১২ ডিসেম্বর ২০২৩, ৩:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটের ছেলে মার্কিন যুক্তরাষ্ট্রের বিজনেস টাইকুন

বাবা কালিপদ দত্ত চৌধুরী জমিদার ছিলেন, কিন্তু ছেলে জমিদারি ছেড়ে নতুন কিছু করার কথা ভাবলেন। পাড়ি জমালেন আমেরিকায়। পকেটে মাত্র আট ডলার। একটি কাজের জন্য হাসপাতালে গিয়েছিলেন। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ফিরিয়ে দেয়। তিনি হাল ছাড়েননি। লেগে ছিলেন। অবশেষে এগারো মাস পরিশ্রমের পর ওই হাসপাতালে তিনি চাকরির সুযোগ পান। এই হাল না ছাড়া মানুষটি হলেন ডা. কালী প্রদীপ চৌধুরী।

চাকুরিকালীন সময়ে একদিন হাসপাতাল প্রশাসককে চ্যালেঞ্জ করে বসলেন ডা. কালী প্রদীপ যে, তিনি একদিন এই হাসপাতালটি কিনে নেবেন। হাসপাতাল প্রশাসক এই কথাটি নিয়ে মজা করতেন। করতেন হাসি-তামাশা। তার কাছে মনে হয়েছে এই বাঙালি ছেলে আমেরিকায় এসে কোনোরকমে একটি চাকরি পেয়েছে। সে আবার কি করবে? কিন্তু সব কিছুই একদিন বদলে গেল, হাসপাতাল প্রশাসক বিস্মিত হলেন । দেখলেন ছেলেটি তার কথা রেখেছে। হাসপাতালটি সে কিনে নিয়েছে। জন্ম দিয়েছেন একটি প্রতিষ্ঠানেরও যার নাম কেপিসি গ্রুপ।

সেই থেকে একে একে কেপিসি গ্রুপের হাসপাতালের সংখ্যা বেড়ে এখন ৭০টিতে দাড়িয়েছে। শুধু তাই নয়, বর্তমানে কেপিসি গ্রুপ আমেরিকার মতো জায়গায় সাত হাজার একর জমির মালিক। রয়েছে ৩ মিলিয়ন বর্গফুটের বিশাল বাণিজ্যিক স্থাপনা। এসব প্রতিষ্ঠানে অন্তত ২০ হাজার কর্মী কাজ করছেন। এছাড়া বিশ্বের প্রায় ৮টি দেশে রয়েছে ২৫ ধরনের ব্যবসা। এই গ্রুপের ভারতে ১৬ টি চা বাগান রয়েছে। যার একটি প্রায় ৫০ হাজার একর জমির উপর প্রতিষ্ঠিত।

ডা. কালী প্রদীপ চৌধুরী সিলেটের ঢাকা দক্ষিন এলাকার দত্তরাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর চৌধুরীর শৈশব কেটেছে সিলেটে। এরপর তিনি আমেরিকায় চলে যান এবং কেপিসি গ্রুপ প্রতিষ্ঠা করেন। বর্তমানে ডা. কালী প্রদীপ চৌধুরীর ক্যালিফোর্নিয়ায় সাড়ে তিন কিলোমিটারের একটি বাড়ি আছে। তাঁর সম্মানে, মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে কেপিসি রোড নামে একটি ৫৫ কিলোমিটার সড়ক রয়েছে। ইউক্রেনে তার রয়েছে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। লস অ্যাঞ্জেলেসে কেপিসি সিটি নামে একটি শহরও রয়েছে ।

ডা. কালী প্রদীপ চৌধুরী বিশ্বের অন্যতম সেরা ধনী ব্যক্তিত্ব হয়েও নিজের দেশকে ভুলে যাননি। তিনি বারবার এখানে এসেছেন নানা স্বপ্ন নিয়ে। তিনি তার গ্রামে পৈত্রিক সম্পত্তির উপর একটি বিশ্বমানের মেডিকেল বিশ্ববিদ্যালয় গড়তে চেয়েছিলেন। মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি, ডা. কালী প্রদীপ চৌধুরী ঢাকার পূর্বাঞ্চলে ১৪২ তলা বিশিষ্ট একটি আইকনিক টাওয়ার তৈরি করতে চেয়েছিলেন, যা হতো বিশ্বের তৃতীয় উচ্চতম ভবন। কিন্তু অজ্ঞাত কারণে এখনো মেডিকেল বিশ্ববিদ্যালয় বা ১৪২ তলা ভবন নির্মাণের অনুমতি পাননি ডা. কালী প্রদীপ চৌধুরী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আধুনিক কাতারের স্থপতি সাবেক আমির শেখ হামাদ মারা গেছেন

শেখ হাসিনার ফেরার ঘোষণা: প্রত্যাশা নাকি বাস্তব পরিকল্পনা?

ইসলামে সময়ের মূল্য: প্রতিটি মুহূর্তের সঠিক ব্যবহার

ফিশিং আক্রমণ থেকে বাঁচতে বিশেষজ্ঞদের নতুন সতর্কবার্তা

হোয়াটসঅ্যাপে আসছে ইউজারনেম সুবিধা, ব্যক্তিগত নম্বর থাকবে সুরক্ষিত

কিডনি সুস্থ রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত?

মিসর ম্যাচের ‘ডাকাতি’ বিতর্কে মুখ খুললেন নিউইয়র্কের মেয়র

আর্জেন্টিনা–মিসর ম্যাচের রেফারিং বিতর্কে মুখ খুলল ফিফা

‘গণতন্ত্রের জন্য বড় হুমকি চীন’: তাইপে সম্মেলনে মার্কিন এনজিও প্রধান

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: জানালেন মেলোনি

১০

বিশ্বকাপ ফাইনালে প্রথমবার ‘হাফটাইম শো’, মঞ্চ মাতাবেন যারা

১১

মিশিগানে হবিগঞ্জ জেলা এসোসিয়েশনের বার্ষিক বনভোজন সম্পন্ন

১২

বিশ্বের সেরা ১০ বাসযোগ্য শহরের ৩টিই অস্ট্রেলিয়ার, আর কোন শহর আছে তালিকায়

১৩

ইউএন মিশনে আরও বাংলাদেশি শান্তিরক্ষী নিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৪

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ, তদন্তে এফবিআই

১৫

বর্ষাকালে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি, কীভাবে থাকবেন নিরাপদ?

১৬

কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানে বিশ্বব্যাপী ব্যবসায় আসছে বড় পরিবর্তন

১৭

মরক্কোর মুখোমুখি হওয়ার আগে কঠিন পরীক্ষার অপেক্ষায় ফ্রান্স

১৮

প্রচণ্ড গরমে চোখের সুরক্ষায় যা জানা প্রয়োজন

১৯

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

২০