যন্ত কোন দেশ কতবার চ্যাম্পিয়ন

ভিনদেশ কোনোদিন হয়না আপন

মিশিগানে কাজিনহুড ডে অ্যান্ড নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট ও ঈদ আনন্দ উদযাপন

লাল পলাশের দেশ

১০

কৃষক যে হন স্বপ্ন সাধক

১১

শঙ্কিত মন সেই মেয়েটির 

১২

গেইম

১৩

আত্মার ঠিকানা

১৪

ফ্যাশন, চলচ্চিত্র আর সংস্কৃতিতে আজও জীবন্ত মেরিলিন মনরো

১৫

যুক্তরাষ্ট্রে ‘বাংলাদেশ ল’য়ার্স অ্যাসোসিয়েশন অফ মিশিগান’ এর আত্মপ্রকাশ

১৬

শিশুদের নিরাপত্তা আজ রাষ্ট্রের সবচেয়ে বড় পরীক্ষা

১৭

ধর্মীয় বিদ্বেষ নয়, সবাই দেখতে চায় সম্প্রীতির আমেরিকা

১৮

আবহাওয়ার চরম বৈরিতার আশঙ্কা, বিশ্বকে সতর্ক করল জাতিসংঘ

১৯

রক্তদান: মানবতার শ্রেষ্ঠ উপহার, নিঃস্বার্থ ভালোবাসার সবচেয়ে সুন্দর উদাহরণ

২০