১৭ ডিসেম্বর ২০২২, ৮:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেট চেম্বার অব কমার্সের ক্যাপিটাল মার্কেট সাব কমিটির সভা অনুষ্ঠিত

সিলেট চেম্বার অব কমার্সের ক্যাপিটাল মার্কেট সাব কমিটির সভা অনুষ্ঠিত

গত ১৪ ডিসেম্বর ২০২২ইং, বুধবার, বিকাল ৪ ঘটিকায় চেম্বার কনফারেন্স হলে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ২০২২ ও ২০২৩ সাল মেয়াদের ক্যাপিটাল মার্কেট সাব কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের পরিচালক ও ক্যাপিটাল মার্কেট সাব কমিটির ডাইরেক্টর ইনচার্জ জিয়াউল হক।

স্বাগত বক্তব্যে তিনি বলেন, সিকিউরিটি এক্সচেঞ্জ সেক্টরের উন্নয়ন ও এ খাতে বিরাজমান সমস্যাবলী নিরসনের লক্ষ্যে সিলেট চেম্বারের ক্যাপিটাল মার্কেট সাব কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যগণ তাদের নিজ নিজ মেধা ও অভিজ্ঞতা দিয়ে এ খাতের উন্নয়নে অবদান রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় বক্তাগণ বলেন, বাংলাদেশের শেয়ার বাজারে অনেকগুলো ভালো কোম্পানীর শেয়ার রয়েছে। কিন্তু অধিকাংশ বিনিয়োগকারীরা শেয়ার বাজার সম্পর্কে কোন ধারণা বা জ্ঞান অর্জন না করেই বিনিয়োগ করেন। যার ফলে তারা ক্ষতির সম্মুখীন হন। তাই সভায় বক্তাগণ সিলেটের শেয়ার বিনিয়োগকারীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিএসইসি এর ট্রেনিং সেন্টার থেকে প্রশিক্ষক এনে সিলেট চেম্বারের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের প্রস্তাব করেন। বক্তাগণ আরো বলেন, আগামী ২১ জানুয়ারি ২০২৩ইং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এর উদ্যোগে সিলেটে একটি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

উক্ত সম্মেলনে আমরা শেয়ার বাজারের বর্তমান অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে প্রস্তাবনা উত্থাপন করতে পারি। সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ শেয়ার বাজারের বর্তমান নাজুক অবস্থা থেকে উত্তরণে সিলেটের সকল ব্রোকার হাউজের নিকট হতে প্রস্তাবনা সংগ্রহ করে তা লিখিতভাবে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে প্রেরণের প্রস্তাব করেন। এছাড়াও তিনি এ খাতের উন্নয়নে জোরালো ভূমিকা রাখার জন্য ক্যাপিটাল মার্কেট সাব কমিটির সদস্যগণকে অনুরোধ জানান।

সভায় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, ক্যাপিটাল মার্কেট সাব কমিটির চেয়ারম্যান ফয়েজ হাসান ফেরদৌস, সিলেট চেম্বারের পরিচালক ফাহিম আহমদ চৌধুরী, সাব কমিটির কো-চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, সদস্য রিমাদ আহমদ রুবেল, সৈয়দ জাহিদ উদ্দিন, খুলকু মিয়া, জাবেদ আহমদ, আনোয়ার হোসেন, মঈন উদ্দিন, মনসুর আহমেদ, মধু মিয়া প্রমুখ।

সূত্রঃ এসসিসিআই/সঃ বিঃ/২০২২/

বার্তা সম্পাদক/ব্যুরো প্রধান/সিলেট প্রতিনিধি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১০

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১১

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৩

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৪

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৬

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৭

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৮

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

১৯

নবীনদের বরণ, গ্র্যাজুয়েটদের বিদায়: ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু

২০